আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জগৎশেঠ
লেখক: নিখিলনাথ রায় || Nikhilnath Roy
প্রকাশনী: Panchalika Prakashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নিখিল নাথ রায়
ধনসম্পত্তিতে তাঁহারা যেরূপ শ্রেষ্ঠ ছিলেন, সেইরূপ ভারতসাম্রাজ্যে তাঁহাদের ক্ষমতাও অপরিসীম হইয়া উঠিয়াছিল। অর্থ ও ক্ষমতাবলে জগৎশেঠগণ অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষে এক অভাবনীয় কাণ্ডের অবতারণা কর...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নিখিল নাথ রায়
ধনসম্পত্তিতে তাঁহারা যেরূপ শ্রেষ্ঠ ছিলেন, সেইরূপ ভারতসাম্রাজ্যে তাঁহাদের ক্ষমতাও অপরিসীম হইয়া উঠিয়াছিল। অর্থ ও ক্ষমতাবলে জগৎশেঠগণ অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষে এক অভাবনীয় কাণ্ডের অবতারণা করিয়া তুলেন। বাদশাহ নবাব হইতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজা জমীদার পর্যন্ত তাঁহাদের অজস্র অর্থবৃষ্টিতে অভিষিক্ত হইয়া উঠিতেন। বৈদেশিক ইংরেজ ফরাসিগণ তাঁহাদের অনুগ্রহ ব্যতীত বাণিজ্যকার্য পরিচালনে সক্ষম হইতেন না। মুর্শিদাবাদের নবাবগণ সর্বদাই তাঁহাদের মুখাপেক্ষা করিতেন। কি বাণিজ্য, কি রাজস্ব সমস্ত বিষয়েই সেই ধনকুবেরগণের সাহায্য ব্যতীত কদাচ সম্পন্ন হইত না। অষ্টাদশ শতাব্দীর যাবতীয় রাজনৈতিক কার্য তাঁহাদের পরামর্শের উপর নির্ভর করিত। তাঁহাদের কথায় নবাবের নবাবী প্রত্যর্পিত হইয়াছে, এবং তাঁহাদের ইঙ্গিতমাত্রেই নবাবের নবাবী গিয়াছে। তাঁহাদের মন্ত্রণায় তৎকালীন রাষ্ট্রবিপ্লবসমূহ সংঘটিত হইয়াছে। মুর্শিদাবাদের দুইটি বিশাল সমরক্ষেত্র – গিরিয়ায় ও পলাশীতে যে রণক্রীড়ার অভিনয় হইয়াছিল, জগৎশেঠগণ তাহার মূলে না থাকিলে তাহা কদাচ সম্পন্ন হইতে পারিত না। জগৎশেঠের ক্রোধাগ্নিতেই মুর্শিদকুলী খাঁর দৌহিত্র ও মুর্শিদাবাদের তৃতীয় নবাব সরফরাজ খাঁ পতঙ্গবৎ ভস্মীভূত হইয়া যান, এবং তাঁহাদের সাহায্যেই গিরিয়ার সমরক্ষেত্রে বিজয়নিশান উড্ডীন করিয়া আলিবর্দী খাঁ মুর্শিদাবাদের সিংহাসন লাভ করেন।
--------------------
“শেঠের বংশের হায়! ঐশ্বর্যের কথা
সমস্ত ভারতে রাষ্ট্র প্রবাদের মত।
জগৎশেঠের নাম বঙ্গে যথা তথা
লক্ষমুদ্রা-সমকক্ষ। জাহ্নবীর মত
শত মুখে বাণিজ্যের স্রোতে অনিবার
ঢালিছে সম্পদ-রাশি সমুদ্র ভাণ্ডারে।
আপনি নবাব যিনি, (অন্য কোন্ ছার!)
ঋণপাশে বাঁধা সদা যাহার দুয়ারে।
কিন্তু অপমানে হায়! ফেটে যায় বুক,
সে জগৎশেঠ আজ অবনত-মুখ।”
—কবি নবীনচন্দ্র সেন,
‘পলাশীর যুদ্ধ’ কাব্য
| নাম | জগৎশেঠ |
|---|---|
| লেখক | নিখিলনাথ রায় |
| প্রকাশনী | পঞ্চালিকা প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
নিখিলনাথ রায়
নিখিলনাথ রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নিখিলনাথ রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

পঞ্চালিকা প্রকাশনী
পঞ্চালিকা প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
পঞ্চালিকা প্রকাশনী-এর সব বই
