আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কাশিদাসী মহাভারত ১
লেখক: কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, উপেন্দ্রচন্দ্র মিত্র || Kashiram Das
প্রকাশনী: SAHITYA SAMSAD || সাহিত্য সংসদ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৯৬৫৳১,১০০-১২%
সাশ্রয় ৳১৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত
রামানন্দ বন্দোপাধ্যায় চিত্রিত
সাহিত্য সংসদ থেকে প্রকাশিত দুই খন্ডে কাশীদাসী মহাভারত। প্রথম খন্ড কাশীখন্ড এবং দ্বিতীয় খন্ড উত্তরকাশীখন্ড। কাশীখণ্ডের অন্তর্গত আদি সভা, বন,...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত
রামানন্দ বন্দোপাধ্যায় চিত্রিত
সাহিত্য সংসদ থেকে প্রকাশিত দুই খন্ডে কাশীদাসী মহাভারত। প্রথম খন্ড কাশীখন্ড এবং দ্বিতীয় খন্ড উত্তরকাশীখন্ড। কাশীখণ্ডের অন্তর্গত আদি সভা, বন, (অগস্ত্য উপাখ্যান পর্যন্ত) ও বিরাটপর্ব কাশীরাম দাসের লেখা বলে গবেষকমহলে স্বীকৃত। এজন্য এই চারটি পর্ব নিয়ে সংকলন কাশীখণ্ড নাম দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রথম খণ্ডে যেটুকু কাশীরাম দাসের লেখা নয় বলে স্বীকৃত তা ভূমিকায় ও পাদটীকায় নির্দেশিত। দ্বিতীয় খণ্ডের সবটুকই উত্তর-কাশী সংগ্রহ। অর্থাৎ কাশীরাম দাসের মৃত্যুর পর উত্তরকালের সংযোজন। গবেষণার দ্বারা মোটামুটি জানা গেছে উত্তরকাশীখণ্ডের পর্বগুলি কোনসময়ে কাদের দ্বারা সংযোজিত। দ্বিতীয় খণ্ডের ভূমিকায় এইসব তথ্য আলোচিত হয়েছে। গ্রন্থপাঠের মধ্যে প্রত্যেকটি পরিচ্ছেদের যে শিরোনাম আছে তার পাদটীকায় সাধারণত অধ্যায়নির্দেশ দেওয়া আছে। ঐ অধ্যায় সংখ্যাগুলি ব্যাসের মূল মহাভারতের অধ্যায়সংখ্যা। মূলের সঙ্গে অনুবাদকে মিলিয়ে পড়তে সাহায্য করাই পাদটীকার উদ্দেশ্য। যেখানে পাদটীকায় অধ্যায়সংখ্যার কোনো নির্দেশ নেই সেখানে বুঝে নিতে হবে অনুবাদের পাশে মূলকে খুঁজে পাওয়া যায়নি। এক্ষেত্রে প্রায়ই ‘মূলে নেই' বলে মন্তব্য করে দেওয়া হয়েছে। পাদটীকায় নির্দেশিত অধ্যায়গুলিতে সংখ্যাক্রম না পাওয়া গেলে বুঝতে হবে অনুবাদক মূলের অধ্যায়ক্রমকে অতিক্রম করে এগিয়ে গেছেন। আর যেখানে মূলের সঙ্গে বিভিন্নতা দেখা গিয়েছে সেখানে তা পাদটীকায় সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। এইভাবে মূলকে সামনে রেখে কাশীদাসী মহাভারতের বর্তমান সংস্করণটি প্রস্তুত করা হয়েছে। অনুসন্ধিৎসু পাঠক এবং গবেষক ছাত্রছাত্রীগণ যারপরনাই উপকৃত হবেন।
| নাম | কাশিদাসী মহাভারত ১ |
|---|---|
| লেখক | কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, উপেন্দ্রচন্দ্র মিত্র |
| প্রকাশনী | SAHITYA SAMSAD || সাহিত্য সংসদ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, উপেন্দ্রচন্দ্র মিত্র
কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, উপেন্দ্রচন্দ্র মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, উপেন্দ্রচন্দ্র মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

SAHITYA SAMSAD || সাহিত্য সংসদ
SAHITYA SAMSAD || সাহিত্য সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
SAHITYA SAMSAD || সাহিত্য সংসদ-এর সব বই