জালরাজার কথা বর্ধমানের প্রতাপচাঁদ — গৌতম ভদ্র

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জালরাজার কথা বর্ধমানের প্রতাপচাঁদ
পছন্দের তালিকায় রাখুন

জালরাজার কথা বর্ধমানের প্রতাপচাঁদ

লেখক: গৌতম ভদ্র || Gautam Bhadra
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৫৫৳৭৫০-১৩%

সাশ্রয় ৳৯৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শুধু দেড়শো বছর আগে নয়, আজকের দিনেও ওই রকম ঘটনায় লোকে চমকে উঠতই। ১৮৩৫ সালে বর্ধমানের জমিদার বাড়িতে পনেরো বছর আগে মরে-যাওয়া রাজা প্রতাপচাঁদ সশরীরে ফিরে এসেছিলেন। চারপাশে হই হই কাণ্ড। যেন ঢিল পড়ল শ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৪৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শুধু দেড়শো বছর আগে নয়, আজকের দিনেও ওই রকম ঘটনায় লোকে চমকে উঠতই। ১৮৩৫ সালে বর্ধমানের জমিদার বাড়িতে পনেরো বছর আগে মরে-যাওয়া রাজা প্রতাপচাঁদ সশরীরে ফিরে এসেছিলেন। চারপাশে হই হই কাণ্ড। যেন ঢিল পড়ল শান্ত পুকুরে, জল ঘুলিয়ে উঠল। তারপর হরেক রকমের ছোট-বড় ঢেউ— কোনওটা উঠেই মিলিয়ে গেল, কোনওটা ছড়িয়ে পড়ল পুকুরময়। বড়লোকি কেচ্ছা, স্বত্বের দাবি, কোম্পানির আমলাদের প্যাচ-পয়জার, বাঙালি ভদ্রলোক সমাজের দলাদলি, মোকদ্দমার হুড়োহুড়ি, আদালতি সাক্ষ্য তত্ত্বের রূপান্তর, এই রকম নানা বৃত্তে ঘটনাটি সংলগ্ন ছিল। অথচ ঘটনাটি সাকুল্যে একটি; কিন্তু তার শাখা-প্রশাখা ছড়িয়ে পড়েছিল সমসাময়িক সমাজের নানা দিকে। রহস্যের গলিঘুজির আর অন্ত ছিল না। প্রায় পঞ্চাশ বছর পরে এই অলিগলিতেই বাঙালির আত্মসমীক্ষার দলিল খুঁজতে নেমে পড়েছিলেন বঙ্কিমচন্দ্রের মেজদাদা সুলুকসন্ধানী বাবু সঞ্জীবচন্দ্র, রহস্যসন্ধানীর কায়দায় নামিয়ে দিয়েছিলেন একটি জমাটি ইতিহাসের বই। সেই বইটির গাঁইগোত্র নিয়েও তকরারের আর শেষ নেই, কারণ প্রতাপচাঁদের ফিরে আসার মতো রোমহর্ষক ঘটনা সেদিন কেউ হাতছাড়া করতে চাননি, নিজের মতো করে সবাই বৃত্তান্তটি বলেছেন। সেই কথকদের তালিকাতে আছে সেকালের তাব্বড় সব নাম, পাঁচালিকার দাশরথি রায়, স্বভাবকবি কৃষ্ণকান্ত ভাদুড়ি, এবং কলকাতার সিংহশিশু কালীপ্রসন্ন সিংহ। এঁদের পাশেই তাল ঠুকে দাঁড়িয়ে আছেন আগুরি ভক্ত অনুপচন্দ্র, গুরুর লীলা শোনাতে তিনিও পেছপা নয়। উচ্চবর্গ ও নিম্নবর্গের টানাপড়েনে রাজার ফিরে-আসা রহস্যবিচার যেন নানা ভঙ্গি ও ঢঙের অতীতচর্চারও রকমারি নিদর্শন। বর্তমান ও অতীতের আলাপচারিতার সূত্রে স্বত্ব ও পরিচিতি নির্ণয়ের সেই মামলা হয়ে উঠল উনিশ শতকের বাঙালি জীবন, সমাজ ও ইতিহাসচেতনা গড়ে ওঠার একটা পর্বকথা।
নামজালরাজার কথা বর্ধমানের প্রতাপচাঁদ
লেখকগৌতম ভদ্র
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৪৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177562903
মুদ্রণ দেশIndia
ওজন399.0
মাপ140 × 215 × 18.34

লেখক পরিচিতি

গৌতম ভদ্র

গৌতম ভদ্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

গৌতম ভদ্র-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — জালরাজার কথা বর্ধমানের প্রতাপচাঁদ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading