আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ইশকাপনের টেক্কা
লেখক: অসীমপদ চক্রবর্তী || Asim-Pada-Chakrabarty
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক সন্ধ্যায় গোয়েন্দা নীলকণ্ঠ সেনের কাছে কিছুদিন ধরে ডাকে পাওয়া খামবন্ধ হেঁয়ালি-ভরা চিঠির তদন্তের অনুরোধ নিয়ে আসেন এক প্রৌঢ় সম্রান্ত ব্যবসায়ী অমূল্যবাবু। চিঠির খামের মধ্যে কিছু লেখা থাকত না, থাক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এক সন্ধ্যায় গোয়েন্দা নীলকণ্ঠ সেনের কাছে কিছুদিন ধরে ডাকে পাওয়া খামবন্ধ হেঁয়ালি-ভরা চিঠির তদন্তের অনুরোধ নিয়ে আসেন এক প্রৌঢ় সম্রান্ত ব্যবসায়ী অমূল্যবাবু। চিঠির খামের মধ্যে কিছু লেখা থাকত না, থাকত ইশকাপনের টেক্কা তাস। ভদ্রলোকের একান্ত অনুরোধে সেই হেঁয়ালি চিঠির তদন্তে রাজি হয় নীলকণ্ঠ। চিঠিগুলি দেখে নীলকণ্ঠ নিশ্চিত হয় যে চিঠিগুলি নেহাতই হেঁয়ালি নয়, এর মধ্যে ছিল কোনও গুঢ় বার্তা। চিঠির তদন্তে নেমে নীলকণ্ঠ জানতে পারে চল্লিশ বছর আগে অসম রাজ্য তথা ভারতের জাতীয় তাসের জগতে ধূমকেতুর মতো উদয় হওয়া চার অভিন্নহৃদয় বন্ধু ও পরমাসুন্দরী এক নারীর কথা। তাসের জগতে তাদের উত্থান যেমন আকস্মিক, তেমনই আকস্মিক তাদের হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া। অসমে তাসের জগতের খবর সংগ্রহের মধ্যেই কলকাতায় লোডশেডিং-এর এক সন্ধ্যায় নিজের বাড়ির অফিস ঘরে কাজকরবার সময় রহস্যজনক ভাবে নিহত হন অমূল্যবাবু। হেঁয়ালি ভরা চিঠির অনুসন্ধান রূপ নেয় হত্যানুসন্ধানে। পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ অমূল্যবাবুর হত্যাকারী সন্দেহে গ্রেপ্তার করে তাঁরই বাড়িতে বড় হওয়া তাঁর শ্যালিকা-পুত্রকে। পুলিশের সঙ্গে নীলকণ্ঠ একমত হতে পারে না। নিজের পৃথক তদন্তে বহু বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া চার যুবক ও এক নারীর জীবনের ছিন্ন সুতোগুলিকে জুড়ে জুড়ে কেমন ভাবে সেই হত্যারহস্যের সমাধান করল নীলকণ্ঠ, তারই শ্বাসরোধকারী দুর্দান্ত কাহিনি ইশকাপনের টেক্কা।
| নাম | ইশকাপনের টেক্কা |
|---|---|
| লেখক | অসীমপদ চক্রবর্তী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350400678 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 276.0 |
| মাপ | 140 × 215 × 13.49 |
লেখক পরিচিতি
অসীমপদ চক্রবর্তী
অসীমপদ চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অসীমপদ চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই