
হার্ট অফ ডার্কনেস
প্রকাশনী: dhee prokashon
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
জোসেফ কনরাডের লেখা 'হার্ট অফ ডার্কনেস' সর্বপ্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে ব্ল্যাকউডস ম্যাগাজিনে। এটি এমন এক ঢংয়ে লেখা যেখানে গল্পের ভেতরে গল্প বলা হয়েছে। প্রধান চরিত্র চার্লি মার্লো জাহাজে বসে তার বন...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
বিবরণ
বইটি সম্পর্কে
জোসেফ কনরাডের লেখা 'হার্ট অফ ডার্কনেস' সর্বপ্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে ব্ল্যাকউডস ম্যাগাজিনে। এটি এমন এক ঢংয়ে লেখা যেখানে গল্পের ভেতরে গল্প বলা হয়েছে। প্রধান চরিত্র চার্লি মার্লো জাহাজে বসে তার বন্ধুদের আফ্রিকার কঙ্গো নদীতে নিজের অভিজ্ঞতার গল্প শোনান। মার্লো তার যৌবনে এক ইউরোপীয় কোম্পানিতে চাকরি পান। তাকে কঙ্গো নদীতে ফেরি-বোট চালাতে পাঠানো হয়। কাজ ছিল- হাতির দাঁত এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া। কিন্তু এই সাধারণ কাজ ধীরে ধীরে তাঁকে নিয়ে যায় এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিযানে। গল্পে আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন কার্টজ। তিনি কোম্পানির সবচেয়ে সফল এজেন্ট। বাইরে থেকে কার্টজকে খুব বুদ্ধিমান ও সভ্য মানুষ মনে হলেও, আফ্রিকার জঙ্গলে তিনি স্থানীয়দের কাছে প্রায় দেবতার মতো ক্ষমতা অর্জন করেন। সেই সীমাহীন ক্ষমতা তাকে বদলে দেয়, যার ফলে তিনি আর সাধারণ মানুষ থাকেন না-মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো যেন ধীরে ধীরে তার মধ্যে ফুটে ওঠে। মার্লো ধীরে ধীরে বুঝতে পারেন, কার্টজ শুধু ব্যবসায়ী নন, তিনি ক্ষমতার নেশায় এক পৈচাশিক রূপ নিয়েছেন। মৃত্যুর আগে কার্টজের বলা শেষ কথা "কী ভয়ঙ্কর! কী ভয়ঙ্কর।"- এটাই বোঝায় যে তিনি জীবনের শেষ মুহূর্তে নিজের ভুল আর অন্ধকার সত্যকে উপলব্ধি করেছিলেন। এই উপন্যাস কেবল ভ্রমণের গল্প নয়। এখানে দেখানো হয়েছে ইউরোপীয় ঔপনিবেশিকতা কতটা নির্মম ছিল- লোভ, শোষণ আর মানুষের ভেতরের খারাপ দিকগুলো কীভাবে প্রকাশ পেত! 'হার্ট অফ ডার্কনেস' নিছক আফ্রিকার গল্প নয়, এটি আসলে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারকে আবিষ্কারের গল্প। এজন্যই একে আজও বিশ্বসাহিত্যের কালজয়ী সৃষ্টি বলা হয়। বইয়ের নাম : হার্ট অফ ডার্কনেস (ইলাস্ট্রেটেড) লেখক : জোসেফ কনরাড অনুবাদ : আব্দুস সাত্তার সজীব সম্পাদনা : Zakir Hossain প্রচ্ছদ : Porag Wahid জনরা : ঐতিহাসিক উপন্যাস প্রকাশনী : ধী প্রকাশন ধরন : হার্ডকভার, ক্রাউন সাইজ পৃষ্ঠা সংখ্যা : ১৬০
| নাম | হার্ট অফ ডার্কনেস |
|---|---|
| প্রকাশনী | ধী প্রকাশন - dhee prokashon |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1st Edition, 2026 |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
প্রকাশনী সম্পর্কে

ধী প্রকাশন - dhee prokashon প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
ধী প্রকাশন - dhee prokashon-এর সব বই