হিরে বসানো সোনার ফুল — Samaresh Majumder || সমরেশ মজুমদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
হিরে বসানো সোনার ফুল
পছন্দের তালিকায় রাখুন

হিরে বসানো সোনার ফুল

লেখক: Samaresh Majumder || সমরেশ মজুমদার || Samaresh majumder
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯৬৫৳১,১০০-১২%

সাশ্রয় ৳১৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একদিন মেট্রো স্টেশনে কলেজ জীবনের বন্ধু সুবর্ণার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল তিতিরের। বহুদিন ওদের কোনও যোগাযোগ ছিল না। এর মধ্যে টিভি সিরিয়ালে অভিনয় করে সুবর্ণার কিছুটা পরিচিতি হয়েছে। তিতির এম. এ. পাশ ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩১২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একদিন মেট্রো স্টেশনে কলেজ জীবনের বন্ধু সুবর্ণার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল তিতিরের। বহুদিন ওদের কোনও যোগাযোগ ছিল না। এর মধ্যে টিভি সিরিয়ালে অভিনয় করে সুবর্ণার কিছুটা পরিচিতি হয়েছে। তিতির এম. এ. পাশ করে চাকরির চেষ্টায়। ওর বাবার ইচ্ছে, মেয়ের এবার বিয়ে দেবেন। তিতিরের তীব্র আপত্তি। নিজের পায়ে না-দাঁড়িয়ে ও বিয়ে করবে না। সুবর্ণা ওকে প্রস্তাব দেয় টিভি সিরিয়ালে অভিনয় করার জন্য। তিতির রাজি হয়ে গেল। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিভাসদার সঙ্গে দেখা করে তিতির। সিরিয়ালের কাজে ওকে পছন্দ করল বিভাসদা। কিন্তু ওর এই বৃত্তিকে বাড়ির কেউ প্রথম ধাক্কায় মেনে নিতে পারল না। তবু স্বনির্ভরতায় বিশ্বাসী তিতির মাটিতে শক্ত পা রাখল। প্রায় একই সময়ে ওর বউদি রঞ্জনা, যে এতদিন মধ্যবিত্ত ঘরের ভাল বউমাটি হয়ে জীবন কাটিয়ে দিচ্ছিল, পুরনো বন্ধু উপাসনার উৎসাহে ওরই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি নিল। স্বাবলম্বী রঞ্জনা পেল অন্য জীবনের স্বাদ। কেননা এরই মধ্যে সুবীরের সঙ্গে দাম্পত্যজীবনে সে আবিষ্কার করেছে এক একটি দীর্ঘ অন্ধকারে ভরা টানেল। যে-সুড়ঙ্গ পথ ওকে কোথাও পৌঁছে দেবে না। রঞ্জনা চাকরি নেওয়ার পরপরই সুবীর মদ্যপান শুরু করল। অথচ একজনের স্বামী, একজনের দাদা এবং এক দম্পতির সন্তান হিসেবে সুবীর জীবনের কোথাও দাগ রাখতে পারেনি। নিজেকে চিরাচরিত মধ্যবিত্ততার ছকে বন্দি করে রেখেছে এই শূন্যগর্ভ মানুষটি। রঞ্জনার শ্বশুর অত্যন্ত ভালমানুষ। কিন্তু শাশুড়ি, নিজের স্বামীর সম্পর্কে তাঁর একরাশ অভিযোগ, মুখোশপরা পুত্রের প্রতি পক্ষপাতিত্ব আর পুত্রবধূ ও কন্যাকে নিয়ে তিনি যেন বিব্রত। অভিনেত্রী জীবনের নানা ঘটনার ঢেউয়ে ভাসতে ভাসতে তিতিরের জীবনতরী এসে একদিন পৌঁছল কৃশাণুর সঙ্গে তার পরিণয়-স্বপ্নের জগতে। অন্যদিকে সুবীরের সঙ্গে রঞ্জনার বিবাহবিচ্ছেদ অনিবার্য হয়ে উঠল। কিন্তু কেন? কোন পথে এবার যাবে রঞ্জনা ? তিতির ও রঞ্জনার এই কাহিনী জীবনের দুটি ভিন্ন আঙিনায় আলো ফেলেছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, সেই আলো তির্যক, তীব্র, কিন্তু একটু তলিয়ে দেখলেই অনুভব করা যায় তিতিরের জীবনে যেমন জ্বলে উঠেছে উত্তরণের আলো, তেমনই রঞ্জনার জীবনেও। সমরেশ মজুমদারের লেখা সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই উপন্যাস ‘হিরে বসানো সোনার ফুল’।
নামহিরে বসানো সোনার ফুল
লেখকSamaresh Majumder || সমরেশ মজুমদার
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩১২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177563160
মুদ্রণ দেশIndia
ওজন554.0
মাপ161 × 246 × 22.27

লেখক পরিচিতি

Samaresh Majumder || সমরেশ মজুমদার

Samaresh Majumder || সমরেশ মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Samaresh Majumder || সমরেশ মজুমদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — হিরে বসানো সোনার ফুল

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading