আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কিশোর চতুর্দশী
লেখক: নয়ন বসু || Nayan Basu
প্রকাশনী: Ebarat Prakashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : রাজীব দাস
একজন সদ্যোজাত শিশু বড় হয়ে বিস্ময়বালক কি বালিকা হতে পারে, সচিন তেন্ডুলকর, এ আর রহমান, মাদার টেরেসা এমনকী, রবীন্দ্রনাথও হতে পারে। তার পর সাত -আট বছর বয়স হয়ে গেলে তাকে প্রডিজি অথবা বি...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : রাজীব দাস
একজন সদ্যোজাত শিশু বড় হয়ে বিস্ময়বালক কি বালিকা হতে পারে, সচিন তেন্ডুলকর, এ আর রহমান, মাদার টেরেসা এমনকী, রবীন্দ্রনাথও হতে পারে। তার পর সাত -আট বছর বয়স হয়ে গেলে তাকে প্রডিজি অথবা বিস্ময়বালক কি বালিকা বলা যাবে না। ষোলো বছরে সে যদি জাতীয় দলে জায়গা না পায় তা হলে তাকে আর সচিন তেন্ডুলকর বলা যাবে না। আঠেরো বছরে নান না হলে খুব সম্ভবত সে আর মাদার টেরিজা হবে না। তিরিশ বছরের মধ্যে গোটা পৃথিবীকে সুর দিয়ে জয় না করতে পারলে খুব সম্ভবত সে আর এ আর রহমান হতে পারবে না। বাহান্ন বছর বয়সে নোবেল না পেলে খুব সম্ভবত সে আর রবীন্দ্রনাথ হতে পারবে না। এই যে আমরা বলি বড় হওয়া, এটা আসলে একটু একটু করে একটা একটা করে সম্ভাবনার দরজা বন্ধ হতে হতে যাওয়া। তাই একজন শিশু মানে অনেক সম্ভাবনা। তার সামনে খোলা আকাশ, নিজেকে ব্যাপৃত করার জন্য গোটা ভুবন পড়ে আছে। রামধনুর সাতটা রং ওকে রাঙিয়ে দেওয়ার জন্য রেডি, তাদের অনন্ত মাত্রা নিয়ে। তাই ওদের গল্পেও সেই ছড়িয়ে পড়া রঙের ছোঁয়া থাকে। সেখানে কখনও হলুদ, কখনও সবুজ, কখনও লাল, কখনও নীল। কখনও আবার ধূসরও। ছোট বলে মন খারাপ করতে নেই এমন কথা কোথাও লেখা নেই। নয়ন বসুর কিশোর চতুর্দশী বইয়ের গল্পগুলোও তেমনিই। নানা রঙের। সেখানে ভয়, মজা, মন খারাপ, কল্পবিজ্ঞান, ভূত, রূপকথা—কী নেই! আর সব চেয়ে বেশি আছে মায়া। শিশুরা তো শুধু শিশু নয়, মায়ার শরীর ওদের, মনটা পরিষ্কার ইজেলের মতো। যেখানে একদিন দোল খেলবে সুর, শব্দ, ছন্দ, মায়া আর ভালোবাসা। আর ওদের আকাশে ফুটবে জলছবির মতো সুন্দর একটা রামধনু। সেই দেশেরই সুলুক সন্ধান আছে নয়ন বসুর কিশোর চতুর্দশী বইটিতে। চোদ্দ রকমের চোদ্দটি গল্প। হাসি, কান্না আর মায়ায় অনন্ত সম্ভাবনায় ভরপুর। ওদের অপেক্ষায়।
| নাম | কিশোর চতুর্দশী |
|---|---|
| লেখক | নয়ন বসু |
| প্রকাশনী | এবারত প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
নয়ন বসু
নয়ন বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নয়ন বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

এবারত প্রকাশনী
এবারত প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
এবারত প্রকাশনী-এর সব বই
