কলকাতা একাল ও সেকাল — রথীন মিত্র

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কলকাতা একাল ও সেকাল
পছন্দের তালিকায় রাখুন

কলকাতা একাল ও সেকাল

লেখক: রথীন মিত্র || rathin mitra
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পৃথিবীর যে-কোনও বড় শহরেরই চালচিত্র জুড়ে রয়েছে নিজস্ব এক সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যেরই বড় পরিচয় আবার ছড়িয়ে থাকে তার বিভিন্ন স্থাপত্যকর্মে, সৌধমালায় এবং স্মৃতিস্তম্ভে। এগুলোই ধরে রাখে শহরের অত...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৭০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

পৃথিবীর যে-কোনও বড় শহরেরই চালচিত্র জুড়ে রয়েছে নিজস্ব এক সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যেরই বড় পরিচয় আবার ছড়িয়ে থাকে তার বিভিন্ন স্থাপত্যকর্মে, সৌধমালায় এবং স্মৃতিস্তম্ভে। এগুলোই ধরে রাখে শহরের অতীত ইতিহাস, জেগে থাকে তার সৌন্দর্য ও মহিমার মূর্ত প্রতীক হয়ে।কলকাতাও এমনই এক বিশিষ্ট শহর—যার পরতে-পরতে মিশে আছে ঐতিহ্য ও ইতিহাস। আছে তার চোখ-ভোলানো স্থাপত্যে, তার স্মৃতি ও সম্ভ্রম জাগানো ঘরবাড়িতে। আছে সড়কে-সেতুতে, আছে মন্দিরে-মসজিদে, আছে গির্জায়-গঙ্গাতীরে, আছে শ্মশানে-সমাধিক্ষেত্রে।কিন্তু এই ঐতিহ্য ও ইতিহাসের অনেকটাই আজ ধ্বংস ও অবলুপ্তির পথে। অনেকক্ষেত্রে নিশ্চিহ্নও| বহুতল অট্টালিকার আগ্রাসী বিস্তার, পাতালরেলের খোঁড়াখুঁড়ি, রক্ষণাবেক্ষণে অযত্ন-অবহেলা, ঐতিহ্য- সচেতনতার অভাব—এবংবিধ বিস্তর কারণে কলকাতা শহরের দশা দিনে দিনে দীর্ণ, জীর্ণ, মলিন, জর্জর, হতশ্রী। ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ ও ঐতিহ্যে গরীয়ান এই শহর কলকাতা ও তার ধ্বংসোন্মুখ পরিবর্তমান চেহারাটাকে দীর্ঘকাল যাবৎ সুসংবদ্ধভাবে সুচারু আঁচড়ে চিত্রবন্দী করে চলেছেন খ্যাতনামা প্রবীণ চিত্রশিল্পী রথীন মিত্র। এই গ্রন্থে তাঁর সেই চিত্রাবলি সংকলিত হল। সন্দেহ নেই, কলকাতা সম্পর্কে তাঁর ভালবাসা ও সচেতনতারই এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে থাকবে এই অ্যালবাম। শ্রীমিত্রের ছবির সঙ্গে যাঁদের পরিচয় রয়েছে তাঁরাই জানেন, কাগজে তাঁর রেখাঙ্কনের নির্দিষ্টতা ও প্রামাণিকতা এত নিখুঁত যে, এচিং-এর আভাস আসে। মনে হয়, পুরো দৃশ্যটাই উঠে এসেছে ভিতর থেকে। তাঁর পেন ও কালি-তে ড্রইং নয়নাভিরাম। মেকী বিমূর্ত তত্ত্বকথায় কখনো টলে যাননি রথীন মিত্র। শিল্পী হিসেবে বরাবরই তিনি দৃঢ়প্রত্যয়ী এবং সৎ। সেই সাধুতা এবং প্রত্যয়ের পরিচয়ও এই সংগ্রহের প্রতিটি ছবিতে।আধুনিক ভারতীয় শিল্পীদের ভেতর স্বকীয় বৈশিষ্ট্যে যে কজন নিজেদের জায়গা করে নিয়েছেন শিল্পীরসিকদের মনে, রথীন মিত্র তাঁদের অন্যতম। ভারতের প্রায় প্রতিটি অঞ্চলের রাস্তা, ঘাট, মন্দির-মসজিদ-চার্চ-গুরুদ্বার, ঐতিহাসিক বাড়ি রথীন মিত্রের রেখাঙ্কনে পৌঁছে গেছে সংবাদপত্র, পত্রিকার পাতায় পাতায়, আমাদের ঘরে। কন্যাকুমারী থেকে লাদাক, ইউরোপ, দূরপ্রাচ্যের নানা দেশের বিখ্যাত শহর বা অজানা প্রান্ত ঘুরে বেড়িয়েছেন শ্রীমিত্র।
নামকলকাতা একাল ও সেকাল
লেখকরথীন মিত্র
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৭০
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
ওজন0.362

লেখক পরিচিতি

রথীন মিত্র

রথীন মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রথীন মিত্র-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই
৳৬১৫
৳৭০০
1

রেটিং ও রিভিউ — কলকাতা একাল ও সেকাল

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading