কে উনি? — মোহাম্মদ তোয়াহা আকবর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কে উনি?
পছন্দের তালিকায় রাখুন

কে উনি?

লেখক: মোহাম্মদ তোয়াহা আকবর || Mohammad Toaha Akbar
প্রকাশনী: Somokalin Prokashon || সমকালীন প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৪৫৳১৭২-১৬%

সাশ্রয় ৳২৭

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কে খুন হলো? লাশের চেহারায় এত রহস্য কেন? লাশের মোবাইলে একটা কল এসেছে, রিং বাজছে অনবরত। কে কল করছে? ওদিকে সত্যকে খুঁজে ফিরছে হৃদয় কুমার৷ ফলে দিনরাত পড়াশোনা আর নিমগ্ন চিন্তায় দিন কেটে যাচ্ছে তার৷ সত...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Edition, ২০২১
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কে খুন হলো? লাশের চেহারায় এত রহস্য কেন? লাশের মোবাইলে একটা কল এসেছে, রিং বাজছে অনবরত। কে কল করছে? ওদিকে সত্যকে খুঁজে ফিরছে হৃদয় কুমার৷ ফলে দিনরাত পড়াশোনা আর নিমগ্ন চিন্তায় দিন কেটে যাচ্ছে তার৷ সত্যকে খোঁজার এই পবিত্র যাত্রায় সুলভ সবকিছুই সে পড়ে ফেলেছে৷ “ঈশ্বর এক এবং অদ্বিতীয়’–এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে বহু আগেই৷ বিভিন্ন ধর্ম আর ধর্মগ্রন্থ নিয়ে ঘাঁটাঘাঁটি শেষ করে সম্প্রতি ইসলামের সত্যতা নিয়ে পড়াশোনা শুরু করেছে৷ অবাক হয়ে সে লক্ষ করছে, ইসলামের কথাগুলো সেই সনাতন যুগ থেকে একই বার্তা দিয়ে আসছে বারবার৷ পড়তে পড়তেই এক পর্যায়ে ইসলামের শেষ নবি বলে খ্যাত মুহাম্মাদের কথামালা আর জীবনীর সংরক্ষণ নীতিমালা দেখে হৃদয় কুমার তো পুরোপুরি তাজ্জব! এত সুনিপুণ নীতিমালা রক্ষা করে প্রায় দেড় হাজার বছর ধরে এত অপূর্ব এক সংরক্ষণ! কীভাবে সম্ভব? সংরক্ষণ নীতিমালা জেনে-বুঝে নিশ্চিন্ত হওয়ার পরেই সে খুঁজতে শুরু করেছে শেষ নবির ব্যাপারে লিখিত বিশুদ্ধতম জীবনীগ্রন্থ। পেয়েও গিয়েছে সে ঠিক ঠিক, আর ভালোভাবে বুঝে-শুনে অধ্যয়নটাও শেষ৷ কিন্তু সমস্যা বেধেছে এর পরেই৷ হৃদয় আর কিছুতেই শান্তি পাচ্ছে না৷ নাওয়া-খাওয়া দুটোই শিকেয় উঠে বসে আছে৷ কারণ, জটিল এক প্যাঁচ লেগে গেছে৷ আচ্ছা, কোথায় লাগল সেই মরণজট? প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে হাজার হাজার মাইল দূরে ঘটে যাওয়া কিছু বিশুদ্ধ ঘটনার মুখোমুখি হৃদয়৷ স্থান-কালের সীমানা পেরিয়ে নিপুণ দক্ষতায় সংরক্ষিত ইতিহাসের ঘটনাগুলো সে আত্মস্থ করে নিয়েছে৷ মেধাবী ও পড়ুয়া পাঠক হিসেবে হৃদয়ের জন্য এটা অত্যন্ত সহজ আর মামুলি একটা কাজ৷ যা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য, তা হচ্ছে—ঘটনাবলির সব কটা সুতোকে এক জায়গায় গাঁথা৷ শুধু এক জায়গায় গাঁথলেই হবে না, সাথে এটাও যাচাই করে দেখতে হবে—সেসব আসলে কী ইঙ্গিত করছে? কী বলতে চাইছে? ঘটনাগুলো যা ইঙ্গিত করবে তা নিরপেক্ষভাবে, সততার সাথে যাচাই আর বিশ্লেষণ করতে পারবে তো হৃদয়? মস্তিষ্ক বুঝে নিলেও হৃদয় কুমারের অনভ্যস্ত অন্তর কি মানতে চাইবে নিজের জগতে এতদিনের অনাবিষ্কৃত কোনো সত্যকে? সমর্পিত হতে পারবে সে নতুন করে খুঁজে পাওয়া কোনো সত্যের সামনে? এটাই কি সেই মহাচ্যালেঞ্জ নয়, যা সনাতন যুগ থেকে আজ অবধি চলে এসেছে? সত্যকে জেনে বুঝে নেওয়ার পরে একজন মানুষ কি তা মেনে নেবে, নাকি অস্বীকার করবে? ইতিহাসের পাঠ হৃদয় কুমারের সামনে প্রশ্ন ছুড়ে দিচ্ছে—মুহাম্মাদ নামের এই অনক্ষর আনপড় মানুষটা আসলে কে? কীভাবে সেই রুক্ষ মরুতে শান্ত আর কোমল বাতাসের এমন সুন্দর এক ঝড় তুললেন স্মিত হাসির অধিকারী এই মানুষটা? প্রায় দেড় হাজার বছর পরেও হৃদয় কুমারের মানসে-অনুভবে সেই ঝড়ের ঝাপ্টা এসে লাগছে বারবার! আসলেই তো, কে উনি?
নামকে উনি?
লেখকমোহাম্মদ তোয়াহা আকবর
প্রকাশনীSomokalin Prokashon || সমকালীন প্রকাশন
ভাষাBengali
সংস্করণ1st Edition, 2021
অবস্থাNew
ISBN-139789849548966
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

মোহাম্মদ তোয়াহা আকবর

মোহাম্মদ তোয়াহা আকবর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মোহাম্মদ তোয়াহা আকবর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Somokalin Prokashon || সমকালীন প্রকাশন

Somokalin Prokashon || সমকালীন প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Somokalin Prokashon || সমকালীন প্রকাশন-এর সব বই
৳১৪৫
৳১৭২
1

রেটিং ও রিভিউ — কে উনি?

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading