আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
যা ভাবি তাই করি
লেখক: রঘুরাম রাজন || Raghuram Rajon
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রঘুরাম জি রাজন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে যোগ দেন, দেশের আর্থিক পরিস্থিতি তখন তেমন ভাল নয়। টাকার মূল্য ক্রমশ কমছে, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, কমছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রঘুরাম জি রাজন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে যোগ দেন, দেশের আর্থিক পরিস্থিতি তখন তেমন ভাল নয়। টাকার মূল্য ক্রমশ কমছে, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, কমছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও। এই অবস্থায় একের পর এক সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। সুস্থিতি বজায় রাখা, সংকট অতিক্রম করা এবং দেশকে ভবিষ্যতের উন্নয়নের দিশা দেওয়া—কঠিন ছিল তাঁর কাজ। সেই অভিজ্ঞতার ছোঁয়ায় মূল্যবান তাঁর ‘যা ভাবি তাই করি’ গ্রন্থটি। রাজন এই গ্রন্থে সহজ করে বুঝিয়েছেন অর্থনীতির নানা দিক ও ধারণাগুলিকে। জানিয়েছেন ভারতের অর্থনৈতিক বিকাশের জন্য প্রয়োজন সহিষ্ণুতা ও মর্যাদা। অনুভব করেছেন রাজনৈতিক স্বাধীনতা ও সাফল্যের মধ্যে সম্পর্ক। বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় এক অর্থনীতিবিদের চিন্তার পরিচয় বর্তমান গ্রন্থ। এই বইয়ের প্রবন্ধ ও বক্তৃতাগুলি সহজেই বুঝিয়ে দেয় ভারতের উন্নতির প্রতি কতটা দায়বদ্ধ এই অর্থনীতিবিদ।
রঘুরাম জি রাজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। ২০১৩-২০১৬ রিজ়ার্ভ ব্যাংকের গভর্নর এবং বোর্ড অফ দি ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট। ২০০৩-২০০৬ ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড-এর ডিরেক্টর অফ রিসার্চ পদে অধিষ্ঠিত ছিলেন।Luigi Zingales-এর সঙ্গে Saving Capitalism from the Capitalists গ্রন্থটি লিখেছেন। তা ছাড়া তাঁর Fault Lines: How Hidden Fractures Still Threaten the World Economy-এর জন্য Financial Times Goldman Sachs পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ ব্যবসায়িক গ্রন্থ হিসাবে।২০০৩-এ তিনি প্রথম Fischer Black পুরস্কার লাভ করেন অনূর্ধ্ব চল্লিশ বয়সের শ্রেষ্ঠ অর্থনীতি গবেষক হিসাবে।অন্যান্য পুরস্কার: Deutsche Bank পুরস্কার, ২০১৩, Euromoney-র Central Banker of the Year সম্মান, ২০১৪, The Banker-এর Global Central Banker of the Year সম্মান, ২০১৬
প্রচ্ছদের আলোকচিত্র আনন্দবাজার আর্কাইভের সৌজন্যে
| নাম | যা ভাবি তাই করি |
|---|---|
| লেখক | রঘুরাম রাজন |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রঘুরাম রাজন
রঘুরাম রাজন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রঘুরাম রাজন-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই