আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
জীবন এত ছোট কেন
লেখক: দেবব্রত মুখোপাধ্যায় || Debabrata Mukhopadhyay
প্রকাশনী: Lok Seva Shibir || লোক সেবা শিবির
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখক: দেবব্রত মুখোপাধ্যায়
সম্পাদনা: পবিত্রকুমার সরকার
বাংলার কমিউনিস্ট তথা বাম আন্দোলনের কয়েকটি প্রতিনিধিস্থানীয় নাম প্রায় সর্বজনগ্রাহ্য— রাজনৈতিক নেতা জ্যোতি বসু, কবি সুকান্ত ভট্টাচার্য, কথাসাহিত্যিক...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
লেখক: দেবব্রত মুখোপাধ্যায়
সম্পাদনা: পবিত্রকুমার সরকার
বাংলার কমিউনিস্ট তথা বাম আন্দোলনের কয়েকটি প্রতিনিধিস্থানীয় নাম প্রায় সর্বজনগ্রাহ্য— রাজনৈতিক নেতা জ্যোতি বসু, কবি সুকান্ত ভট্টাচার্য, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, সুরকার সলিল চৌধুরি এবং চিত্রশিল্পী চিত্তপ্রসাদ-দেবব্রত মুখোপাধ্যায়। ২০১৮ সালের ডিসেম্বরে দেবব্রত জন্মশতবর্ষ পার করেছেন। জন্ম উত্তর কলকাতার বাদুড়বাগানে। তিনি প্রকৃত অর্থেই ছিলেন গণশিল্পী, তাঁর তুলির টানে বিদ্যুতের ঝলক ছড়িয়ে যেত। মানুষের প্রতিবাদ আন্দোলনে গতি পেত। ছিলেন পুরোদস্তুর কমিটেড শিল্পী, সাময়িক কিছু পাওয়ার লোভে নিজের মত, পথ ও আদর্শের সঙ্গে বিন্দুমাত্র আপস করেননি। শিল্পী তো তিনি ছিলেনই, কিন্তু অসম্ভব সাহসী ও স্পষ্টবাক মানুষ ছিলেন। প্রায় ছ’ ফুট দীর্ঘ, বলিষ্ঠ, গৌরবর্ণ মানুষটি কাঁধে ঝোলা নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, অনেকেই তাঁর দিকে সমীহ ভরে তাকাত। মুখভরা হাসি দিয়ে সবাইকে কাছে টেনে নিতে জানতেন। ঝোলায় অবশ্যই থাকত স্কেচবুক, কালো কালির পেন। স্বশিক্ষিত হলেও, দেবব্রত ভোলানাথ চট্টোপাধ্যায় (ভি. সি.)-কে গুরু বলে মানতেন। বাংলাদেশে ভি. সি.-কেই তিনি প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ মনে করতেন।
গণশিল্পী দেবব্রত মুখোপাধ্যায়ের নিজের কিছু লেখা এবং তাঁকে নিয়ে কিছু লেখায় এই ছোট্ট সংকলনটি প্রকাশিত হল। আমাদের শ্রদ্ধার্ঘ।
| নাম | জীবন এত ছোট কেন |
|---|---|
| লেখক | দেবব্রত মুখোপাধ্যায় |
| প্রকাশনী | Lok Seva Shibir || লোক সেবা শিবির |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
দেবব্রত মুখোপাধ্যায়
দেবব্রত মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দেবব্রত মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Lok Seva Shibir || লোক সেবা শিবির
Lok Seva Shibir || লোক সেবা শিবির প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lok Seva Shibir || লোক সেবা শিবির-এর সব বই