আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ইথাকা
প্রকাশনী: Afsar Brothers
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৩৮৳৪৫০-২৫%
সাশ্রয় ৳১১২
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কাহিনিটা এক ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ের।
তখনো বাংলাদেশ স্বাধীন হয়নি। তখনো এ ভূখন্ড পরিচিত পূর্ব পাকিস্তান হিসেবে।
এই কাহিনির কর্তা লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি প্রাপ্ত নেওয়াজ চৌধুরী। নেওয়াজ চৌধুরী মানুষ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২০৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st Published, ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কাহিনিটা এক ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ের।
তখনো বাংলাদেশ স্বাধীন হয়নি। তখনো এ ভূখন্ড পরিচিত পূর্ব পাকিস্তান হিসেবে।
এই কাহিনির কর্তা লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি প্রাপ্ত নেওয়াজ চৌধুরী। নেওয়াজ চৌধুরী মানুষটা একটু বেয়াড়া রকমের অদ্ভুত।
জন্ম, বেড়ে ওঠা সব বাংলাদেশে হলেও চিন্তাচেতনা-ধ্যানধারণায় তিনি বিলাতী সাহেব। জীবনযাপন করেন সাহেবদের মতোই। খানিকটা ছিটেল। খানিকটা খামখেয়ালী। আর একটু বেশি মাত্রায় বাতিকগ্রস্ত। তার দুর্বলতা বলতে একটাই। মানুষ নয়, জড়বস্তু।
লাল টকটকে টেলিফোন বুথ।
ঘটনাক্রমে তাদের শাঁখারীবাজারের বাড়ির নাকের ডগায় একটা টেলিফোন বুথ বসানো হয়। এটা মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে পাঠানো উপহার। জানা যায় স্বয়ং কিংবদন্তিতুল্য এফবিআই চিফ জে এডগার হুভারের ব্রেনচাইল্ড এই বুথ। শুধু বাংলাদেশেই নয়। বুথ বসানো হয় ভারতে, পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায়।
তারপর নেওয়াজ চৌধুরীর জীবন আমূল পাল্টে যায়। ছিটগ্রস্ততা, বাতিকগ্রস্ততা মাত্রাতিরিক্তভাবে বাড়ে। তেরপল টাঙ্গিয়ে খোলা মাঠে ব্যারিস্টারি শুরু করেন। মানুষজন উপহাস করে তার নাম দেয়ঃ তেরপল ব্যারিস্টার।
উচ্চশিক্ষা অর্জনে বিদেশ গিয়ে হঠাৎই পুরনো ইতিহাস সামনে এসে পড়ে ব্যারিস্টারের পৌত্র জায়েদ চৌধুরীর। আচমকা সাক্ষাৎ হয় ব্যারিস্টারের ছোট বোনের সাথে। কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে সাক্ষাৎ কঙ্কাল!
অনুসন্ধানে লেগে পড়ে ও।
মুক্তিযুদ্ধের প্রাক্কালে রহস্যময় অন্তর্ধান ঘটেছিল ব্যারিস্টার পত্নী সুফিয়ার। তাকে খুঁজতে গিয়ে হারিয়ে যান স্বয়ং নেওয়াজ চৌধুরীও।
কোথায় হারান তারা?
জানা যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাল সময়টুকুতে আঁতিপাঁতি করে কিছু একটা খুঁজছিলেন দু’জন। দেশের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন, গেছেন দেশের বাইরেও।
কী খুঁজছিলেন দু’জন?
ইতিহাসের অলিগলি পেরিয়ে, বাংলাদেশের অভ্যুদয়ের উত্তালপর্ব মাড়িয়ে যে উত্তরটা সামনে বেরিয়ে আসে তা কি ভাবতে পেরেছিল কেউ?
‘ইথাকা’ আত্নপরিচয়ের এক অনুপম কাহিনি, আত্নঅনুসন্ধানের এক অভিনব যাত্রা। গ্রীক বীর ওডিসিয়াস ট্রয় যুদ্ধ শেষে পর্বতসমান বাঁধা-বিপত্তি ডিঙ্গিয়ে প্রিয় মাতৃভূমি ইথাকায় পা দিতে পেরেছিলেন। এ উপন্যাসের পাত্রপাত্রীরাও কি পারবে আত্নঅনুসন্ধানের এ অভিনব যাত্রার সমাপ্তিতে নিজেকে খুঁজে পেতে?
বইয়ের নাম : ইথাকা
লেখক : জাহিদ হোসেন
জনরা : থ্রিলার
| নাম | ইথাকা |
|---|---|
| প্রকাশনী | আফসার ব্রাদার্স ।। Afsar Brothers |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২০৮ |
| সংস্করণ | 1st Published, 2023 |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
প্রকাশনী সম্পর্কে

আফসার ব্রাদার্স ।। Afsar Brothers
আফসার ব্রাদার্স ।। Afsar Brothers প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
আফসার ব্রাদার্স ।। Afsar Brothers-এর সব বই
