ঈশ্বর ও নারী — সৈয়দ সওকাত হোসেন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ঈশ্বর ও নারী
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

ঈশ্বর ও নারী

লেখক: সৈয়দ সওকাত হোসেন || Saiyad Saokat Hossain
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৩৫৳৩৮০-১২%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লিলিথ তো আদমকে ভালোবাসতে চেয়েছিল, তবে সেইসঙ্গে সে চেয়েছিল সম-অধিকার। এটাই কি তার বড়ো অপরাধ, তাই কি সে অভিশপ্ত! লিলিথের বক্তব্য পরিষ্কার, একই মাটির উপাদান থেকে যখন দুজনের সৃষ্টি, তাহলে দু'জনের অধিকার আ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লিলিথ তো আদমকে ভালোবাসতে চেয়েছিল, তবে সেইসঙ্গে সে চেয়েছিল সম-অধিকার। এটাই কি তার বড়ো অপরাধ, তাই কি সে অভিশপ্ত! লিলিথের বক্তব্য পরিষ্কার, একই মাটির উপাদান থেকে যখন দুজনের সৃষ্টি, তাহলে দু'জনের অধিকার আলাদা হবে কেন! তবে কি ঈশ্বরও আদমের সমর্থক, তাই সে অভিমানে আদমকে ছেড়ে স্বর্গ থেকে মাটির পৃথিবীতে নেমে আসে। লিলিথ চলে আসার পর আদমের বাম পাঁজরের হাড় থেকে অনুগতা ইভকে সৃষ্ট করা হয়। ব্যস গল্প এতটুকুই। দেখা যাচ্ছে পুরুষ বরাবর ইভের মতো অনুগতা নারী চেয়েছে, সে কখনোই লিলিথের মতো নারী চায় না, যে পুরুষের কাছে সম-অধিকার দাবি করে। তবুও যুগযুগ ধরে লিলিথ-রূপী নারীর জন্ম হয়েছে, আজও তারা স্বমহিমায় বিরাজমান এবং নিজনিজ ক্ষেত্রে নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করে জ্বলে চলেছে। আজও কি আমরা নারীকে সমান অধিকার দিতে পেরেছি? কিংবা আদৌ দিতে চাই কি? আর যদি দিতে চাই, তবে কেন লেখক বারবার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন! মূলত এই নিবন্ধ গ্রন্থটিতে অতীতকে খোঁজার চেষ্টা এবং সেগুলোকে আজকের দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করা। লেখক পরিচিতি : সৈয়দ সওকাত হোসেন, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। সারাটা দিন মাঠে-ঘাটে রোদ-বৃষ্টিতে কেটে যায়, কিন্তু লেখক তো ক্ষুধার্ত, তাই রাতের নরম আঁধারে নিজেকে খোঁজা ও কিছু ভাবনার প্রতিফলন ঘটে। পারিবারিক সূত্রে অষ্টম শ্রেণী থেকেই সাহিত্যে হাতেখড়ি ও সেই থেকেই চলছে সাহিত্য-চর্চা। এ যে এক নেশা, এ যে এক অন্য-দেখা। ১৯৬৭ সালের ৩-রা জানুয়ারি শীতের এক সোনালি সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর গ্রামে জন্ম, চাকরি সূত্রে বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুর শহরে বসবাস। ছেলেবেলা থেকেই পরিবারে সবধর্মের রীতি ও বই পড়ার চর্চা ছিল। সেই সূত্র ধরে এই নিবন্ধ গ্রন্থটিতে প্রকাশ পেয়েছে সমস্ত ধর্মের মাইথোলজি ও অতীতকে অনুসন্ধান করার প্রচেষ্টা। খুঁজতে খুঁজতে পিপাসিত লেখক গভীর থেকে আরও গভীরে পৌঁছে যায়, আর তখনই খুলে যায় এক এক করে সমস্ত আবরণ।
নামঈশ্বর ও নারী
লেখকসৈয়দ সওকাত হোসেন
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সৈয়দ সওকাত হোসেন

সৈয়দ সওকাত হোসেন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সৈয়দ সওকাত হোসেন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ঈশ্বর ও নারী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading