করুণাসাগর বিদ্যাসাগর — ইন্দ্রমিত্র

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
করুণাসাগর বিদ্যাসাগর
পছন্দের তালিকায় রাখুন

করুণাসাগর বিদ্যাসাগর

লেখক: ইন্দ্রমিত্র || Indro mitro
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৩১৫৳১,৫০০-১২%

সাশ্রয় ৳১৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আবার প্রকাশিত হল সেই অসাধ্যসাধন চরিতকথা। পরিবর্ধিত ও পরিমার্জিত কলেবরে, নতুন সংস্করণে। গত শতকের অন্যতম শ্রেষ্ঠ মানুষকে নিয়ে এই শতকের অনন্য এক গবেষকের সেই অপ্রতিম জীবনীগ্রন্থ। যে-গ্রন্থ সম্পর্কে উচ্ছ্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৭৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আবার প্রকাশিত হল সেই অসাধ্যসাধন চরিতকথা। পরিবর্ধিত ও পরিমার্জিত কলেবরে, নতুন সংস্করণে। গত শতকের অন্যতম শ্রেষ্ঠ মানুষকে নিয়ে এই শতকের অনন্য এক গবেষকের সেই অপ্রতিম জীবনীগ্রন্থ। যে-গ্রন্থ সম্পর্কে উচ্ছ্বসিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন লিখেছিলেন, “এই একখানি গ্রন্থ পড়িলেই বিদ্যাসাগর সম্বন্ধে বোধহয় কোনও বিষয়ই আর অজানা থাকে না।”উচ্ছ্বসিত হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও। একটি চিঠিতে লেখককে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন তিনি, “এর আগে বিনয় ঘোষ তাঁর উপর কাজ করেছেন বৃহৎ কাজ; কিন্তু তারপরেও অনেক অবকাশ ছিল— অনেক শূন্যতা ছিল— তা তুমি পূর্ণ করেছ।”জীবনীগ্রন্থ-রূপে ‘করুণাসাগর বিদ্যাসাগর’-এর অনন্যতা কোথায়, লক্ষ করেছিলেন এ-গ্রন্থের সমালোচক তথা গুণগ্রাহী প্রমথনাথ বিশীও। লক্ষ করেছিলেন, পাশ্চাত্য প্রভাবে এক শ্রেণির জীবনী লেখার চল হয়েছে ইদানীং। এ-ধরনের জীবনীকে বলা যায়, রম্যজীবনী। যতখানি রম্যতা ওই ধরনের জীবনীগ্রন্থে, জীবনী ততটাই উপেক্ষিত। আবার, আরেক শ্রেণির জীবনী-গ্রন্থও লেখা হয়। সমাজতত্ত্ব ও রাজনীতির প্রাচুর্যে সেই শ্রেণির জীবনীগ্রন্থ প্রায়শই লক্ষ্যভ্রষ্ট, কেননা আসল মানুষটিই সেখানে বাদ পড়ে যান। “ইন্দ্রমিত্র এই দুই শ্রেণীকে পাশ কাটিয়ে মধ্যপন্থা অবলম্বন করেছেন, সে-পন্থার মহান পূর্বসূরী বসওয়েল ও লকার্ট” —মন্তব্য করেছিলেন প্রমথনাথ বিশী। মন্তব্য করেছিলেন যে বিদ্যাসাগরের জীবনের “এই কাহিনী ইন্দ্রমিত্র বলেছেন, তথ্যের পর তথ্য সাজিয়ে, গল্পের পর গল্প বিন্যাস করে, ঘটনার পর ঘটনা খাড়া করে তুলে।” এবং শেষাবধি তাঁর এই কাজ “শিল্পীর কাজ।”বস্তুত, গবেষণা কীভাবে হয়ে ওঠে শিল্প, শুধু তথ্য-সমাহার নয়, একইসঙ্গে তথ্যের বিশ্লেষণ এবং যাথার্থ্যবিচারও সার্থক জীবনী রচনার ক্ষেত্রে যে কত জরুরি, এই প্রথম তারও এক অনুপম আদর্শ তুলে ধরল এই জীবনীগ্রন্থ, এই ‘করুণাসাগর বিদ্যাসাগর’। দীর্ঘদিনের দুর্লভ পরিশ্রমে যাবতীয় অলীক কাহিনির আড়াল থেকে, অসার কিংবদন্তির আচ্ছাদন সরিয়ে বিদ্যাসাগর ও সমসময়কে অবিকল চেহারায় এই গ্রন্থে ফিরিয়ে এনেছেন ইন্দ্রমিত্র। তাঁর নিষ্ঠা ও নৈপুণ্য, সাহস ও শ্রদ্ধা, বিচারপদ্ধতি ও বিশ্লেষণভঙ্গিও এক দৃষ্টান্ত হয়ে রইল।
নামকরুণাসাগর বিদ্যাসাগর
লেখকইন্দ্রমিত্র
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৭৭২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172150402
মুদ্রণ দেশIndia
ওজন820.0
মাপ140 × 215 × 48.83

লেখক পরিচিতি

ইন্দ্রমিত্র

ইন্দ্রমিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ইন্দ্রমিত্র-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — করুণাসাগর বিদ্যাসাগর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading