আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কালনিশা
লেখক: উৎস ভট্টাচার্য || Utso Bhattacharyya
প্রকাশনী: Sristi Publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যন্ত্রসভ্যতার যুগে মানুষ দিনরাত যন্ত্রের মতই ছুটে চলেছে জীবন ও জীবিকার তাড়নায়৷ কিন্তু মানবিক অনুভূতিগুলো নিরুদ্দেশের পথে পাড়ি জমাতে জমাতেও দিনের শেষে কী যেন একটা হারানো সুর শুনতে পেয়ে ঘরে ফেরার পিছুটা...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
যন্ত্রসভ্যতার যুগে মানুষ দিনরাত যন্ত্রের মতই ছুটে চলেছে জীবন ও জীবিকার তাড়নায়৷ কিন্তু মানবিক অনুভূতিগুলো নিরুদ্দেশের পথে পাড়ি জমাতে জমাতেও দিনের শেষে কী যেন একটা হারানো সুর শুনতে পেয়ে ঘরে ফেরার পিছুটান অনুভব করে৷ আর তাই হারিয়ে যেতে যেতেও ঘরে ফেরার গান গেয়ে ওঠে তারা৷ নানা রঙের আবেগে প্রকাশিত হয় মানবিক অনুভূতিরা৷ সেই সমস্ত অনুভূতিদের মধ্যে গাঢ় রঙে রঞ্জিত ভয়ের অনুভূতি আদিম ও অকৃত্রিম৷ জমাটবাঁধা অচেনা অন্ধকারেই সেই ভয়ের বেড়ে ওঠা৷ অন্ধকার থেকে জন্ম নেওয়া সেই চাপ চাপ আতঙ্ক জমাট বেঁধে নির্মাণ করে এক অনৈসর্গিক কালরাত্রির৷ ভয়ের আঁতুড়ঘর এই ঘোর তমসা যে বহির্জগতেরই হবে—এমনটা অবশ্য নয়৷ মনের গোপন অন্ধকার কুঠুরিতেও লুকিয়ে থাকতে পারে এই ভয়ের কালনিশা৷ কৃতকর্মের আত্মগ্লানি থেকেও তার জন্ম হতে পারে ৷ গহীন মহাসাগরের গর্ভে যেমন অজ্ঞাত একটা জগৎ আছে, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছাতে পারে না—ঠিক সেই রকমই একটি ঘোরতমিস্রাময় অবচেতন মনের জগৎ আছে প্রতিটা মানুষের মধ্যেই৷ সচেতন মানুষটা হয়ত একান্ত নির্জনতায় নিজের মধ্যে ডুব দিয়ে সেই শ্যাওলামাখা পঙ্কিল অন্ধকারটা দেখতে পেয়ে শিউরে ওঠে বারংবার৷ আবার এমনটা হওয়াও বিচিত্র নয় যে, সেই অন্ধকারের ভয়টা সম্পূর্ণ বিমূর্ত—পুরোদস্তুর অসংজ্ঞায়িত৷ অন্ধকারের ভয় যখন জীবনের নিশ্চয়তাকে কাঁপিয়ে দিতে থাকে, তখন তার প্রাথমিক অভিঘাতে জেগে ওঠে যে শিহরণ—তা ক্রমে ক্রমে জ্বালাময় গরলের ধারার মত হয়ে ওঠে এবং মনের খাতে তা বইতে থাকে নিরন্তর৷ যৌক্তিকতার পার্থিব নিয়ম যেখানে খাটে না, সেখানেই গভীর সুষুপ্তি থেকে জেগে ওঠে সূর্যের আলো মুছে দেওয়া এক অনন্ত রাত্রির!
নিশ্চিন্ত কিমবা গতানুগতিক জীবনে কখনো কখনো হিংস্র শ্বাপদের মত চুপি সাড়ে হানা দেয় একরাশ আতঙ্ক৷ পরজীবীরা যেমন পোষকের দেহরস শোষণ করে নেয়, মূর্তিমান বা বিমূর্ত সেই আতঙ্কেরা ঠিক তেমনভাবেই ধীরে ধীরে শুষে নেয় সমস্ত জীবনীশক্তি৷ তারপর পড়ে থাকে কেবল প্রাণশক্তিহীন একটা দেহের খোলস! তবুও কখনো কখনো অজানাকে জানবার অমোঘ আকর্ষণে, আবার কখনো বা ষড়রিপুর বশবর্তী হয়ে মানুষ নিজেই আমন্ত্রণ করে সেই অন্ধকারের আতঙ্কদের৷ মহাজাগতিক কারণেও মাঝে মাঝে ভিন্ন মাত্রার অস্তিত্বরা প্রকট হয়ে ওঠে আমাদের চেনা জগতটার মধ্যে৷ লোকান্তর বা কালান্তরের সেই সমস্ত অস্তিত্ব বা ঘটনাগুলো সুখকর অনুভূতি বহন করে আনে না৷ সব সময় যে ক্ষতির অভিপ্রায় নিয়েই তারা আসে—তা কিন্তু নয়৷ প্রায়শই নিঃসঙ্গতার দুর্বিষহ হাহাকার নিয়েও তাদের আগমন ঘটে৷ তারা চায় সাহচর্য৷ তারা চায় তাদের সাথে ঘটা অন্যায়ের বিচার৷ কিন্তু হায়! লোকান্তরের বন্ধুত্ব যে নিষিদ্ধ৷ জাগতিক বিচারও যে থেকে যায় অধরাই৷ তাই এই সাহচর্যের ইচ্ছাও মঙ্গলজনক হয় না৷ কখনো বা ঐতিহাসিক অভিশম্পাত জীবন্ত হয়ে ধরা দেয় বর্তমানের বুকে৷ অন্ধকার জগতের সেই সমস্ত ভিন্ন ভিন্ন অতিপ্রাকৃতিক অনুভূতির পরিবেশনে সকলকে শিহরিত করতে, আটটি ছোট কিমবা বড় গল্প নিয়ে হাজির হল ‘কালনিশা’ শীর্ষক ভয়ের গল্পের সংকলনটি ৷
| নাম | কালনিশা |
|---|---|
| লেখক | উৎস ভট্টাচার্য |
| প্রকাশনী | সৃষ্টি পাবলিকেশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
উৎস ভট্টাচার্য
উৎস ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
উৎস ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সৃষ্টি পাবলিকেশন
সৃষ্টি পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সৃষ্টি পাবলিকেশন-এর সব বই
