আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কনিষ্কের মাথা
লেখক: বিকাশ সরকার || BIKASH SARKAR
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১২৫৳১৪০-১১%
সাশ্রয় ৳১৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রায় ৪০ বছর আগে, ১৯৮৩ সালে জলপাইগুড়ির ‘ যুদ্ধযাত্রা ’ প্রকাশনের কর্ণধার সুশান্ত নিয়োগী প্রকাশ করেছিলেন বারো ক্লাসের ছাত্র বিকাশ সরকারের কবিতার বই ‘ কনিষ্ক ের মাথা ’ । ততদিনে তার প্রথম কবিতাটি ‘দেশ’ প...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রায় ৪০ বছর আগে, ১৯৮৩ সালে জলপাইগুড়ির ‘ যুদ্ধযাত্রা ’ প্রকাশনের কর্ণধার সুশান্ত নিয়োগী প্রকাশ করেছিলেন বারো ক্লাসের ছাত্র বিকাশ সরকারের কবিতার বই ‘ কনিষ্ক ের মাথা ’ । ততদিনে তার প্রথম কবিতাটি ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে। দুর্ভেদ্য অরণ্য, হরিৎ চা বাগান আর মধুবনির মতো একগুচ্ছ স্বচ্ছ ঝোরায় ঘেরা গরিবগুর্বো উদ্বাস্তু ও আদিবাসী জনতার আবাসস্থল গয়েরকাটার অপরিচিত কিশোর তখন পড়াশোনা যতটা করেন, তার চেয়ে বেশি ব্যস্ত থাকেন ভাতশিকারে । ‘ কনিষ্ক ের মাথা ’ মূলত সেই শিকারগাথা , যা প্রকাশ হওয়ার পর অন্তত একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে খোকাখুকিদের ন্যাকাপনা কবিতা নয়, বিকাশ আসলে লিখতে চান মাংসমজ্জাঘিলুরক্তহৃদয়পিণ্ডে মাখামাখি এক রহস্যময় জীবনকে যাপনের কবিতা। এরপর আসে তার আরও দুটি বই ‘প্রেমিক-প্রেমিকাদের জন্য’ এবং ‘ ফাঁসিগাছ ’। বিকাশ যে মূলত নিষ্ঠুর ভাষার এক প্রেমিক কবি, সেটা ততদিনে পাঠকমহলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপর প্রায় একদশকেরও বেশি সময় তাঁর কোন বই প্রকাশিত হয়নি। এই সময় পর্ব তার কেটেছে মরাঘাট জঙ্গলে হাজিরা শ্রমিক হিসেবে, ট্রাক-বাস-ট্যাক্সি রং করে, দেয়ালে দেয়ালে এঁকেছেন বিজ্ঞাপনচিত্র , প্রায়ান্ধকার ছাপাখানায় বসে প্রুফ দেখতে হয়েছে, লিনো কেটে বানিয়েছেন ব্লক , বই ও ফটো বাঁধাই করেছেন, আঁকতে হয়েছে কার্টুন , তারপর সংবাদপত্রে চতুর্থ শ্রেণির চাকরি সহ বিচিত্র সব পেশার মাধ্যমে মেটাতে হয়েছে ক্ষুৎকাতরতা । বস্তুত তার কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি পঙ্ক্তি সেই অভিজ্ঞতাতেই জারিত এক রহস্যময় জীবনাখ্যান । ৩০ বছর পর সৃষ্টিসুখ প্রকাশ করছে সেই আদি ও অকৃত্রিম ‘ কনিষ্ক ের মাথা ’ ; এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সমকালীন আরও কিছু কবিতা যেগুলো ওই একই মাথা রহস্যেরই অনুষঙ্গমাত্র । আসুন এবার আমরা বিকাশের সঙ্গে এই নিষ্ঠুর, রহস্যময় যাত্রার সঙ্গী হই…
| নাম | কনিষ্কের মাথা |
|---|---|
| লেখক | বিকাশ সরকার |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিকাশ সরকার
বিকাশ সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিকাশ সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই