আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কবিতাসংগ্রহ ১
লেখক: জয় গোস্বামী || Joy Goswami
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বীজ থেকে বৃক্ষ, তার পত্রপল্লব ও কোরক-পুষ্প-ফল— এ যেমন নিগূঢ় এক অভিজ্ঞান, তেমনই এক শিল্পীর উন্মেষপর্ব থেকে বিকাশকাল, জেগে ওঠা থেকে ফুটে ওঠার ক্রমিক চলচ্ছবিও কম কৌতূহলকর নয়। বিশেষত, সামগ্রিকভাবে কোনও শি...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৪০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বীজ থেকে বৃক্ষ, তার পত্রপল্লব ও কোরক-পুষ্প-ফল— এ যেমন নিগূঢ় এক অভিজ্ঞান, তেমনই এক শিল্পীর উন্মেষপর্ব থেকে বিকাশকাল, জেগে ওঠা থেকে ফুটে ওঠার ক্রমিক চলচ্ছবিও কম কৌতূহলকর নয়। বিশেষত, সামগ্রিকভাবে কোনও শিল্পীকে জানার পক্ষে এ-অভিজ্ঞতা নিতান্ত জরুরি এক অবলম্বন।
জয় গোস্বামী শুরু থেকেই বিশিষ্ট। বিষয়ে, ভঙ্গিতে, শব্দে, নৈঃশব্দ্যে, ছন্দে, ছন্দহীনতায়। আর তাই, ত্মপ্রকাশমাত্রই তিনি আদায় করে নিতে পেরেছেন কাব্যপাঠকের আলাদা রকমের সমীহ। আরও বড় কথা, লেখাকেই পুরো সময়ের কাজ হিসেবে গণ্য করার ফলে অল্পকালের মধ্যেও তাঁর সৃষ্টিপ্রাচুর্য যেমন অনুপেক্ষণীয়, পাশাপাশি তেমনই আকর্ষণীয় তাঁর কাব্যরচনার ক্রমান্বয় ও বিস্ময়কর বাঁকগুলি। যে-কোনও সৎ, সার্থক শিল্পীর মতোই প্রতিটি নির্মাণের মধ্যে তিনি ফুটিয়ে তোলেন তাঁর নিত্য গতির ছন্দ, রেখে যান তাঁর নিয়ত রূপান্তরের চিহ্ন। সেই গতি, সেই রূপান্তরকেই তুলে ধরেছে এই কাব্যসংগ্রহ।
এখানে সংগৃহীত হয়েছে জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ ‘ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ’ থেকে ‘এক’ পর্যন্ত কাব্যগ্রন্থের সমস্ত কবিতা, তেমনই নানান পত্র-পত্রিকায় প্রকাশিত এবং এই পর্বে গ্রন্থাকারে অসংবদ্ধ প্রায় প্রতিটি কবিতা এই সংগ্রহের অন্তর্ভুক্ত।
জয় গোস্বামী জানেন, একজন কবি যে কবিতা রচনা করেন, তা নেহাত লেখালেখা খেলা নয়। কবিতা তাঁর মাথা তোলবার, বেঁচে ওঠবার, ভালবাসবার অনন্য অবলম্বন। তিনি মানেন, স্বপ্নের মতো কবিতাতেও সমস্তই সম্ভব। তবু, কবিতার জগৎ শুধু স্বপ্নেরই জগৎ নয়। কবিতা কবির ব্যাপ্ত, বিশাল আত্মজীবনী। সময় সে-আত্মজীবনীর অনাদি চালচিত্র। একেকটি কবিতা আত্মজীবনীর একেকটি পৃষ্ঠা। এই গ্রন্থে চালচিত্রসমেত সেই আত্মজীবনীরই বড় ও গুরুত্বপূর্ণ এক পর্ব। দ্বিতীয় সংস্করণে সংযোজিত হল এই খণ্ডে প্রকাশিত কাব্যগ্রন্থের বিশদ গ্রন্থ পরিচয়।
| নাম | কবিতাসংগ্রহ ১ |
|---|---|
| লেখক | জয় গোস্বামী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৪০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789372640076 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 470.0 |
| মাপ | 140 × 215 × 22.00 |
লেখক পরিচিতি
জয় গোস্বামী
জয় গোস্বামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জয় গোস্বামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই