কথোপকথন অখণ্ড সংস্করণ (পাঁচ খণ্ড একত্রে) — পূর্ণেন্দু পত্রী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কথোপকথন অখণ্ড সংস্করণ (পাঁচ খণ্ড একত্রে)
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

কথোপকথন অখণ্ড সংস্করণ (পাঁচ খণ্ড একত্রে)

লেখক: পূর্ণেন্দু পত্রী || purnendu patri
প্রকাশনী: Deys publishing

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যতদূর মনে পড়ে , আমার বাবা , পূর্ণেন্দু পত্রী কথােপকথন শুরু করেন ১৯৭৯-৮০ সালের কোনাে এক সময়ে। সঠিক মনে নেই। তবে এটা ভেবে নেওয়ার কারণ , ১৯৮১ সালে আমরা বাঙুরের ভাড়া বাড়ি ছেড়ে চলে গেছি সল্ট লেকে নিজ...

বিভাগ
ট্যাগ

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৭৯
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

যতদূর মনে পড়ে , আমার বাবা , পূর্ণেন্দু পত্রী কথােপকথন শুরু করেন ১৯৭৯-৮০ সালের কোনাে এক সময়ে। সঠিক মনে নেই। তবে এটা ভেবে নেওয়ার কারণ , ১৯৮১ সালে আমরা বাঙুরের ভাড়া বাড়ি ছেড়ে চলে গেছি সল্ট লেকে নিজস্ব বাড়িতে , আর ততদিনে প্রকাশিত হয়ে গেছে 'কথােপকথন'। সেই সময়টায় আমাদের কাছে থাকত নানান বইপত্র বিষ্ণু , শঙ্খ ঘােষ , অমিতাভ দাশগুপ্তর মতাে অগণিত কবির কবিতাতেও সেই সময় সমৃদ্ধ হয়েছি আমরা। সমৃদ্ধ হয়েছি শেলি , কিটস , ওয়ার্ডসওয়ার্থ বা ইবসেন , টলস্টয় কিংবা দস্তয়েভস্কির মতাে কবি - সাহিত্যিকদের থেকেও। অন্যদিকে ইলাস্ট্রেটরদের মধ্যে পাচ্ছি সত্যজিৎ রায় ছাড়াও সমীর সরকার এবং সুধীর মৈত্রদের। সমৃদ্ধ হয়েছি এঁদের থেকেও। কিন্তু পাবলাে পিকাসাে , জঁ ককতাে , মাইকেলেঞ্জেলা , উইলিয়াম ব্রেক বা আরও অনেক পাশ্চাত্য শিল্পীদের মতাে শুধুমাত্র কবিতার ইলাস্ট্রেশন বহুলভাবে চোখে পড়েনি কখনও। একেবারে চোখে পড়েনি বললে ভুল বলা হবে। কারণ , অবনীন্দ্রনাথ ঠাকুর , নন্দলাল বােস , রাজা রবি বর্মা , চিত্রনিভা চৌধুরী , রানী চন্দ বা বিনােদবিহারী — এঁদের বিস্মৃত হই কীভাবে। বাবা অমিতাভ চৌধুরীর ছড়ার বই' ইকড়ি মিকড়ি ' - র জন্য অনবদ্য এবং সেই সময়ের বিচারে নিঃসন্দেহে আধুনিক এবং এক্সপেরিমেন্টাল ছবি এঁকে জ্ঞানীগুণী মহলে সাড়া ফেলে দিয়েছিলেন। কিন্তু গােটা একটা কবিতার বই , যার প্রায় প্রতিটি পাতায় ইলাস্ট্রেশন , এমনটা মনে হয় না আগে সেভাবে হয়েছে বলে। এক সময় লক্ষ্য করেছিলাম , বাবা ইলাস্ট্রেশন করছেন কবিতার। জিজ্ঞেস করে জানতে পারলাম যে , খুব শিগগিরই বের হতে চলেছে বাবার একটি নতুন কবিতার বই , সম্পূর্ণ ইলাস্ট্রেটেড , যার নাম 'কথােপকথন'। 'কথােপকথন ’ - এর কবিতা মূলত একজন পুরুষ আর একজন নারীর সংলাপ বা প্রেমালাপ নিয়ে। কিন্তু 'কথােপকথন ’ - এ এই দুই চরিত্রের মানসিক আদান প্রদানকে বেঁধে রাখা যাবে না শুধুমাত্র প্রেমের বা আবেগের গণ্ডিতে , কারণ সময় যত এগিয়েছে , এই দুই চরিত্র তত পরিণত হয়েছে মানবিক মূল্যবােধের প্রতীক হিসেবে। আসলে কবিতা মানে আবেগ। সে আবেগ কখন মৃদু আবার কখন হৃদয়বিদারক কিংবা বিস্ফোরক। কিন্তু কবিতা যখন সমস্ত কিছুকে অতিক্রম করে ছুঁয়ে যায় চেতনার অভ্যন্তর , তখন তা হয়ে ওঠে জীবন দর্শন। বাবা যখন প্রথম 'কথােপকথন ’ শুরু করেন , তখন নারী চরিত্র' নন্দিনী ' - র পাশাপাশি পুরুষ চরিত্রটির নাম ছিল ‘ অমিতাভ'। পরে অনিবার্য কারণে নামটি বদলে রাখেন ‘ শুভঙ্কর'। কিন্তু ওই যে বলছিলাম না , কবিতা থেকে দর্শনে উত্তীর্ণ হওয়া , এটা যেমন একটি কঠিন প্রত্যয় , ঠিক তেমনি দর্শন থেকে প্রজ্ঞায় পরিণত হওয়া আরাে কঠিন , আরাে দুরূহ। আর সেই কারণেই 'কথােপকথন ’ কবিতা উত্তীর্ণ হয়ে পৌঁছে গেছে প্রজ্ঞার ব্যাপ্তিতে , এখানেই 'কথােপকথন' ব্যতিক্রম ।
নামকথোপকথন অখণ্ড সংস্করণ (পাঁচ খণ্ড একত্রে)
লেখকপূর্ণেন্দু পত্রী
প্রকাশনীDeys || দেজ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা২৭৯
অবস্থাNew
ISBN-139789390467013
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
SKUKathopakathana – Akhaṇḍa

লেখক পরিচিতি

পূর্ণেন্দু পত্রী

পূর্ণেন্দু পত্রী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পূর্ণেন্দু পত্রী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Deys || দেজ
Deys || দেজ

Deys || দেজ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Deys || দেজ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কথোপকথন অখণ্ড সংস্করণ (পাঁচ খণ্ড একত্রে)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading