আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
জল জঙ্গল নরখাদক সমগ্র ১
লেখক: শিশির বিশ্বাস || sisir biswas
প্রকাশনী: mayakanon
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬৩০৳৭২০-১৩%
সাশ্রয় ৳৯০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জল জঙ্গল নরখাদক -এমন একটা নাম এবং প্রচ্ছদে রক্তপিপাসু বাঘের ছবি, ব্যাস, আর বলে দিতে হয় না গল্পগুলো কেমন হতে চলেছে, তাই না? কিছু আগাম অনুমান করে নিয়ে যদি পাঠক এই বই পড়তে শুরু করেন তাহলে তিনি অবাক হয়...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জল জঙ্গল নরখাদক -এমন একটা নাম এবং প্রচ্ছদে রক্তপিপাসু বাঘের ছবি, ব্যাস, আর বলে দিতে হয় না গল্পগুলো কেমন হতে চলেছে, তাই না? কিছু আগাম অনুমান করে নিয়ে যদি পাঠক এই বই পড়তে শুরু করেন তাহলে তিনি অবাক হয়ে লক্ষ করবেন যে জল, জঙ্গল বা নরখাদক প্রতিটি গল্পে উপস্থিত থাকা সত্ত্বেও গল্পগুলো আসলে কিছু মানুষের গল্প। তাদের নিরন্তর জীবন সংগ্রামের গল্প। সেখানে বাঘের চেয়েও বড় নরখাদক তাদের দারিদ্র্য। মহাজনের সিন্দুকে জীবন বন্ধক রাখা সেই সব মানুষের গল্পগুলো তখন কেবলমাত্র রোমাঞ্চকর নরখাদকের গল্প হয়েই রয়ে যায় না, অজান্তেই কখন যেন ছুঁয়ে যায় হৃদয়ও।
শিশির বিশ্বাসের এমনই তেইশটি গল্পকে রচনাকাল অনুযায়ী সাজিয়ে নিয়ে 'মায়াকানন' থেকে প্রকাশিত হতে চলেছে ‘জল জঙ্গল নরখাদক সমগ্র’-র প্রথম খণ্ড। নিশ্চিতরূপে বলা যায় এমন গল্প বাংলা সাহিত্যে খুব বেশি লেখা হয়নি। এবং এই দুরন্ত গল্পগুলির অলংকরণ করাও ছিল খুবই কঠিন কাজ। সে-দায়িত্ব অনায়াসে সামলেছেন শিল্পী স্বপন চন্দ। প্রতিটি গল্পের সঙ্গে থাকছে তাঁর অসামান্য সব অলংকরণ। যা বইটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এ-ছাড়াও বইয়ের শেষে যোগ করা হয়েছে ‘সুন্দরবন অ্যালবাম’, লেখকের তোলা ফটোগ্রাফ ও টীকা-সহ।
আসুন, জলে জঙ্গলে নরখাদকের ডেরায় আপনাকে স্বাগত জানাই।
| নাম | জল জঙ্গল নরখাদক সমগ্র ১ |
|---|---|
| লেখক | শিশির বিশ্বাস |
| প্রকাশনী | মায়াকানন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ১৬০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শিশির বিশ্বাস
শিশির বিশ্বাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শিশির বিশ্বাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

মায়াকানন
মায়াকানন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
মায়াকানন-এর সব বই