আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কলের শহর কলকাতা
লেখক: সিদ্ধার্থ ঘোষ || Sidhartho Ghosh
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কলকাতার আনাচে-কানাচে ছড়িয়ে আছে কলের শহরের নানা প্রাচীন নিদর্শন। গ্যাসের আলো, ঢালাই লোহার কারুকার্য, দমকল ডাকার বাক্স, লাল ইটের চৌকো বা ছ’কোণা বাহারি চিমনি বা ফোর্ট উইলিয়ামে বল-টাওয়ার ইত্যাদি। কলকা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কলকাতার আনাচে-কানাচে ছড়িয়ে আছে কলের শহরের নানা প্রাচীন নিদর্শন। গ্যাসের আলো, ঢালাই লোহার কারুকার্য, দমকল ডাকার বাক্স, লাল ইটের চৌকো বা ছ’কোণা বাহারি চিমনি বা ফোর্ট উইলিয়ামে বল-টাওয়ার ইত্যাদি। কলকাতার তিন-শ বছর স্মরণ-সূত্রে ইংরেজ সভ্যতার এ-দেশে শিকড় গাড়ার অনেক কাহিনী শুনেছি আমরা কিন্তু জানা যায়নি ইংলন্ডের শিল্পবিপ্লবের রেশ ধরে কী ভাবে সাড়া দিয়েছিলাম আমরা। অথচ কলকাতাকে স্বচ্ছন্দে আমরা ভারতের প্রথম ‘কলের শহর’ বলতে পারি। হাওয়া কল, বাষ্পের কল, টরে-টক্কা কল, কলের নৌকা, গানের কল, ছবি-তোলা কল, লেখার কল কি গোনার কল—আধুনিক যন্ত্রসভ্যতার বহু ফসলেরই অভিষেক কিংবা প্রবর্তন অথবা অভিযোজন ঘটেছে এখানে। কিন্তু সে কি শুধুই কর্তার ইচ্ছায় বহিরাগত প্রযুক্তিবিদদের কর্মের ফল? কলকাতার কারিগরদের গৌরবময় ইতিহাস সংগৃহীত হয়নি বলেই আমাদের অকারণ হীনম্মন্যতা। এই প্রথম ধরা পড়ল, উইলিয়ম কেরীর আমলের প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার গোলোকচন্দ্র, প্রথম ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার শিবচন্দ্র, ইন্সট্রুমেন্ট মেকার মহসীন, দেশীল কোম্পানি কি ‘স্বদেশী’ মোটরগাড়ি নির্মাতা বিপিনবিহারী প্রমুখের আশ্চর্য উপাখ্যান। জানা গেল, উনিশ শতকের কলকাতার হিন্দু-মুসলিম স্কাই-লাইন-নিমার্তা স্থপতি নীলমণি মিত্রের কীর্তির কথা। গল্প-কবিতা-গান থেকে ইতিহাসের বিবর্ণ দলিল, কালীঘাটের পট থেকে স্টিল বা উড-এনগ্রেভিং এবং দুর্লভ ফোটোগ্রাফ ও ফ্যাকসিমিলির সমাহারে ‘কলের শহর কলকাতা’ একটি কালেক্টর্স আইটেম।সিদ্ধার্থ ঘোষের লেখার সব থেকে বড় গুণ, একই সঙ্গে গবেষকের নিষ্ঠা ও রম্যভঙ্গির লেখকের প্রসাদগুণ মিলেমিশে থাকে তাঁর আলোচনায়। ‘কলের শহর কলকাতা’ গ্রন্থেও তাঁর এই অনন্যতা খুঁজে পাবেন পাঠক।
| নাম | কলের শহর কলকাতা |
|---|---|
| লেখক | সিদ্ধার্থ ঘোষ |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৫২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170669524 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 562.0 |
| মাপ | 182 × 243 × 18.69 |
লেখক পরিচিতি
সিদ্ধার্থ ঘোষ
সিদ্ধার্থ ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সিদ্ধার্থ ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই