জ্যোতিপ্রকাশের গল্প — জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জ্যোতিপ্রকাশের গল্প
পছন্দের তালিকায় রাখুন

জ্যোতিপ্রকাশের গল্প

লেখক: জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় || Jyotiprakash Chattopadhyay
প্রকাশনী: Pratikshan

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রাজনীতির সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু-স্বাধীনতা, আজকাল, কালান্তর, গণশক্তি ও অন্যান্য লিটল ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় তাঁর উপন্যাস ছােটগল্প-প্রবন্ধ-পর্যটন-রিপাের্টাজ, ইতিহাসের কাহিনী, অনুবাদ-বিচিত্র রচনাস...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

রাজনীতির সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু-স্বাধীনতা, আজকাল, কালান্তর, গণশক্তি ও অন্যান্য লিটল ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় তাঁর উপন্যাস ছােটগল্প-প্রবন্ধ-পর্যটন-রিপাের্টাজ, ইতিহাসের কাহিনী, অনুবাদ-বিচিত্র রচনাসম্ভার ছড়িয়ে আছে ইতিপূর্বে প্রকাশিত ১৮টি গ্রন্থে। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘নির্বাপিত সূর্যের সাধনা প্রকাশিত হয় ১৯৬৭ সালে। পারমাণবিক শক্তি ও অস্ত্রের বিকাশ সম্পর্কে বাংলা ভাষায় প্রথম প্রামাণিক গ্রন্থ প্রকাশিত শেষ উপন্যাস দুটি ‘জিভূমি’ (২০০৬) ও উহারা (২০০৭), জীবিতকালে সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘কোথায় ঘােড়সওয়ার’ – আত্মজীবনীমূলক রাজনৈতিক স্মৃতিকথা। তাঁর উপন্যাস মানুষের রং’-এর জন্য ত্রিপুরা সরকারের অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি সাহিত্য পুরস্কার পান। তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘বন্ধনকাল ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। দ্বিতীয় গল্প-সংকলন কলকাতা বইমেলায় প্রকাশিত হয় জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের ছােটগল্প ১৯৯৮ সালের জানুয়ারিতে এবং তৃতীয় গল্প-সংকলন- ‘যমুনাবতী সরস্বতী ও অন্যান্য গল্প ২০০১ সালের বইমেলায় প্রকাশিত। তাঁর প্রয়াণের পর জানুয়ারি ২০০৯-এ প্রকাশিত সংকলন-গ্রন্থ ‘নির্বাচিত জ্যোতিপ্রকাশ’ গ্রন্থে বিভিন্ন সময়ে প্রকাশিত মােট দশটি গল্প সংকলিত হয়। এছাড়া নির্বাচিত জ্যোতিপ্রকাশ’ গ্রন্থে ‘তিতিরের গল্প’ নামে আত্নজৈবনিক স্মৃতি-চিত্রের অ্যালবাম প্রকাশিত হয়েছে। যাতে ডায়েরি ও ছােটগল্পের মিশ্র আস্বাদন পাঠক পেতে পারেন। জ্যোতিপ্রকাশের গল্প- এই সর্বশেষ গল্প সংকলন গ্রন্থে ১৯৭২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ছত্রিশ বছর ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মােট ৩৭টি গল্প—যা এযাবৎ ওঁর কোনাে গল্প-সংকলনে অন্তর্ভুক্ত হয় নি সেগুলিই প্রকাশিত হল। সামগ্রিকভাবে গল্পকার জ্যোতিপ্রকাশের একটি প্রায় পূর্ণাঙ্গ অবয়ব এতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পাঠকের জন্যে।
নামজ্যোতিপ্রকাশের গল্প
লেখকজ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়
প্রকাশনীপ্রতিক্ষণ
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139788189323226
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়

জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

প্রতিক্ষণ
প্রতিক্ষণ

প্রতিক্ষণ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

প্রতিক্ষণ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — জ্যোতিপ্রকাশের গল্প

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading