ইসলামের তরুণ কমাণ্ডার মুহাম্মাদ বিন কাসিম — ফজল আহমেদ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
ইসলামের তরুণ কমাণ্ডার মুহাম্মাদ বিন কাসিম
পছন্দের তালিকায় রাখুন

ইসলামের তরুণ কমাণ্ডার মুহাম্মাদ বিন কাসিম

লেখক: ফজল আহমেদ || Fazal Ahmed
প্রকাশনী: Noboprottush Prokashoni || নবপ্রত্যুষ প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক নজরে মুহাম্মাদ বিন কাসিম আবহমান কাল থেকে ভারতবর্ষের সঙ্গে আরব বণিকদের যোগাযোগ ছিল। তার সূত্র ধরেই ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন হয়। রাসুলুল্লাহ (সা.)-এর যুগেই ভারতবর্ষে ইসলামের বাণী পৌঁছে যাওয়ারও ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এক নজরে মুহাম্মাদ বিন কাসিম আবহমান কাল থেকে ভারতবর্ষের সঙ্গে আরব বণিকদের যোগাযোগ ছিল। তার সূত্র ধরেই ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন হয়। রাসুলুল্লাহ (সা.)-এর যুগেই ভারতবর্ষে ইসলামের বাণী পৌঁছে যাওয়ারও প্রমাণ পাওয়া যায় ইতিহাস গ্রন্থে। মহানবী (সা.)-এর ইন্তেকালের পর খুলাফায়ে রাশেদিনের যুগে পৃথিবীর নানা প্রান্তে ইসলামের বিজয়কেতন উড়লেও এই উপমহাদেশে রাজনৈতিক বিজয় অর্জিত হয় হিজরি দ্বিতীয় শতকে। হজরত আলী (রা.)-এর যুগে 'মেকরান' মুসলিম শাসনভুক্ত হয়। এরপর রাজনৈতিক অস্থিরতার কারণে মুসলিম সাম্রাজ্যের বিজয়াভিযান কিছুটা স্থবির হয়ে যায়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ নতুন করে মুসলিম সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন। তাঁর শাসনামলে স্পেন, পর্তুগাল, চীনের কাশগর এবং ভারতবর্ষের সিন্ধু অঞ্চল মুসলিম শাসনাধীন হয়। ভারতীয় উপমহাদেশের এই ঐতিহাসিক বিজয়াভিযানের নেতৃত্ব দেন কিশোর সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম। মূলত তাঁর মাধ্যমেই ভারতবর্ষে ইসলামী শাসনের ভিত্তি স্থাপিত হয়। মুহাম্মাদ বিন কাসিমের ভারতবর্ষ অভিযান নিছক কোনো যুদ্ধজয় ছিল না; এর পেছনে ছিল আরো অনেক কারণ। যেমন-সাধারণ নাগরিকদের ওপর রাজা দাহিরের অত্যাচার, মুসলিম নৌবহরে হামলা-লুণ্ঠন, বিধবা মুসলিম নারীদের বন্দি ও ক্ষতিপূরণ এবং বন্দিমুক্তিতে অস্বীকার, পারস্য অভিযানের মুসলিম বাহিনীর বিরুদ্ধে ভারতীয়দের সহযোগিতা, ইরাকের বিদ্রোহীদের আশ্রয় প্রদান। এ ছাড়া ভারতবর্ষে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং আরব বণিকদের ভারতীয় উপমহাদেশে ব্যবসা নির্বিঘ্ন করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল। কথিত আছে, বন্দি মুসলিম নারীরা হাজ্জাজ বিন ইউসুফের কাছে মুক্তির মিনতি জানিয়ে চিঠি লিখলে তিনি ত্বরিত অভিযানের সিদ্ধান্ত নেন। হাজ্জাজ বিন ইউসুফ প্রথমে উবায়দুল্লাহ এবং পরে বুদাইলের নেতৃত্বে দুটি বাহিনী প্রেরণ করেন। তবে তাঁরা ব্যর্থ হন। তৃতীয়বার হাজ্জাজ তাঁর ভাতিজা ও জামাতা মুহাম্মাদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। মুহাম্মাদ বিন কাসিম হাজ্জাজের নির্দেশে ৭১২ খ্রিস্টাব্দে ছয় হাজার সিরীয় ও ইরাকি যোদ্ধা, ছয় হাজার উষ্ট্রারোহী এবং তিন হাজার ভারবাহী পশুর সমন্বয়ে গঠিত সুসজ্জিত বাহিনী নিয়ে সিন্ধুর উদ্দেশে যাত্রা শুরু করেন। রায় ও শিরাজ হয়ে তিনি মেকরানে উপস্থিত হন। মেকরানের শাসক মুহাম্মাদ হারুন তাঁকে প্রয়োজনীয় রসদ, অস্ত্রাদি ও দুর্গ ধ্বংসকারী যন্ত্রাদি সরবরাহ করেন। এ সময় দাহিরের অত্যাচারে অতিষ্ঠ জাঠ ও মেঠ সৈন্যরা মুসলিম বাহিনীতে যোগ দেয়। মুহাম্মাদ বিন কাসিম সম্মিলিত বাহিনী নিয়ে প্রথমে দাহিরের সমুদ্রবন্দর দেবল জয় করেন। দেবল সমুদ্রবন্দর পদানত করার পর মুসলিম বাহিনী দেবল দুর্গ অবরোধ করে এবং ধ্বংসস্তূপে পরিণত করে। ৭১২ হিজরির ১২ জুন ঐতিহাসিক এ বিজয় অর্জিত হয়।
নামইসলামের তরুণ কমাণ্ডার মুহাম্মাদ বিন কাসিম
লেখকফজল আহমেদ
প্রকাশনীNoboprottush Prokashoni || নবপ্রত্যুষ প্রকাশনী
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

ফজল আহমেদ

ফজল আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ফজল আহমেদ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Noboprottush Prokashoni || নবপ্রত্যুষ প্রকাশনী

Noboprottush Prokashoni || নবপ্রত্যুষ প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Noboprottush Prokashoni || নবপ্রত্যুষ প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ইসলামের তরুণ কমাণ্ডার মুহাম্মাদ বিন কাসিম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading