আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ইসলামের মানবাধিকার সমগ্র - প্রথম খণ্ড
লেখক: ড. খাদিজা আন-নাবরাভী || Dr Khadija An Nabravi
প্রকাশনী: Bangladesh Islamic Law Research And Legal Aid Centre || বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৭৫০-৭%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين، وعلى آله وصحبه أجمعين.
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহে দীর্ঘ দিন পরিশ্রমের পর 'ইসলামের মানবাধিকার সমগ্র' গ্রন্থ প্রকাশিত হলো। এজন্য আল্ল...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৪
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين، وعلى آله وصحبه أجمعين.
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহে দীর্ঘ দিন পরিশ্রমের পর 'ইসলামের মানবাধিকার সমগ্র' গ্রন্থ প্রকাশিত হলো। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সেই সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। মানবাধিকার শব্দটি বর্তমান বিশ্বে ব্যাপক আলোচিত। ১৯৪৮ সালে জাতিসংঘের মানবাধিকার সনদ Universal Declaration of Human Rights (UDHR)-এর মাধ্যমে অমুসলিম বিশ্বে মানুষের অধিকারের আইনী স্বীকৃতির দ্বার উন্মোচিত হয়। অথচ জাতিসংঘ ঘোষণার প্রায় চৌদ্দশত বছর আগে ইসলাম মানবসমাজের সর্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট নীতিমালা প্রদান করেছে। ইসলামের মানবাধিকার মানবজীবনের সব ক্ষেত্রে ও সব বিভাগে পরিব্যাপ্ত। সৃষ্টির সেরা জীব হিসেবে মানবজাতির সম্মান ও মর্যাদার অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার; ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার: জীবন ও সম্পদের নিরাপত্তার অধিকার: ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার; এতিম, মিসকিন, অসহায় নারী ও শিশুর অধিকার: প্রতিবেশীর অধিকার; কৃষক-শ্রমিকের অধিকার: প্রতিবন্ধীদের অধিকার; বস্তুত সকল অধিকার সম্পর্কে ইসলাম সুস্পষ্ট নীতিমালা ও দিকনির্দেশনা প্রদান করেছে। ইসলামের সব মানবাধিকারকে একত্র করে আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ড. খাদীজা আন-নাবরাভী আরবী ভাষায় প্রণয়ন করেছেন 'মাওসূআতু হুকুকিল ইনসান ফিল ইসলাম' বা ইসলামের মানবাধিকার সমগ্র। ইসলাম স্বীকৃত মানবাধিকারসমূহকে তিনি ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। মানুষের জীবনকে তিনি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় এ- তিনটি পরিসরে বিভক্ত করে প্রত্যেক পরিসরের অধিকারগুলোকে কুরআন ও সুন্নাহ থেকে সংশ্লিষ্ট দলিল-প্রমাণের মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। মুসলিমদের মানবাধিকার বর্ণনার পাশাপাশি তিনি অমুসলিমদের অধিকার ও সমাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে নারী অধিকারকে আলাদাভাবে উপস্থাপন করেছেন। ইসলাম স্বীকৃত অধিকারসমূহ বর্ণনার ক্ষেত্রে সাবলীল উপস্থাপনা এ- গ্রন্থটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।
| নাম | ইসলামের মানবাধিকার সমগ্র - প্রথম খণ্ড |
|---|---|
| লেখক | ড. খাদিজা আন-নাবরাভী |
| প্রকাশনী | Bangladesh Islamic Law Research And Legal Aid Centre || বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2024 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849613954 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
ড. খাদিজা আন-নাবরাভী
ড. খাদিজা আন-নাবরাভী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ড. খাদিজা আন-নাবরাভী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Bangladesh Islamic Law Research And Legal Aid Centre || বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার
Bangladesh Islamic Law Research And Legal Aid Centre || বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bangladesh Islamic Law Research And Legal Aid Centre || বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার-এর সব বই