আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
হিমালয়ের দিনগুলি : ফ্রাঙ্ক স্মাইথ এর হিমালয় অভিযান সংগ্রহ
লেখক: প্রদীপ্তা রায় || Pradipta ray || Pradipta ray
প্রকাশনী: prajnaa publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৯০৳৫৬০-১৩%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ধীরে-ধীরে হিমকণার পর্দা সরে যাচ্ছিল। স্মাইথ জানতেন পর্দার ওপারে থাকবে কেবল শ্যূনতা; ওঁর সঙ্গীদের দেখা পাওয়ার আশা, উনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ওঁর হতাশাকে হাওয়ায় মিলিয়ে দিয়ে, বাঁদিকে একটা অবয়ব দেখা গে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ধীরে-ধীরে হিমকণার পর্দা সরে যাচ্ছিল। স্মাইথ জানতেন পর্দার ওপারে থাকবে কেবল শ্যূনতা; ওঁর সঙ্গীদের দেখা পাওয়ার আশা, উনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ওঁর হতাশাকে হাওয়ায় মিলিয়ে দিয়ে, বাঁদিকে একটা অবয়ব দেখা গেল, তারপর আরো কিছু, যারা নড়াচড়া করছে, এগিয়ে আসবার চেষ্টা করছে। স্মাইথ গুনতে শুরু করলেন, এক, দুই, তিন…হোএরল্যান্ড, উইল্যান্ড, ডুভানেল! স্নাইডার...আর... চেত্তান নেই ওই দলে। প্রায় ২০০ ফিট ওপরে বরফের ভেতর থেকে কি একটা বেরিয়েছিল; উইল্যান্ড সেইদিকে এগিয়ে গেলেন-চেত্তানের হাত। বরফ খুঁড়ে চেত্তানের মৃতদেহ বের করে আনা হল। ৩০০ ফিট ওপর থেকে সেই বরফ স্রোতের সঙ্গে চেত্তানও নেমেছিল…কোনো আশা নেই জেনেও, স্মাইথরা নিজেদের জ্ঞাত সমস্ত উপায় ওর ওপর প্রয়োগ করলেন। প্রায় একঘণ্টা ধরে কৃত্রিম উপায়ে মৃতদেহর শ্বাসক্রিয়া শুরু করবার বৃথা চেষ্টা করলেন ওঁরা।
দুজন পোর্টার, চেত্তানের শবদেহ বয়ে আনল। বরফ খুঁড়ে নির্ভেজাল পর্বতপ্রেমী সেই অভিযাত্রীটিকে গর্তে শুইয়ে দেওয়া হল; হাতদুটো রাখা হল ওর বুকের ওপর। সাহেব, পোর্টার, শেরপা, সবাই মাথা নীচু করে নিজেদের মৃত সঙ্গীকে শেষ শ্রদ্ধা জানালেন। বরফ ফেলে গর্তটা বুজিয়ে একটা আইস-এক্স গর্তের ওপর রেখে দেওয়া হল চিহ্নস্বরূপ। সেইমুহূর্তেই কুয়াশার পর্দা ছিঁড়ে এক চিলতে রোদ এসে পড়ল ওইখানে। স্মাইথের মনে হল যেন চেত্তান, স্বাধীন এক পাখির মতন উড়ে যাচ্ছে পাহাড়চূড়ার দিকে।
| নাম | হিমালয়ের দিনগুলি : ফ্রাঙ্ক স্মাইথ এর হিমালয় অভিযান সংগ্রহ |
|---|---|
| লেখক | প্রদীপ্তা রায় || Pradipta ray |
| প্রকাশনী | প্রজ্ঞা পাবলিকেশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
প্রদীপ্তা রায় || Pradipta ray
প্রদীপ্তা রায় || Pradipta ray-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
প্রদীপ্তা রায় || Pradipta ray-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রজ্ঞা পাবলিকেশন
প্রজ্ঞা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রজ্ঞা পাবলিকেশন-এর সব বই