আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কবি প্রণাম
প্রকাশনী: Lalmati || লালমাটি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদক - নলিনীকুমার ভদ্র, অমিয়াংশু ত্রন্দ্র, মৃণালকান্তি দাশ, সুধীরেন্দ্রনারায়ণ সিংহ
কবির প্রয়াণ বৎসরের(১৯৪১ খ্রি.) ডিসেম্বরে, শ্রীহট্টের বাণীচক্র-ভবন থেকে বেরিয়েছিল 'কবি প্রণাম' নামের এই বইটি, যার স...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্পাদক - নলিনীকুমার ভদ্র, অমিয়াংশু ত্রন্দ্র, মৃণালকান্তি দাশ, সুধীরেন্দ্রনারায়ণ সিংহ
কবির প্রয়াণ বৎসরের(১৯৪১ খ্রি.) ডিসেম্বরে, শ্রীহট্টের বাণীচক্র-ভবন থেকে বেরিয়েছিল 'কবি প্রণাম' নামের এই বইটি, যার সম্পাদক চারজনের মধ্যে একজন ছিলেন সেদিনকার তরুণ কবি মৃণালকান্তি দাশ, এ-বইয়ের মূল পরিকল্পনা আর বইটির নামকরণ ছিল তাঁরই।
বাংলাদেশের শ্রীহট্ট(বর্তমান নাম সিলেট) থেকে প্রকাশিত এই বইতে যে কেবল আঞ্চলিক স্মৃতিচারণাই ছিল তা নয়, এছাড়াও প্রমথ চৌধুরী, ক্ষিতিমোহন সেন, শান্তিদেব ঘোষ, বুদ্ধদেব বসুর মতো লেখকদেরও প্রবন্ধ। শ্রীহট্টবাসী অনেকের অসম ও রবীন্দ্রনাথের প্রসঙ্গে নানা স্মৃতিচারণা ছাড়াও এখানে গৃহীত হয়েছিল তখনও পর্যন্ত অপ্রকাশিত মূল্যবান বেশ কয়েকটি চিঠি, যে-চিঠিগুলির অন্যতম একটি হল সত্যভূষণ সেনকে লেখা রবীন্দ্রনাথের লেখা এই কথাগুলি—
"ইংরেজি অনুবাদে আমার ছোটগল্প ইংরেজি পাঠকের ঠিক রুচিকর হয় না তার প্রমাণ পেয়েছি। আধুনিক ইংরেজি সাহিত্যে গল্প লেখার যে ঠাট প্রচলিত হয়েচে তার সঙ্গে এ সব গল্পের একটুও মিল হয় না- তাই এগুলির ইংরেজি করবার চেষ্টা করা বৃথা বলে আমি মনে করি।
জীবনতথ্যের বিষয়ে এই 'কবি প্রণাম' জাতীয় বইয়ের আজও খুব দরকার আছে রবীন্দ্রচর্চায়। শ্রীহট্টের রবীন্দ্রভক্তদের অনুরাগকেই রূপায়িত করা হয়েছে 'কবি প্রণামে'। আশা করা যায়, সুধীজন এতে কবিগুরুর প্রতি সেই ঐকান্তিক অনুরাগ এবং অকৃত্রিম শ্রদ্ধা বিশদে বুঝতে পারবেন।
| নাম | কবি প্রণাম |
|---|---|
| প্রকাশনী | Lalmati || লালমাটি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lalmati || লালমাটি-এর সব বই