কবিতাসমগ্র (অখণ্ড) — বিষ্ণু দে

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কবিতাসমগ্র (অখণ্ড)
পছন্দের তালিকায় রাখুন

কবিতাসমগ্র (অখণ্ড)

লেখক: বিষ্ণু দে || Bishnu Dey
প্রকাশনী: Signet Press || সিগনেট প্রেস

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩,৫০০৳৪,০০০-১৩%

সাশ্রয় ৳৫০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
চেতনায় বিশ্বনাগরিক বিষ্ণু দে শতবর্ষ পার করেও বাংলা কবিতার ভুবনে আজও প্রভাবশালী। প্রথম কাব্যগ্রন্থ ‘উর্বশী ও আর্টেমিস’-এ ‘শফরী চোখের সরল চাহনি’ দিয়ে তাঁর যে কবিতা-অভিযাত্রার শুরু, অনেকানেক বিচিত্র বা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১১৪৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

চেতনায় বিশ্বনাগরিক বিষ্ণু দে শতবর্ষ পার করেও বাংলা কবিতার ভুবনে আজও প্রভাবশালী। প্রথম কাব্যগ্রন্থ ‘উর্বশী ও আর্টেমিস’-এ ‘শফরী চোখের সরল চাহনি’ দিয়ে তাঁর যে কবিতা-অভিযাত্রার শুরু, অনেকানেক বিচিত্র বাঁক পেরিয়ে তা শেষ কাব্যগ্রন্থ ‘আমার হৃদয়ে বাঁচো’-তে পৌঁছেছে পোড়া তালগাছের পুনরুজ্জীবনের হার-না-মানা বিশ্বাসে। মধ্যবর্তী পাঁচ দশকের বেশি সময়ে কখনও তিনি উচ্চশিক্ষিত বিশেষ পাঠকগোষ্ঠীর কবি বলে অভিযুক্ত, কখনও আবার সাঁওতাল পরগনার নিসর্গ এবং সহজ-সরল সাধারণ মানুষের বন্দনাকারী। কখনও মিতবাক, শব্দ-নির্বাচনে সতর্ক; কখনও কথ্যগদ্যে কিছু-বা আবেগী। কখনও ‘তুষারতুঙ্গ চূড়ায় চূড়ায় ঘোরা...’, কখনও-বা ‘অস্পষ্ট অদৃশ্য পাতায় পাতায় শোনে তার ভাষা—এই দেশে কী করে জীবন বাঁচে কী করে বেঁচেছে এতকাল...’। দীর্ঘ, মহৎ কবিজীবনে বিষ্ণু দে প্রকৃতপক্ষে বসত করেছেন মানুষের সংগ্রামের ইতিহাসে। দ্বন্দ্বমুখর সেই ইতিহাস, আর প্রকৃত শিল্পীর মতোই তিনি জয়গান গেয়েছেন ‘কড়ি-কেনা দাসদাসী নামহীন চাষি ও মজুর’-এর। কাব্যভাষা বদলে বদলে গিয়েছে, কিন্তু বিশ্বাস তাঁর ‘অজেয়’। তিনি যে পরম বিশ্বাসে দেখেছেন ‘চৈত্রের আকাশে এক পরাক্রান্ত জীয়নকৌশলে/বিজয়ী পলাশ...’। প্রকাশিত হল বিষ্ণু দে-র ‘কবিতাসমগ্র’। কালজয়ী কবির মানস-শস্যের অপরূপ সংগ্রহ।
নামকবিতাসমগ্র (অখণ্ড)
লেখকবিষ্ণু দে
প্রকাশনীSignet Press || সিগনেট প্রেস
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১১৪৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789350404942
মুদ্রণ দেশIndia
ওজন1433.0
মাপ161 × 246 × 70.55

লেখক পরিচিতি

বিষ্ণু দে

বিষ্ণু দে-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বিষ্ণু দে-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Signet Press || সিগনেট প্রেস
Signet Press || সিগনেট প্রেস

Signet Press || সিগনেট প্রেস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Signet Press || সিগনেট প্রেস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কবিতাসমগ্র (অখণ্ড)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading