আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
খোয়াব বন্দিশ
লেখক: সৈয়দ তৌশিফ আহমেদ || Syed Tousif Ahmed
প্রকাশনী: the cafe table
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
'খোয়াব বন্দিশ' গল্প সংকলন।
যে গল্পরা সূর্যাস্তের আড়ালে গা-ঢাকা দেয়, আলোর রোশনাইয়ে তাদের ডাক দেওয়া যায় না মর্জিমাফিক। আলো-অন্ধকারের স্পর্শকাতর সীমানা ছুঁয়ে তাদের বাস। ছায়া-উপচ্ছায়ার পাশঘেঁষটা বোবা প্রা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
'খোয়াব বন্দিশ' গল্প সংকলন।
যে গল্পরা সূর্যাস্তের আড়ালে গা-ঢাকা দেয়, আলোর রোশনাইয়ে তাদের ডাক দেওয়া যায় না মর্জিমাফিক। আলো-অন্ধকারের স্পর্শকাতর সীমানা ছুঁয়ে তাদের বাস। ছায়া-উপচ্ছায়ার পাশঘেঁষটা বোবা প্রান্তরে কান খাড়া করলে আজও শোনা যায় তাদের সমবেত অট্টরব। সংবেদনশীল সেই অঞ্চল থেকে নাজুক প্রত্নতত্ত্বের মতো আলগোছে উঠিয়ে আনা হয়েছে সেরকমই কিছু নমুনা। নকশি কাঁথায় লাগাতার ফোঁড় দিতেই তৈরি হয়েছে অজানা চরিত্রদের এক-একটা আদল। কিছুটা স্মৃতি আর কিছুটা স্বপ্নের সমঝোতায় তৈরি হওয়া 'খোয়াব বন্দিশ'-এর গল্পরা উঠে এসেছে হারানো সময়ের জঠর থেকে। সান্ধ্যকালীন প্রেক্ষাপটে ওরা জ্বলে উঠছে নক্ষত্রমণ্ডলের এক মনগড়া রেখায়। তারাখসা আর লুব্ধকের দোসর হয়ে।
যেখানে এক চরিত্র যদি গাঁটছড়ার কথা বলে, তবে আরেক চরিত্র তা ছিন্ন করার দুঃসাহস দেখায়। একজন যদি পিঞ্জরে আটকা পড়ে দিগ্বলয়ের দিকে চেয়ে থাকে, অন্যজন তবে মুক্ত বিহঙ্গের ডানা মেলে ভেবে চলে প্রাচীন কোনো খাঁচার কথা। সময়ের একই ব্যবধানে একই ছবির বিবিধ চরিত্ররা বদলে যায় ভিন্ন আদলে। বেয়াড়া উপলব্ধির গা ছুঁয়ে একই ঘূর্ণাবর্তে পাক খায় অপাপবিদ্ধ অনুভূতি। নির্বিরোধীদের সমষ্টিতে কালেভদ্রে জ্বলে ওঠে একটা দু’টো পরোয়াহীন দাপট। এই সংকলনের আনাচেকানাচে নাছোড় নস্টালজিয়ার সাথে মিতালি পাতিয়েছে একরোখা বর্তমান। গল্পদের শরীর জুড়ে এলিয়ে থাকা দ্বন্দ্বদের এখানে একঘেয়ে গা-জোয়ারি নিষ্পত্তি দেওয়া হয়নি ভুলেও। কারণ গতানুগতিক গন্তব্য নয়, যাত্রাপথের খুঁটিনাটির-ই এখানে অগ্রাধিকার।
| নাম | খোয়াব বন্দিশ |
|---|---|
| লেখক | সৈয়দ তৌশিফ আহমেদ |
| প্রকাশনী | the cafe table || দ্য কাফে টেবিল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সৈয়দ তৌশিফ আহমেদ
সৈয়দ তৌশিফ আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সৈয়দ তৌশিফ আহমেদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

the cafe table || দ্য কাফে টেবিল
the cafe table || দ্য কাফে টেবিল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
the cafe table || দ্য কাফে টেবিল-এর সব বই