জলপদ্য — তসলিমা নাসরিন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জলপদ্য
পছন্দের তালিকায় রাখুন

জলপদ্য

লেখক: তসলিমা নাসরিন || Toslima Nasrin
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৭৫৳২০০-১৩%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম তসলিমা নাসরিন—এই বহু উচ্চারিত বাক্যবন্ধে তাঁকে সবটা ধরা যায় না, আমরা জানি। তবু এও সত্য, তসলিমা কি জীবনে, কি সাহিত্যে প্রতিবাদের প্রবাদপ্রতিমা। শতাব্দীর শেষ দশকে তাঁর আত্মপ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৬৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম তসলিমা নাসরিন—এই বহু উচ্চারিত বাক্যবন্ধে তাঁকে সবটা ধরা যায় না, আমরা জানি। তবু এও সত্য, তসলিমা কি জীবনে, কি সাহিত্যে প্রতিবাদের প্রবাদপ্রতিমা। শতাব্দীর শেষ দশকে তাঁর আত্মপ্রকাশ। সেই সময়ে এই স্পষ্টবাক্‌ লেখিকা যে-অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন, তার আলো ও উত্তাপ এখনও সমান সক্রিয়। নিজের জীবন দিয়ে যা অনুভব করেছেন, সয়েছেন, দেখেছেন, তাকে তিনি কখনও সুতীক্ষ্ণ গদ্যে, কখনও কাব্যভাষায় অকপটে প্রকাশ করেছেন কোনও রাখঢাক ছাড়াই। এই মুহূর্তে তসলিমার ‘জলপদ্য’ আর এক বিস্ফোরণ। এই বইয়ের প্রতিটি কবিতা বজ্রবিদ্যুতের মতো আছড়ে পড়েছে বহমান জীবনের মাঝখানে। এখানে আছে তাঁর সেই বিতর্কিত অথচ হৃদয়ছোঁয়া কবিতা ‘আমার মায়ের গল্প’। যেখানে তিনি লিখেছেন ‘পৃথিবীতে এক দুঃসহ জীবন ছিল মা’র, মা’র মনে নেই’। কোনও কিছুর তোয়াক্কা না-করে তাঁর নির্ভীক উচ্চারণ: ‘কবিতার জন্ম দিতে গেলে নারী হতে হয় আগে’। যেন তসলিমার হৃৎপদ্মের আলপনা। গ্রন্থনামের কবিতাটি: ‘কাকে দেব জলপদ্ম, এই পদ্য/যে ছিল নেবার, তার যাবার/তাড়া ছিল তাই চলে গেছে’। নতুন শতকের সূচনালগ্নে ‘জলপদ্য’ কাব্যপ্রেমীদের কাছে এক আশ্চর্য প্রাপ্তি।
নামজলপদ্য
লেখকতসলিমা নাসরিন
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৬৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177560459
মুদ্রণ দেশIndia
ওজন177.0
মাপ140 × 215 × 8.18

লেখক পরিচিতি

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তসলিমা নাসরিন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — জলপদ্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading