আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
যে কথা বলতে নেই
লেখক: সুদীপ্তা সর্বজ্ঞ || Sudipta Sarbagya
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২২৫৳২৫০-১০%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রতিটি কবিতা এক আশ্চর্য ভোর। কিংবা গোধূলি। যেখানে নীরবতাই কথা বলে ওঠে। কিংবা যে-কথা বলতে নেই, তাও বলা হয়ে যায়। অনুচ্চারেই। সুদীপ্তা সর্বজ্ঞ তাঁর কবিতাতে এই কথাদের ধরতে চান। ধরতে চান না-বলা কথাদেরও। অ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রতিটি কবিতা এক আশ্চর্য ভোর। কিংবা গোধূলি। যেখানে নীরবতাই কথা বলে ওঠে। কিংবা যে-কথা বলতে নেই, তাও বলা হয়ে যায়। অনুচ্চারেই। সুদীপ্তা সর্বজ্ঞ তাঁর কবিতাতে এই কথাদের ধরতে চান। ধরতে চান না-বলা কথাদেরও। অর্থাৎ, যা বলা উচিত। বলে ফেলা ভালো। ফলে কখনও বাঙ্ময়, কখনও নিশ্চুপ,- এই দোলাচলের ভিতরই জন্ম নেয় তাঁর কবিতার আকাশ।
আসুন, পড়া যাক সুদীপ্তার কবিতা —
সবাই একটা মানুষ চায়
শাসন করার মানুষ।
আদর করে রাগ ভাঙানোর মানুষ—
ছোটোবেলার গল্প বলার মানুষ—
যারা বলে মানুষ চাই না তারা কেউ মানুষ পায়নি,
জ্ঞান বাড়লে স্বপ্ন এগোয়, তারা পরিকল্পনায় ভাসে
বছরের পর বছর কাটে ঘুমের সাথে লড়াই করে;
জেগে উঠলে দেখতে পায় আর তো মানুষ নেই কোথাও!
কুকুর, বিড়াল, গোটাকয়েক খরগোশ—
ঘরে ফিরে চোখের জলের শুকনো দাগ
ওরা একাই মোছে,
দেখা হয় না রোদ পড়ে মানুষটার গলার ঘাম
কেমন স্ফটিক হয়ে যায়,
ট্রেনের জানলার ধারে উড়তে থাকা চুল
যখন মানুষটার মুখে এসে পড়ে, সেই বিরক্তিতে
প্রেম নামে— ধুলো মাখা স্টেশনে,
জানা বাকি থেকে যায় আরো কত কী—
শেষ প্ল্যাটফর্মে কোনও মানুষ থাকে না।
প্রচ্ছদ – অভিব্রত সরকার
সৃষ্টিসুখ প্রিন্ট
| নাম | যে কথা বলতে নেই |
|---|---|
| লেখক | সুদীপ্তা সর্বজ্ঞ |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুদীপ্তা সর্বজ্ঞ
সুদীপ্তা সর্বজ্ঞ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুদীপ্তা সর্বজ্ঞ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই