কহেন কবি মুকুন্দদাস — সাম্য দত্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কহেন কবি মুকুন্দদাস
পছন্দের তালিকায় রাখুন

কহেন কবি মুকুন্দদাস

লেখক: সাম্য দত্ত || Samya Dutta
প্রকাশনী: prajnaa publication

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬৮৫৳৭৮০-১২%

সাশ্রয় ৳৯৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তৎক্ষণাৎ জিভ কাটিল পাঁচুগোপাল। “ছুডো বুনডার কিরে কত্তা, আর কুন‌ও প্যাঁচ নাই। যজ্ঞা এককালে বোষ্টম হ‌ইছিল, অহন কালী-কেষ্ট দুই-ই ভজে। আর তাইতেই বাবুগো গোঁসা। তেনারা ‘পিতা পিতা’ ক‌ইরা চোখের জল ফেলেন, আর য...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

তৎক্ষণাৎ জিভ কাটিল পাঁচুগোপাল। “ছুডো বুনডার কিরে কত্তা, আর কুন‌ও প্যাঁচ নাই। যজ্ঞা এককালে বোষ্টম হ‌ইছিল, অহন কালী-কেষ্ট দুই-ই ভজে। আর তাইতেই বাবুগো গোঁসা। তেনারা ‘পিতা পিতা’ ক‌ইরা চোখের জল ফেলেন, আর যজ্ঞায় ‘মা মা’ ক‌ইরা চ্যাল্লায়। তাবৎ প্যাচাল ওই সাকার আর নিরাকারে, ন‌ইলে আর কুন‌ও কাউর নাই।” -“হুঁ, বুঝলাম।” বলিলাম বটে, কিন্তু এই বোঝা ল‌ইয়া আমি কী করিব, তাহা সহসা স্থির করিতে পারিলাম না। কেবল মনে হ‌ইল, এতদিনে যেন কিঞ্চিৎ আলোর সন্ধান পাইয়াছি। যে চক্রব্যূহ এযাবৎ দুর্ভেদ্য বলিয়া বোধ হ‌ইতেছিল, আজ স্বয়ং নিয়তি যেন পাঁচুগোপালের বেশ ধরিয়া তাহাতে একখানি ছিদ্রের সন্ধান করিয়া দিয়াছেন। “তা বাপু পাঁচুগোপাল, তুমি কোন দলে? সাকার না নিরাকার?” -“আইজ্ঞা কত্তা, মুই বেকার।” -“অ্যাঁ! কী বললি?” -“মোর কুন‌ও ইষ্ট নাই কত্তা।” ব্যাখ্যা করিল পাঁচু, “প্যাটের ক্ষুধা মোর যম, হেই যমের হাত থিকা যিনি মোরে রক্ষা করবেন— তিনিই ইষ্ট, তিনিই গুরু। হ, এককালে আমি হেই দলের লবণ খাইছি, হাচচ‌ইও কথা। ক‌ইলোম, হেই কৃতজ্ঞতা কোলে ক‌ইরা ব‌ইসা থাকলে তো আর মোর চলব না।” -“আরেকবার ভেবে জবাব দে, পাঁচু। যজ্ঞা তোর ছোটবেলার স্যাঙাত আমাদের কথামত কাজ করলে হয়ত একদিন তোর জন্য‌ই সেই যজ্ঞার কোমরে দড়ি পরবে। অবশ্য তার জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ তুই পাবি।” হাতের ইশারায় বিশদ করিলাম আমার বক্তব্য, “কিন্তু তোর বিবেক আবার কামড়াতে আসবে না তো? দেখিস পাঁচু, এ-কাজে একবার নেমে পড়লে কিন্তু আর পিছিয়ে আসার উপায় নেই। লেগে থাকলে পুরষ্কার যেমন পাবি, মাঝপথে পিঠটান দিলে তিরষ্কারটাও কিন্তু স‌ইতে হবে তোকেই।” পাঁচুগোপাল এতক্ষণ হাঁটু মুড়িয়া বসিয়া ছিল, তাহার যুক্ত করদ্বয় ঝুলিয়া ছিল বক্ষের সম্মুখে। এইবার সেই এক‌ই ভঙ্গিতে সে উঠিয়া দাঁড়াইল, কহিল “যজ্ঞা ক‌ইছিল, হে জীবদ্দশায় মোর থোতমা আর দেখব না। তা আইজ রাতে যদি মোর বাপেরে ফের কাশে ধরে, কাশতে কাশতে হে জাইগা থাকে রাতভর, আর কাশের দমকে দলা দলা রক্ত বাহির হয় তার মুখ থিকা, তহন কি যজ্ঞা আইসা তারে নিরাময় করব? মিছা কথা কমু না কত্তা— মুই যজ্ঞারে তহন‌ও একসের ভালা পাইতাম, অহন‌‌ও পাই। তা হে যজ্ঞা মোর হোগায়‌ই লাতাক, আর গালে চুমাই খাক। তার নাহান দোস্ত মুই এ-জীবনে আর দ্বিতীয়টি পাই নাই— এ-কথা মুই ঘাটে উইঠাও মানব। ক‌ইলোম, কর্মফল খণ্ডাইবার আমি কেডা? যজ্ঞার কর্মফল যদি তারে উচ্ছন্নে নিয়া যায়, তো মুই তারে বাধা দিই কেমনে কন দেহি?”
নামকহেন কবি মুকুন্দদাস
লেখকসাম্য দত্ত
প্রকাশনীপ্রজ্ঞা পাবলিকেশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সাম্য দত্ত

সাম্য দত্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সাম্য দত্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

প্রজ্ঞা পাবলিকেশন
প্রজ্ঞা পাবলিকেশন

প্রজ্ঞা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

প্রজ্ঞা পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কহেন কবি মুকুন্দদাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading