কবিতাসমগ্র ১ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কবিতাসমগ্র ১ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পছন্দের তালিকায় রাখুন

কবিতাসমগ্র ১ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

লেখক: নীরেন্দ্রনাথ চক্রবর্তী || Nirendranath Chakravarty
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথম কাব্যগ্রন্থেই পাঠকদের স্মরণে স্থায়ী চিহ্ন গেঁথে রাখার ক্ষমতা খুব কম কবিই দেখাতে পারেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নীল নির্জন’ সেইরকমই একটি গ্রন্থ। রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী কবিগণ যখন প্রৌঢ়ত্বে প...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৮৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রথম কাব্যগ্রন্থেই পাঠকদের স্মরণে স্থায়ী চিহ্ন গেঁথে রাখার ক্ষমতা খুব কম কবিই দেখাতে পারেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নীল নির্জন’ সেইরকমই একটি গ্রন্থ। রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী কবিগণ যখন প্রৌঢ়ত্বে পোঁছে বৈদগ্ধ্য ও তাত্ত্বিকতায় কবিতাকে খানিকটা ভারাক্রান্ত করে ফেলছেন সেই সময় নীরেন্দ্রনাথের ‘নীল নির্জন’ এসে পড়ে টাটকা সৌরভময় বাতাসের মতন। কবিতাগুলি মূলত রোমান্টিক, এবং তাতে ছন্দের দক্ষতা ও শব্দ ব্যবহারের নূতনত্ব অতি বিস্ময়কর। ‘নীল নির্জন’ প্রকাশের সময় কবির বয়েস প্রায় তিরিশ, এর আগে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিলেন, এবারে কাব্যগ্রন্থে সন্নিবদ্ধ হলেন। তখনই বোঝা গিয়েছিল, এই কবি বাংলা সাহিত্যে চিরকালীন কিছু দিতে এসেছেন। তাঁর পরবর্তী কাব্যগ্রন্থ ‘অন্ধকার বারান্দা’-য় তিনি কবিতা-প্রেমিকদের আরও বেশি মুগ্ধ করলেন এবং প্রত্যাশাও অনেক বাড়িয়ে দিলেন। এই কাব্যগ্রন্থে তিনি কিছুটা সংহত হয়েছেন সমসাময়িক পৃথিবী সম্পর্কে কবি তাঁর আশা, বেদনা ও ভর্ৎসনা লিপিবদ্ধ করেছেন সতেজ, দ্বিধাহীন ভাষায়। প্রায় এই সঙ্গেই প্রকাশিত হয় তাঁর কাব্যনাট্য ‘প্রথম নায়ক’। তখনকার শক্তিমান কবিরা প্রায় কেউই কাব্যনাট্যের দিকে মনোযোগ দেননি, নীরেন্দ্রনাথের ‘প্রথম নায়ক’ কাব্য ও নাটককে মেলাবার এক সার্থক দৃষ্টান্ত স্থাপন করল। ‘নীরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’—পরপর এই দুটি বইয়ে তাঁর উত্তরণ অব্যাহত রইল এবং তিনি আবার চমকে দিলেন ‘কলকাতার যীশু’তে। আধুনিক কবিতার দুর্বোধ্যতার সব আবরণ ছিঁড়ে ফেলে কবিতার শরীরে আনলেন সরল সত্যের দীপ্তি। বাংলা কবিতার একটি নূতন ধারার প্রবর্তন করলেন তিনি। এই পর্যায় থেকে তার কবিতা বৃহত্তর পাঠক সমাজকে খুব কাছে ডেকে আনল। আধুনিক কবিতা সম্পর্কে যাঁদের ভয় ছিল, তাঁদের ভয় তিনি ভাঙলেন, রোদ্দুর-বাতাস-বৃষ্টির মতন বিশুদ্ধ কবিতার রসও সহজভাবে গ্রহণযোগ্য হল। ‘কলকাতার যীশু’ এ-কালের বাংলা কাব্যজগতে একটি প্রধান দিকচিহ্ন।
নামকবিতাসমগ্র ১ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
লেখকনীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৮৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170666721
মুদ্রণ দেশIndia
ওজন408.0
মাপ140 × 215 × 20.88

লেখক পরিচিতি

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

নীরেন্দ্রনাথ চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কবিতাসমগ্র ১ - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading