আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
জুলাই এক বিদ্রোহ
লেখক: পালংকি সাহিত্য পরিষদ || Palanki Sahitya Parishad
প্রকাশনী: Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৯০৳৩১০-৬%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা, যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে। এই সংকলন তাঁদেরই উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়েই এই সংকলন প্রকাশিত হলো। এটি পাঠকের মধ্যে ❑ ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে। ❑ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে। ❑ জনসাধারণের মধ্যে সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা, সাহসী মানসিকতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে। ❑ এছাড়াও, তরুণ লেখকদের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার একটি নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমরা মনে করি। দেশের স্বনামধন্য কবি সাহিত্যিক ও সম্পাদকদের নিয়ে জুলাই এক বিদ্রোহ ছড়া-কবিতা সংকলনটি দীপ্তি ছড়াবে এই আশা করছি। সম্পাদক তালিকায় ছিলেন- বিশিষ্ট কবি সাহিত্যিক আক্তার বিন আমির আহমদ, সাদ্দাম হোসেন, এম মহি উদ্দিন, আরজাত হোসেন, ইদ্রিস মাহমুদ, মোসাদ্দেক আল কাউসার, ওসমান গণি। জুলাই এক বিদ্রোহ সংকলনে প্রবীণদের পাশাপাশি রয়েছে নবীনদের সৃষ্টি ছড়া-কবিতা। আমরা খুব সতর্কতার সাথে নবীনদের লেখাগুলো সম্পাদনা করার চেষ্টা করেছি। তবু যদি আমাদের অগোচরে কোনো ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পালংকি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই এক বিদ্রোহ সংকলনটি পাঠকের হাতে হাতে পৌঁছে যাবে এই প্রত্যাশায়।
| নাম | জুলাই এক বিদ্রোহ |
|---|---|
| লেখক | পালংকি সাহিত্য পরিষদ |
| প্রকাশনী | Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849618874 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
পালংকি সাহিত্য পরিষদ
পালংকি সাহিত্য পরিষদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পালংকি সাহিত্য পরিষদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী-এর সব বই