জে. রবার্ট ওপেনহাইমার : বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময় — পরমেশ চন্দ্র শীল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জে. রবার্ট ওপেনহাইমার : বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময়
পছন্দের তালিকায় রাখুন

জে. রবার্ট ওপেনহাইমার : বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময়

লেখক: পরমেশ চন্দ্র শীল || Parames Chandra Sil
প্রকাশনী: Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রাক-পারমাণবিক, পারমাণবিক এবং বর্তমান যুগে চলমান পারমাণবিক গবেষণার অন্যতম নাম জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর কৃষ্ণগহ্বর এবং নিউট্রন তারার ওপর গবেষণাও বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদি...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রাক-পারমাণবিক, পারমাণবিক এবং বর্তমান যুগে চলমান পারমাণবিক গবেষণার অন্যতম নাম জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর কৃষ্ণগহ্বর এবং নিউট্রন তারার ওপর গবেষণাও বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজ্ঞান চর্চার বিপরীত মেরুতে দাঁড়িয়ে হিন্দু ধর্মগ্রন্থাদি, গীতা ও পুরাণ প্রভৃতির প্রতি তাঁর তীব্র আসক্তি আজও সমানভাবে আলোচিত ও সমালোচিত। ব্যক্তিজীবনের রোমান্টিকতা, প্রেম-বিবাহ-ভালোবাসা; পাশাপাশি কত-না ট্র্যাজেডি , তাঁর জীবনকে বৈপরীত্যময় বৈশিষ্ট্যের সৃজনে করে তুলেছিল বহুবর্ণরঞ্জিত; বৈচিত্র্যময়। কমিউনিজমের আদর্শের প্রতি আনুগত্যের কারণে ম্যানহাটন প্রকল্পে যোগদানের সঙ্গে সঙ্গেই এফ. বি. আই ও আমেরিকান পারমাণবিক শক্তি কমিশন -এর যৌথ আক্রমণ নেমে আসে। ফলে ১৯৫৪ সালে তাঁকে একটি ট্রাইব্যুনালের সামনে দাঁড়াতে হয়। তাঁর সুরক্ষার ছাড়পত্র ছিনিয়ে নিয়ে তাঁকে গ্যালিলিওর মতো এক শহিদ ব্যক্তিত্বে পরিণত করা হয়। এফ. বি. আই -এর রোষের বলি হয়ে তাঁর কন্যা টনি-ও আত্মহননে বাধ্য হন। তাঁর বৈচিত্র্যপূর্ণ জীবনের বিভিন্ন ধাপে আইনস্টাইন থেকে আবদুস সামাদ-এর মতো বিভিন্ন বিজ্ঞানী সহ অনান্য পেশার মানুষজনের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংযোগকথাও এখানে আলোচিত হল। মহান এই বিজ্ঞানীর প্রতি এক বিজ্ঞানকর্মীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার স্মারক এই গ্রন্থ। লেখক সম্পর্কে : পরমেশ চন্দ্র শীল কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের (বোস ইন্সটিটিউট) একজন বিজ্ঞানী ও অধ্যাপক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সাম্মানিক স্নাতক ও ভৌত রসায়নে স্নাতকোত্তর। এরপরে কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে গবেষণায় হাতেখড়ি। গবেষণা শেষে রসায়নে ডক্টরেট (পি.এইচ.ডি.) ডিগ্রি প্রাপ্তি। তারপর উচ্চতর গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের দ্য ক্লিভল্যান্ড ক্লিনিকে যোগদান। ১২ বছর পর দেশে ফিরে বসু বিজ্ঞান মন্দিরে এসোসিয়েট প্রফেসার হিসেবে যোগদান।। স্কুল জীবন থেকে কবিতা লেখায় হাতেখড়ি। বর্তমানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও কবিতায় তাঁর সাবলীল চলাচল। ইতিমধ্যেই নানা স্বাদের প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে পত্রপত্রিকায়। বর্তমানে তাঁর দুটি কবিতা ও একটি প্রবন্ধের বই প্রকাশিত।
নামজে. রবার্ট ওপেনহাইমার : বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময়
লেখকপরমেশ চন্দ্র শীল
প্রকাশনীPrachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পরমেশ চন্দ্র শীল

পরমেশ চন্দ্র শীল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পরমেশ চন্দ্র শীল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য

Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — জে. রবার্ট ওপেনহাইমার : বিংশ শতাব্দীর পারমানবিক যুগের বিস্ময়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading