আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কাব্যসমগ্র (দ্বিতীয় খণ্ড)
লেখক: বিনয় মজুমদার || Binoy Majumder
প্রকাশনী: protivash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখক : বিনয় মজুমদার
মাত্র সাড়ে সাত বছর বয়সে জাপানি আক্রমণের ভয়ে পরিবারের সঙ্গে বার্মা থেকে পায়ে হেঁটে ভারতে এসেছিলেন তিনি। প্রথম বিভাগে স্কুল ফাইনাল পাশ, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্ট্যাটিসটিক্...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
লেখক : বিনয় মজুমদার
মাত্র সাড়ে সাত বছর বয়সে জাপানি আক্রমণের ভয়ে পরিবারের সঙ্গে বার্মা থেকে পায়ে হেঁটে ভারতে এসেছিলেন তিনি। প্রথম বিভাগে স্কুল ফাইনাল পাশ, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের চাকরি, ত্রিপুরা গভর্নমেন্ট কলেজে কিছুদিনের অধ্যাপনা, রুশ ভাষা থেকে অনুবাদ-এই অবধি সবই চলছিল আর পাঁচজনের মতোই, সহজ মেধাবী গতিতে। কিন্তু ‘ফিরে এসো চাকা’ রচনার সময়ই বিনয় মজুমদারের এই চেনা ছকে অচেনা জীবনের খুঁটি এসে বাসা বাঁধল। অনেকখানি ভালোবাসা দেবার আশ্বাস নিয়ে যে কবি এসেছিলেন, সেই কবিই তাঁর বন্ধুকে লিখলেন ‘জানো, আমার জীবনটা একটা মরুভূমির মতো।’ মনের তারগুলোয় তখন জট পাকছে ক্রমে। কখনও লুম্বিনী, কখনও গোবরা, কখনও সরকারপুল মানসিক হাসপাতাল হয়ে উঠছে তাঁর ঠিকানা। ভিখিরির মতো ঘুরে বেড়াচ্ছেন শিমুলপুরের পথে পথে। এই সময়েই ‘বাল্মীকি’ সাহিত্যপত্রে তাঁর কবিতাগুলি নিয়ে প্রকাশিত হল ‘বাল্মীকির কবিতা’ সংকলন। উঠে এল ভুট্টা ও গুহার সংকেতে মেশা বাংলা কবিতার শরীরী সান্ধ্যভাষা। প্রশ্ন করলেন পাঠককে- ‘একান্ত অবৈধ কাজ অবৈধ হলেও তা কি একবার করাও যেতো না?’ অশ্লীলতার মার্কা জুটল এই বইয়ের কপালে। উত্তরে বিনয় লিখছেন- ‘সমস্ত ডাক্তারি বইও অশ্লীল। কিন্তু প্রাণের দায়ে অশ্লীল ডাক্তারি বইও লিখতে হয়। তাতে কিছু যায় আসে না...তবুও জীবনের প্রান্তে এসে সরে গেলেন আজন্মের কবিতাযাপনের কাছ থেকে। অভিমান? নাকি কবিতাও ক্রমে তাঁকে একা করে দিয়ে একদিন হারিয়ে গেল? তাঁর শেষজীবনের আটটি কাব্যগ্রন্থ ধরা থাকল এখানে। কাব্যগ্রন্থ, নাকি কবিতাপাগল এক স্রষ্টার ডায়ারির কয়েকটা পাতা উঠে এল এই দুই মলাটের মাঝে?
| নাম | কাব্যসমগ্র (দ্বিতীয় খণ্ড) |
|---|---|
| লেখক | বিনয় মজুমদার |
| প্রকাশনী | প্রতিভাস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিনয় মজুমদার
বিনয় মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিনয় মজুমদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিভাস-এর সব বই
