আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কালান্তরে বাংলার যাত্রাগান
লেখক: দেবজিত বন্দ্যোপাধ্যায় || Devajit Bandyopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ষোলো শতকের প্রথম দশকে যাত্রাগানের প্রচার-পন্থায় দুনিয়া-জয়ের স্বপ্ন দেখেন বিশ্বম্ভর শ্রীচৈতন্য। তাঁর যাত্রাপালার সংলাপ মুখর হত গানে গানে। সেই অভিনয়-পরম্পরায় যাত্রাগান তথা যাত্রার ইতিহাস আজ পেরিয়ে এসেছে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ষোলো শতকের প্রথম দশকে যাত্রাগানের প্রচার-পন্থায় দুনিয়া-জয়ের স্বপ্ন দেখেন বিশ্বম্ভর শ্রীচৈতন্য। তাঁর যাত্রাপালার সংলাপ মুখর হত গানে গানে। সেই অভিনয়-পরম্পরায় যাত্রাগান তথা যাত্রার ইতিহাস আজ পেরিয়ে এসেছে পাঁচশো বছর। আঠারো শতকের শেষাবধি যাত্রার প্রসার ঘটেছে মৌখিক ঐতিহ্যেই। কলম-কালির আঁচড়ে বা ছাপাই-কালির অক্ষরে অপ্রকাশ রয়ে গেছে যাত্রাগানের দীর্ঘ ইতিহাস। উনিশ শতকের দ্বিতীয় দশকে শুরু হয় ছাপাখানার বিস্তার। সে পরম্পরায় প্রকাশ পেতে থাকে নানাজনের যাত্রাপালা। গোবিন্দ অধিকারী, কৃষ্ণকমল গোস্বামী, গোপালচন্দ্র দাস, হরিনাথ মজুমদার, ব্রজমোহন রায়, হরিমোহন কর্মকার, ধনকৃষ্ণ সেন, সর্বোপরি মতিলাল রায়ের যাত্রাপথে বিশ শতকের পালাকার মুকুন্দদাস, হরিপদ চট্টোপাধ্যায়, ভোলানাথ কাব্যশাস্ত্রী, ফণীভূষণ বিদ্যাবিনোদ, ব্রজেন্দ্রকুমার দে, উৎপল দত্ত, ভৈরব গঙ্গোপাধ্যায়, শম্ভুনাথ বাগ প্রমুখদের পালারচনায় বদলেছে কত না অভিনয়-প্রকরণ। দেব-দেবী-পুরাণের কালান্তরে স্বদেশ-সমাজ-রাজনীতির নানান ঘাত-প্রতিঘাতে পালটেছে পরিবেশনার অঙ্গ-কৌশল।
পরিবর্তনের স্রোতে হ্যাজাক-আলোর ঝলমলানি, কনসার্টের ঝমঝমানি, আমজনতার ময়দান-প্রবেশে বয়ে চলেছে বাংলার বহুরূপী যাত্রা-তরণী। বিস্মৃতির অতলে হারিয়ে গেছে বহু পালাকারের অমুদ্রিত যাত্রাগান। বিশ শতকের শেষাবধি যাত্রার বহুবিধ প্রযোজনা-প্রবর্তনা-পর্যেষণার আদত-আধারে আদ্যন্তকালের সময়-সারণিতে ‘কালান্তরে বাংলার যাত্রাগান’ এক পরিমিত প্রদক্ষিণ মাত্র।
| নাম | কালান্তরে বাংলার যাত্রাগান |
|---|---|
| লেখক | দেবজিত বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354255663 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 320.0 |
| মাপ | 140 × 215 × 9.00 |
লেখক পরিচিতি
দেবজিত বন্দ্যোপাধ্যায়
দেবজিত বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
দেবজিত বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই