আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কেন্দ্রে অথবা আবর্তনে
লেখক: রণবীর সেনগুপ্ত || Ranabir Sengupta
প্রকাশনী: D.M.LIBRARY
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬৫৫৳৭৫০-১৩%
সাশ্রয় ৳৯৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পুস্তক প্রসঙ্গে :
গল্প সংকলন প্রকাশ করব শুনে কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, একই জাতীয় গল্পগুলোকে নিয়ে একটা বিষয়ভিত্তিক সংগ্রহ তৈরি করার। যদিও চার দশকের বেশি সময় ধরে লেখালেখির অভ্যাসের কারণে বিভিন্ন ধরণের ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পুস্তক প্রসঙ্গে :
গল্প সংকলন প্রকাশ করব শুনে কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, একই জাতীয় গল্পগুলোকে নিয়ে একটা বিষয়ভিত্তিক সংগ্রহ তৈরি করার। যদিও চার দশকের বেশি সময় ধরে লেখালেখির অভ্যাসের কারণে বিভিন্ন ধরণের বা বিষয়ের লেখাই জমা হয়েছে, এরমধ্যে কিছু লেখার প্রতি লেখকের পক্ষপাতিত্বও রয়েছে তাই এমন পাঁচমিশালি সংকলনের পরিকল্পনা করা। তবে সংকলিত গল্পগুলোর পরিচয় দিতে গিয়ে বিষয় সংক্রান্ত দু-চার কথা বলা আবশ্যক মনে হচ্ছে। 'হলুদবসন্ত', 'বুদ্বুদ', 'ফেরারি দুঃখ', 'ভবরলালের স্বপ্ন' বা 'অর্ফিয়াস' ফৌজি জীবনের বা ওই সময়ের সহকর্মীদের সুখ-দুঃখ অনুভবের সঙ্গে সম্পৃক্ত। 'বৃত্তের ভেতরে অথবা আবর্তনে', 'জট', 'নিরুদ্দেশ অথবা একটি নদীর গপ্পো'। বায়ুসেনায় যোগদানের আগে আশির দশকের মাঝামাঝি লিটিল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। 'চান্দ্রমাস' আর 'রাঘবন' মূলতঃ উদ্বাস্তুদের নিয়ে গল্প, প্রথমটি সত্তরের আশেপাশে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের কথা আর দ্বিতীয়টি আশির দশকের শেষদিকে শ্রীলঙ্কা থেকে আসা তামিল উদ্বাস্তুর গল্প। যদিও মূল রচনাকাল হিসেবে রাঘবন আশির দশকের শেষদিকে লেখা আর চান্দ্রমাস কয়েকবছর আগে লকডাউনের অবসরে বসে লেখা। 'অবসর' গল্পটি হালেই প্রতিলিপির বিষয় মেলাতে গিয়ে লেখা। 'পাঞ্চালী' গল্পটি উত্তরপ্রদেশের কানপুরে পোস্টিং থাকাকালীন এক বাড়িওয়ালি মাসিমার মুখে শুনেছিলাম। 'ভোর', 'উত্তর চিহ্ন' বা 'ফেরা' গল্প তিনটি নব্বইয়ের দশকের শুরুর দিকের লেখা তবে খাতার পাতায় বন্দি ছিল প্রায় তিন দশক। 'যক্ষিণী' গল্পটির আইডিয়া এসেছে লকডাউনের সময় মর্নিং-ওয়াক করতে করতে দেখা এক বৃদ্ধাকে দেখে। 'রহস্য' গল্পটিও ফৌজি জীবনের অভিজ্ঞতার তালিকাভুক্ত করা যায়। 'পঞ্জিকা' ও 'বিকল্প' গল্পদুটো বিশুদ্ধ হাস্যরস পরিবেশনের চেষ্টা থেকেই। 'মুক্ত বিহঙ্গ' গল্পটিও সকালে বড়ো পুকুরটার চারপাশে মর্নিং-ওয়াক করতে করতে সামনের বেশ বড়ো অট্টালিকাটার ব্যালকনিতে রাখা বদ্রিকা পাখির খাঁচাটার দিকে তাকিয়ে মাথায় এসেছে। আর 'শয়তানের হাড্ডি' মাথায় এসেছিল সান্ধ্য-বাজারে এক অপরিচিত মহিলার এক সাত-আট বছরের অখুশি বাচ্চার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাওয়া দেখে। 'চুয়া-চন্দন সমাচার' গল্পটি প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক গল্প চুয়াচন্দনের পরবর্তী অংশ হিসেবে লেখার অক্ষম প্রয়াস; যদিও এটা শুধুই গল্প, কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য নয়। 'প্রিয় গন্ধরাজ' একজন স্বেচ্ছা নির্বাসিত অভিনেত্রীর যৌবন অতিক্রম করে এসে হঠাৎ ফিরে আসার গল্প। 'বিলম্বিত লয়' বা 'একদিন রাত্রে' নাম দুটো শুনে বিখ্যাত সিনেমার কথা মনে পড়লেও মূল গল্পে সেসবের সঙ্গে কোনো মিল নেই।
| নাম | কেন্দ্রে অথবা আবর্তনে |
|---|---|
| লেখক | রণবীর সেনগুপ্ত |
| প্রকাশনী | D.M.LIBRARY |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রণবীর সেনগুপ্ত
রণবীর সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রণবীর সেনগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

D.M.LIBRARY
D.M.LIBRARY প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
D.M.LIBRARY-এর সব বই
