আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জিন্নাহ : ইতিহাসের ট্র্যাজিক হিরো
লেখক: অতীন দাশ || Atin Das
প্রকাশনী: sopan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অতীন দাশ
অতীন দাশ লিখিত 'জিন্নাহ: ইতিহাসের এক ট্র্যাজিক হিরো' (যুগশঙ্খা ২৪-০৬-০৫) অনবদ্য ঐতিহাসিক নিবন্ধটি পড়েছি। কিছুদিন পূর্বে জিন্নাহ-র ওপর শ্রী অতীন দাশ আরও একখানা প্রবন্ধ লিখেছিলেন। লেখা দুটি একে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অতীন দাশ
অতীন দাশ লিখিত 'জিন্নাহ: ইতিহাসের এক ট্র্যাজিক হিরো' (যুগশঙ্খা ২৪-০৬-০৫) অনবদ্য ঐতিহাসিক নিবন্ধটি পড়েছি। কিছুদিন পূর্বে জিন্নাহ-র ওপর শ্রী অতীন দাশ আরও একখানা প্রবন্ধ লিখেছিলেন। লেখা দুটি একে অপরের পরিপূরক। দু'টি লেখাই তথ্যভিত্তিক বিশ্লেষণ। ইতিহাস লিখতে হলে শুধু তথ্য থাকলেই হল না, চাই সঠিক এবং সত্যানুসন্ধানী মন। আবেগ ইতিহাসে বর্জনীয় হলেও উপস্থাপনার মুন্সিয়ানার গুণে আবেগও সজীব হয়ে ওঠে। 'জিন্নাহ: ইতিহাসের এক এক ট্র্যাজিক হিরো' এই নামকরণটি সার্থক। শ্রী অতীন দাশ একজন সাহিত্যিক, কবি। কিন্তু তাঁর সাহিত্যিক সত্ত্বার মধ্যে নিহিত রয়েছে ঐতিহাসিক মন।
গান্ধীজির শেষজীবন ছিল ট্র্যাজিক। তিনি বলেছিলেন, তাঁর মৃতদেহের ওপর ভারত ব্যবচ্ছেদ হবে। কার্যত দেশভাগের বিরোধিতা তিনি আমৃত্যু করে গেছেন কিন্তু ক্ষমতালিন্দু তাঁর শিষ্যরা তাঁকে অবহেলায় পরিত্যাগ করেছিলেন গডসের গুলি তাঁকে ধরা পৃষ্ঠ থেকে সরিয়ে দেবার আগেই তাঁর প্রিয় শিষ্যদের হাতে তাঁর মৃত্যু হয়। জিন্নাহর অবস্থা আরও করুণ। মৃত্যুর পূর্বে তাঁর যে হাল হয়েছিল-একজন সফল উদ্ধত রাজনৈতিক নেতার ব্যর্থ পরিণাম-তার বিবরণ সংক্ষেপে শ্রী অতীন দাশ লিখেছেন।
অস্বীকার করে লাভ নেই জিন্নাহর মতো একজন প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী নেতার প্রতি সে দিনের ভারতীয় নেতৃবর্গ সুবিচার করেননি। তার ফল ভোগ করতে হচ্ছে উপমহাদেশের প্রতিটি মানুষকে।
আমাদের দেশের রাজনৈতিক নেতাদের বিদ্যাবত্তা নিকৃষ্টমানের। রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত নেহরু, অশোক মেহতা বা জাকির হোসেনরা বিরল প্রজাতির নেতা। অতীব দুঃখের কথা আজ ভারত ভাগের এতদিন পরও জিন্নাহ সম্পর্কে আমাদের নেতারা সম্যক বিচার করে উঠতে পারলেন না। আবোল তাবোল বকেই চলেছেন।
পরিশেষে জানাই এই নিবন্ধ সিরিয়াস পাঠকদের কাছে আদৃত হবে।
সুহাস চট্টোপাধ্যায়
ইতিহাসবিদ, (সদস্য, ভারতীয় ইতিহাস পরিষদ, নতুন দিল্লি)
| নাম | জিন্নাহ : ইতিহাসের ট্র্যাজিক হিরো |
|---|---|
| লেখক | অতীন দাশ |
| প্রকাশনী | সোপান |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অতীন দাশ
অতীন দাশ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অতীন দাশ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সোপান
সোপান প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সোপান-এর সব বই
