কবিতাসমগ্র - তসলিমা নাসরিন — তসলিমা নাসরিন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কবিতাসমগ্র - তসলিমা নাসরিন
পছন্দের তালিকায় রাখুন

কবিতাসমগ্র - তসলিমা নাসরিন

লেখক: তসলিমা নাসরিন || Toslima Nasrin
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৫৭৫৳১,৮০০-১৩%

সাশ্রয় ৳২২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কুসুম-কুসুম জীবনে দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব থেকে প্রতিবাদে যারা গলা ফাটায়, অচিরেই তারা হয়ে ওঠে হাস্যকর। তসলিমা নাসরিনের ক্ষেত্রে তা হয়নি। নারীর যথার্থ স্বাধীনতার দাবিতে তিনি সম্পূর্ণ ঝাঁপিয়েছেন। মেধা নিয়...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৪৩২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কুসুম-কুসুম জীবনে দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব থেকে প্রতিবাদে যারা গলা ফাটায়, অচিরেই তারা হয়ে ওঠে হাস্যকর। তসলিমা নাসরিনের ক্ষেত্রে তা হয়নি। নারীর যথার্থ স্বাধীনতার দাবিতে তিনি সম্পূর্ণ ঝাঁপিয়েছেন। মেধা নিয়ে, শিল্প নিয়ে, হিংস্র শত্রুর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলবার সাহস নিয়ে। আর রক্তাক্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, শেষ পর্যন্ত জন্মভূমি বাংলাদেশ থেকে নির্বাসিতও হয়েছেন। ক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে তসলিমা নাসরিন আজ শ্রদ্ধেয়, সাহসী, প্রখর এক নারী। এই তসলিমার সাহিত্যজীবনের শুরু কবিতা রচনায়। কবিতাই তাঁর প্রথম ভালবাসা। ব্যতিক্রমী এক যুবতীর নানারকম আগুনের ভেতর দিয়ে ক্রমশ পরিণত বয়সে পৌঁছে যাওয়ার ইতিহাসই যেন ধরা পড়েছে অজস্র কবিতায়। তসলিমা নাসরিনের ‘কবিতাসমগ্র’ যেন তাঁরই ঝঞ্ঝায় ভরা জীবনের রাগ, ঘৃণা, ভালবাসা, স্বপ্নেরই বড় খোলাখুলি প্রকাশ। শুরুর কাব্যগ্রন্থ ‘শিকড়ে বিপুল ক্ষুধা’-তেই যেমন উদ্ভাসিত তাঁর আকুলিবিকুলি শরীর— ‘তৃষ্ণার ইন্‌সোমনিয়ায় অনন্ত সময় ধরে/ তুমি জেগে আছো একা/ আমার মর্ফিয়া নাও/ ঘুমাও মানিকসোনা ঘুমাও ঘুমাও’— তেমনই নিপীড়িত নারীদের পক্ষে সাহসী শ্লোক— ‘যুদ্ধে বীরাঙ্গনা নারী স্বাধীন স্বদেশে তার পেলো না সমাজ/ তার তো গর্বিত কণ্ঠে ধর্ষিতা হবার গল্প শোনানোর কথা’। প্রেম ও প্রতিবাদ— দু’ক্ষেত্রেই অনন্য তসলিমা। আপাতত শেষ কাব্যগ্রন্থ ‘কিছুক্ষণ থাকো’-তে ভালবাসার জন্য লিখেছেন— ‘তোমার স্পর্শে যদি এ শরীর জাগে,/ তুমি যে হও সে হও, কোনও দ্বিধা নেই, শোব।’— আর পাশাপাশি বিক্ষুব্ধ নারীর গলায় বলেছেন— ‘বোকারা এখন চুষতে থাক যার যার দ্বিগ্বিজয়ী অঙ্গ... শত সহস্র বছর তুমি ভাল ছিলে মেয়ে, এবার একটু মন্দ হও’। মার-খাওয়া মানুষের মতোই তসলিমার চিৎকার একটু বেশি, কিন্তু এই নির্বাসিত কবি যখন স্বদেশে ফিরতে না-পারার যন্ত্রণায় লেখেন— ‘মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে, তাকে ক’ফোঁটা জল দিয়ে দিচ্ছি চোখের, যেন গোলপুকুরপাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে’— পাঠক নিশ্চিত আক্রান্ত হবেন এক অভূতপূর্ব আবেগে। জীবন আর কবিতা কবে যেন মিলেমিশে এক হয়ে গেছে তসলিমার।
নামকবিতাসমগ্র - তসলিমা নাসরিন
লেখকতসলিমা নাসরিন
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৪৩২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177565782
মুদ্রণ দেশIndia
ওজন793.0
মাপ161 × 246 × 29.20

লেখক পরিচিতি

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তসলিমা নাসরিন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কবিতাসমগ্র - তসলিমা নাসরিন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading