আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কল্পবিজ্ঞান রচনা সমগ্র ২
প্রকাশনী: Kalpabiswa
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,২৬০৳১,৪০০-১০%
সাশ্রয় ৳১৪০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথম খণ্ডেই এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। হেমেন্দ্রকুমারের কল্পবিজ্ঞানভিত্তিক কাহিনিগুলি নতুন করে উপস্থাপিত করার জন্য উৎস-পাঠ্য হিসেবে প্রায় বাধ্যতামূলকভাবে আমাদের ব্যবহার করতে হয়েছে এশিয়া পাবলিশিং-এ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রথম খণ্ডেই এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। হেমেন্দ্রকুমারের কল্পবিজ্ঞানভিত্তিক কাহিনিগুলি নতুন করে উপস্থাপিত করার জন্য উৎস-পাঠ্য হিসেবে প্রায় বাধ্যতামূলকভাবে আমাদের ব্যবহার করতে হয়েছে এশিয়া পাবলিশিং-এর প্রকাশিত ৩২ খণ্ডের 'হেমেন্দ্রকুমার রায় রচনাবলী। উক্ত সংস্থা হেমেন্দ্রকুমারের রচনাসমূহ জনসমক্ষে রাখার ব্যাপারে যা করেছেন, হেমেন্দ্র এবং সাহিত্য অনুরাগীদের তার জন্য চিরকৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু তাঁদের পাঠ্য দুর্ভাগ্যক্রমে সব সময় ত্রুটিমুক্ত নয়। বিশেষ করে বর্তমান খণ্ডে 'কাচের কফিন' নামক কাহিনিতে এশিয়ার পাঠের অনেক কিছু বাদ গেছে, চরিত্রদের কথোপকথন এবং বর্ণনামূলক, দু-রকম অংশেই। হয়তো এশিয়ার সম্পাদকমণ্ডলী এমন কোনো উৎস-পাঠ্য পেয়েছিলেন, যাতে এইসব অংশ বাদ ছিল। মনে পড়ে, ছোটোবেলায়, সম্ভবত শ্রীকালী প্রকাশালয় থেকে বের হওয়া 'প্রেতাত্মার প্রতিশোধ' কাহিনিতে লীলা নামক চরিত্রটির অনেক মুখের কথা আর পরিবারের শিশুদের মন ভোলানোর জন্য কাটা ছড়া বাদ গিয়েছিল, যা কাহিনিটি যখন শরৎ সাহিত্য ভবনের আকাশদীপ পূজাবার্ষিকীতে প্রথম প্রকাশিত হয়, তাতে ছিল। এবং বাদ গিয়েছিল কাহিনির এপিগ্রাফ বা সূত্রলিপি, 'Prepare therefore to listen to a strange story', যা হেমেন্দ্রকুমারের কাহিনির উৎস, ক্যাপটেন ফ্রেড্রিক উইলিয়াম মারিয়াটের The Phantom Ship উপন্যাসের উনত্রিশতম পরিচ্ছেদে Krantz নামক চরিত্রের বলা 'The White Wolf of the Hartz Mountains' গল্পটি থেকে উদ্ধৃত।
সৌভাগ্যক্রমে, একটি অখ্যাত প্রকাশনী সংস্থার গোয়েন্দা কাহিনিসংকলন-এ সম্পূর্ণ 'কাচের কফিন' পেয়েছি, এবং সেটিকেই উৎস-পাঠ্য হিসেবে ব্যবহার করেছি। সংকলনটি
হেমেন্দ্রকুমার ১৯৬৩ সালে প্রয়াত হবার অল্প কয়েক বছরের মধ্যেই বাজারে বেরোয়। দুর্ভাগ্যক্রমে, দ্বিতীয় খণ্ডের শেষ রচনা, 'মানুষের প্রথম অ্যাডভেঞ্চার'-এর দ্বাদশ পরিচ্ছেদে
একটি জায়গায় হাঁহাঁ আর দুইর কথোপকথনে পরিষ্কার বোঝা যাচ্ছে, হুইর কিছু কথা বাদ চলে গেছে। কিন্তু, ছোটোবেলায় শ্রীপ্রকাশ ভবন থেকে বাবার কিনে দেওয়া উপন্যাসটি আর খুঁজে পেলাম না। এশিয়া প্রকাশিত রচনাবলীর সপ্তম খণ্ডেই এই ত্রুটি রয়েছে। নিজস্ব বিচারবুদ্ধি ব্যবহার করে উক্ত জায়গায় শূন্যস্থান পূর্ণ করার চেষ্টা করেছি।
আমাদের প্রচেষ্টা থেকেছে, দুই খণ্ডেই যতটা সম্ভব শুদ্ধ পাঠ পাঠকদের হাতে তুলে দেবার। এবার তাঁরাই বিচার করবেন, কতটা সফল হয়েছি।
| নাম | কল্পবিজ্ঞান রচনা সমগ্র ২ |
|---|---|
| প্রকাশনী | Kalpabiswa || কল্পবিশ্ব |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788196328726 |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Kalpabiswa || কল্পবিশ্ব
Kalpabiswa || কল্পবিশ্ব প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kalpabiswa || কল্পবিশ্ব-এর সব বই