আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কিফি : ধূপের ধোঁয়ায় লেখা প্রাচীন মিশরের আখ্যান
লেখক: সুশোভন রায় || Sushovan Roy
প্রকাশনী: omar bharoti
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ধোঁয়ার ভেতরেও কি ইতিহাস কথা বলে? একটি সুগন্ধ কি বহন করতে পারে হাজার বছরের সভ্যতার স্মৃতি? প্রাচীন মিশরের অন্ধকার মন্দির, দেব-দেবীর নিঃশব্দ আরাধনা, আর রহস্যময় ধূপ- 'কিফি'। এই বই শুধু একটি সুগন্ধির গল্প...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ধোঁয়ার ভেতরেও কি ইতিহাস কথা বলে? একটি সুগন্ধ কি বহন করতে পারে হাজার বছরের সভ্যতার স্মৃতি? প্রাচীন মিশরের অন্ধকার মন্দির, দেব-দেবীর নিঃশব্দ আরাধনা, আর রহস্যময় ধূপ- 'কিফি'। এই বই শুধু একটি সুগন্ধির গল্প নয়, এটি এক বিস্মৃত জ্ঞানের পুনর্জাগরণ। যেখানে ধর্ম, বিজ্ঞান, রসায়ন এবং মানুষের চিরন্তন আধ্যাত্মিক অনুসন্ধান একসূত্রে গাঁথা। মন্দিরের অন্তঃস্থলে, যেখানে দেবতাদের জন্য প্রতিদিন জ্বলে উঠত ধূপের ধোঁয়া-সেই ধোঁয়ার মধ্যেই লুকিয়ে ছিল অর্থনীতি, চিকিৎসা, বাণিজ্য এবং মানবচেতনার গভীর স্তর। 'কিফি' শুধু পূজার উপকরণ নয়, এটি ছিল একাধারে ওষুধ, সুগন্ধ এবং এক রহস্যময় রূপান্তরের প্রতীক। এই গ্রন্থে পাঠক প্রবেশ করবে এমন এক জগতে-যেখানে একটি ধূপের রেসিপি শুধু উপাদানের তালিকা নয়, বরং এক সভ্যতার মানসিকতা, বিশ্বাস এবং জ্ঞানের প্রতিফলন। যেখানে প্রতিটি ভেষজ, প্রতিটি রজন, প্রতিটি ধোঁয়ার রেখা বহন করে ইতিহাসের স্তরিত সত্য। এটি শুধু অতীতের অনুসন্ধান নয়- এটি এক অন্তর্দৃষ্টি, যেখানে প্রশ্ন জাগে: মানুষ কি শুধুই শরীর, নাকি তার অস্তিত্ব ছড়িয়ে আছে সুগন্ধের মতো-অদৃশ্য, অথচ সর্বত্র উপস্থিত? 'কিফি' সেই প্রশ্নেরই এক ধোঁয়াটে উত্তর।
| নাম | কিফি : ধূপের ধোঁয়ায় লেখা প্রাচীন মিশরের আখ্যান |
|---|---|
| লেখক | সুশোভন রায় |
| প্রকাশনী | অমর ভারতী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুশোভন রায়
সুশোভন রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুশোভন রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অমর ভারতী
অমর ভারতী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অমর ভারতী-এর সব বই
