আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কাছে থেকো
লেখক: রুদ্র গোস্বামী || Rudro goshsami
প্রকাশনী: Abhijan || অভিযান পাবলিশার্স
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
"ভালোবাসা আসলে কী? নিজেকে ভালো রাখার একটা প্রচণ্ড ইচ্ছে? না কাছের মানুষটিকে সুখি করার অদম্য জেদ? না-কি ভালোবাসা একটি চির আধুনিক বোধ, যা শৈশব কৈশোরের সঙ্গে বেড়ে উঠে হৃদপিণ্ডট...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
"ভালোবাসা আসলে কী? নিজেকে ভালো রাখার একটা প্রচণ্ড ইচ্ছে? না কাছের মানুষটিকে সুখি করার অদম্য জেদ? না-কি ভালোবাসা একটি চির আধুনিক বোধ, যা শৈশব কৈশোরের সঙ্গে বেড়ে উঠে হৃদপিণ্ডটাকে অন্তহীন উদার করে দেয়, কাছের পৃথিবীটাকে তীব্র সুখি করতে উস্কানি দেয়? আর প্রেম! প্রেম কী? একটা চাকরি পাওয়ার মতো সুখ? একটা সুখবর আসার মতো উচ্ছাস? না প্রথম সূর্যকিরণের মতো ভালোবাসার আভাস নিয়ে আসে প্রেম? নাকি প্রেম বলতে চায় তুমি নিজেকে সুখি করো, খুব সুখি করো? আর বিচ্ছেদ! বিচ্ছেদইবা কী? কষ্টের আতুরঘর? না মৃত্যুকে খুব কাছে দেখার মতো ক্ষতবিক্ষত অনুভূতি? নাকি বিচ্ছেদ নিজেই নিজের সাহস, নিজেই নিজের সান্ত্বনা? আর দুঃখ? কেন আসে দুঃখ? কী চায় হৃদয়ের কাছে? কী পেলেই বা চলে যায়? কী পেলেই বা ভালোবাসা সবুজ থাকে, প্রেম ভালো থাকে?
দাবিদাওয়া কী? বিদ্রোহই বা কী? সবই কি ব্যক্তিকেন্দ্রিক? সবটাই নিজেকে ভালো রাখার চেষ্টা? নাকি পরিবেশ সুখি হলে নিজেও সুখি হওয়া যায় এরকম কিছু বিশ্বাস? আমার চোখে “কাছে থেকো” মূলত এই সবকিছুর প্রতিফলন। “কাছে থেকো” কোনো কবিতার বই নয়। এই গ্রন্থে আমি যা লিখেছি তাকে কবিতা বলি না। আমি তাকে বলি বোধ। এই বোধের উস্কানি পেয়ে কেউ একজনও যদি তার ভালোবাসাকে কাছে ফিরিয়ে আনতে পারে, কেউ যদি রুখে দাঁড়িয়ে বিদ্রোহী হতে পারে, অথবা এই বোধের উস্কানি যদি কারও ভালোবাসার কিছুটাও সঙ্গী হতে পারে, বা সামান্যতম হলেও কারও বাঁচার উপকরণ হতে পারে, তবেই আমার এই প্রয়াস সফল হবে।"-লেখক
১২০ টি মুগ্ধ করার মতো ছবি এঁকেছেন কমল পাল
| নাম | কাছে থেকো |
|---|---|
| লেখক | রুদ্র গোস্বামী |
| প্রকাশনী | Abhijan || অভিযান পাবলিশার্স |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রুদ্র গোস্বামী
রুদ্র গোস্বামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রুদ্র গোস্বামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Abhijan || অভিযান পাবলিশার্স
Abhijan || অভিযান পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Abhijan || অভিযান পাবলিশার্স-এর সব বই