
ইতিহাসে নৌযুদ্ধ সিরিজ
প্রকাশনী: Naya Udyog
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
সাশ্রয় ৳৪৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
সময়টা তখন পালতোলা জাহাজের, যুদ্ধক্ষেত্র দখল করছে কামান আর বন্দুক। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর গুরুত্বও দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সেনা পরিবহন, রসদ সরবরাহ আর জলপথ দখলে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
বিবরণ
বইটি সম্পর্কে
সময়টা তখন পালতোলা জাহাজের, যুদ্ধক্ষেত্র দখল করছে কামান আর বন্দুক। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর গুরুত্বও দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সেনা পরিবহন, রসদ সরবরাহ আর জলপথ দখলে রাখতে বিভিন্ন দেশ গড়ে তুলছে শক্তিশালী নৌবহর। সেই যুগের অন্যতম তিন প্রধান নৌসেনাপতির গল্পই নৌযুদ্ধ সিরিজ। এশিয়ার প্রতিনিধিত্ব করছেন কোরিয়ান অ্যাডমিরাল য়ু সুন-শিন। পরাক্রমশালী জাপানি সাম্রাজ্যের করাল গ্রাস থেকে কোরিয়ার স্বাধীনতা বলা যায় অনেকটা একাই রক্ষা করেছিলেন তিনি। সাগরের কথা আসবে আর তাতে ওলন্দাজ আর ইংরেজদের কথা থাকবে না তা কী হয়! তাই নৌযুদ্ধ সিরিজে জায়গা করে নিয়েছেন মিখিয়েল ডি রুইটার আর হোরাশিও নেলসনও। ডি রুইটার লড়েছিলেন ফরাসী আর ব্রিটিশদের যৌথ নৌশক্তির বিরুদ্ধে। তার দক্ষ নেতৃত্বে ডাঙ্গায় মার খেয়েও সাগরে বিজয় ছিনিয়ে নিতে পেরেছিল তৎকালীন ডাচ রিপাবলিক। ফলশ্রুতিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকে তারা। আর নেলসনকে তো কৃতিত্বই দেয়া হয় নৌযুদ্ধের কৌশল আমূল পালটে দেয়ার জন্য। তিনি লড়াই করেছিলেন নেপোলিয়নের ফ্রান্সের সাথে। সেনাবাহিনী নিয়ে একের পর এক জয়ের পরেও ইংল্যান্ডকে যে কাবু করতে পারেননি নেপোলিয়ন তার অন্যতম কারণ তাদের নৌবাহিনী। নাইল আর ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়নের সাজানো পরিকল্পনা ধ্বংস করে দিয়েছিলেন নেলসন। কেন পড়বেন নৌযুদ্ধ সিরিজ? যদি ইতিহাস, যুদ্ধবিগ্রহ ইত্যাদি নিয়ে আগ্রহ থাকে তাহলে বলব এটা মিস করা ঠিক হবে না আপনার। কাঠখোট্টা ভাষা পরিহার করে খুব সহজে বর্ণনা করা হয়েছে তৎকালীন নানা ঘটনা। সুতরাং পড়তে গেলে মনে হবে গল্পই পড়ছেন, ইতিহাস নয়। আর কে না জানে, সত্য কল্পনার থেকেও চমকপ্রদ হতে পারে! ইতিহাসে নৌযুদ্ধ সিরিজ ১. য়ু সুন-শিন এবং কোরিয়া-জাপান যুদ্ধ ২. মিখিয়েল ডি রুইটার: সাগরের দুঃসাহসী সেনাপতি ৩. হোরাশিও নেলসন এবং ট্রাফালগারের নৌযুদ্ধ লেখক : ইমতিয়াজ আহমেদ
| নাম | ইতিহাসে নৌযুদ্ধ সিরিজ |
|---|---|
| প্রকাশনী | Naya Udyog ।। নয়া উদ্যোগ (ঢাকা) |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| সংস্করণ | 1st Published 2024 |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
প্রকাশনী সম্পর্কে

Naya Udyog ।। নয়া উদ্যোগ (ঢাকা) প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Naya Udyog ।। নয়া উদ্যোগ (ঢাকা)-এর সব বই