হিপনোটিক ক্রাইম — শ্রীপর্ণা দাস ব্যানার্জী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
হিপনোটিক ক্রাইম
পছন্দের তালিকায় রাখুন

হিপনোটিক ক্রাইম

লেখক: শ্রীপর্ণা দাস ব্যানার্জী || Shriparna Das Banarjee
প্রকাশনী: khosra

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০৫৳৩৫০-১৩%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখিকা - শ্রীপর্ণা দাস ব্যানার্জী "৮ই জুলাই ২০১৫। এ.বি.পি. আনন্দ, কলকাতা টিভি, জি নিউজ- সব টি.ভি. চ্যানেল সকাল থেকে একটাই খবর দেখিয়ে যাচ্ছে। বাইপাসের ধারে পাওয়া গেছে নৃশংস ভাবে খুন হওয়া একটা বডি। ভোর ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লেখিকা - শ্রীপর্ণা দাস ব্যানার্জী "৮ই জুলাই ২০১৫। এ.বি.পি. আনন্দ, কলকাতা টিভি, জি নিউজ- সব টি.ভি. চ্যানেল সকাল থেকে একটাই খবর দেখিয়ে যাচ্ছে। বাইপাসের ধারে পাওয়া গেছে নৃশংস ভাবে খুন হওয়া একটা বডি। ভোর বেলা বডিটা প্রথম চোখে পড়ে একজন ট্যাক্সি ড্রাইভারের। সে-ই পুলিশে খবর দেয়। ট্যাক্সি নিয়ে সে এয়ারপোর্ট যাচ্ছিল। তখন ভোর সাড়ে চারটে হবে। সূর্যের আলো ফোটেনি তখনও ঠিক করে। ট্যাক্সি ড্রাইভার সকাল সকাল ঝোপের ধারে ট্যাক্সিটা দাঁড় করিয়েছিল তার বিশেষ দরকারে। হঠাৎ তার চোখে পড়ে ঝোপের পাশ থেকে একটা হাত বেরিয়ে আছে, ঘাবড়ে গিয়ে আর একটু ঝোপের কাছে যেতেই বডিটা দেখতে পায় সে। বডিটা রক্তে লেপটানো। ভূত দেখার মতো করে ট্যাক্সি ড্রাইভার পালিয়ে আসে ওখান থেকে, ট্যাক্সিতে বসেই ফোন করে কাছের থানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয় কিছুক্ষণের মধ্যে, ডেড বডি তুলে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। লোকে লোকারণ্য থাকে বাইপাস অনেকক্ষণ। অসময়েও বিশাল ট্রাফিক জ্যাম হয়ে যায়। অত ভোরেও টিভি চ্যানেল থেকে রিপোর্টার আর ক্যামেরাম্যান-রা পৌঁছে গেছে খবরের আপডেট নিতে। কোনও ভাবেই এটা গাড়ি চাপা পড়ে মৃত্যু নয়। ভারী কিছু দিয়ে অনেকবার মারা হয়েছে লোকটাকে, মাথাও ফেটেছে বিভিন্ন জায়গায়। তবে আশেপাশে কোথাও থেকে তেমন কিছু পাওয়া যায়নি। কী কারণে এই খুন তার কোনো বিবরণও পুলিশের থেকে জানা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় অবশ্য পাওয়া গেছে বেশ কিছুক্ষণ পর। নাম: দেবাশিস মল্লিক, বয়স: ৩৮, পেশায় নিউরো সার্জন। বেশ সম্ভ্রান্ত বাড়ির লোক। তাঁর দাদাও কলকাতার একজন নামকরা ডাক্তার। আপাতদৃষ্টিতে পুলিশের ধারণা এটা কোনো পেশাদার খুনির কাজ না। ওদিকে আবার লোকের মুখে মুখে ঘুরছে কোনো রুগীর বাড়ির লোকের কাজ হবে, পরিবারের কারুর সঠিক চিকিৎসা না পেয়ে হয়ত প্রতিশোধ নিয়েছে ডাক্তার মল্লিকের ওপরে। এই কেসের দায়িত্ব এসে পড়েছে লোকাল থানার ইন্সপেক্টর রাজেন দত্তর কাছে।..." রাজেন দত্ত কি পারবে এই খুনের কিনারা করতে? এমনই রোমহর্ষক দুটি কাহিনি নিয়ে শ্রীপর্ণা দাস ব্যানার্জীর 'হিপনোটিক ক্রাইম'।
নামহিপনোটিক ক্রাইম
লেখকশ্রীপর্ণা দাস ব্যানার্জী
প্রকাশনীখসড়া প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শ্রীপর্ণা দাস ব্যানার্জী

শ্রীপর্ণা দাস ব্যানার্জী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শ্রীপর্ণা দাস ব্যানার্জী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

খসড়া প্রকাশনী
খসড়া প্রকাশনী

খসড়া প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

খসড়া প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — হিপনোটিক ক্রাইম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading