আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কবিতার বিপণন
লেখক: সুস্নাত চৌধুরী || Susnato Chowdhury
প্রকাশনী: Bodhshabdo || বোধশব্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বোধশব্দ। জানুয়ারী ২০১৮
সম্পাদক সুস্নাত চৌধুরী
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বিপণনের কবিতা নয়, কবিতার বিপণন
ঠিক কী করলে নিটোল মাত্রাবৃত্তে লেখা আপনার কবিতাটি বেচে দেওয়া যাবে কিংবা দেড়-শো কবির লেখা নিয়ে ও তা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বোধশব্দ। জানুয়ারী ২০১৮
সম্পাদক সুস্নাত চৌধুরী
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বিপণনের কবিতা নয়, কবিতার বিপণন
ঠিক কী করলে নিটোল মাত্রাবৃত্তে লেখা আপনার কবিতাটি বেচে দেওয়া যাবে কিংবা দেড়-শো কবির লেখা নিয়ে ও তাঁদের লেখক-কপি না দিয়ে বানানো আপনার সাধের লিটল ম্যাগাজিনটি বিপণনের রূপরেখা কেমন হতে পারে, তার কোনো ‘সস্তা-সুন্দর' হদিশ এ-সংখ্যায় নেই। তাহলে কী আছে? আছে, ‘কবিতা’ ও ‘বিপণন’, এই দুই প্রায় বিপরীতার্থক করে-তোলা শব্দ আজ নিজেদের মধ্যে কোন ক্রিয়া-প্রতিক্রিয়ায় সম্পর্কিত, বা আদৌ সম্পর্কিত কি না, তা খুঁজে দেখা। সেই সূত্রে অতীতে ফেরা, ভবিষ্যতের দিকে তাকানোও।
মহাকাল ও সিলেবাস ছাড়া কি কবির আর কোথাও স্থান পাওয়ার নেই? দামিই যদি হবে, দাম কেন থাকবে না বাংলা কবিতার? রাজদরবার ও ফেসবুকে কবির ঢাক-ঢোল কত ডেসিবেল পর্যন্ত জায়েজ? প্রকাশক আর কবির সেতুটি কি আদৌ নিষ্কর না কি সেখানেও কোনো ওপেন সিক্রেট খেলাধুলো রয়েছে? গ্রন্থনির্মাণে, তার বিজ্ঞাপনে আর বিপণিতে প্রদর্শনের পদ্ধতি নিয়ে কতটা সচেতন আমরা? অন্তর্জালে বেচা-কেনা কিংবা বৈ-বই নিয়েই-বা কী ভাবছি? সোজা কথায়, কবিতা ও তার বিপণনকেন্দ্রিক এমন নানাবিধ ছানবিনের প্রয়াস বা কাব্যকচালি ডিটিপিঅফসেট পেরিয়ে আপনার হাতে।
আমরা চেয়েছি, সামগ্রিকভাবে বিষয়টি ধরতে। ফলে মত ও পালটা মত উঠে এসেছে। এই নিয়ে বাংলা বাজারে আরও কথাবার্তা হোক। কবিকে মহান বা ধূর্ত ভাবার আগে ভাবা হোক, তিনি তাঁর প্রাপ্য বিনিময়টুকু পাচ্ছেন কি না। প্রকাশক, সম্পাদক, এমনকী সহৃদয় পাঠকও ভাবুন। ভাবুন কবি নিজেও। বিনি পয়সায় সৌজন্য কপি বিলোনো তো হল ঢের!
ঢের হচ্ছে আরও কত কিছুই তো। বাংলা ভাষায় লেখা প্রায় কোনো বইতেই যেমন আর মুদ্রণসংখ্যার উল্লেখ থাকছে না। পিওডি-তে পঞ্চাশ কপি ছাপিয়েও ‘পাঁচ-শো' বলে চালিয়ে দেওয়া যাচ্ছে। বই বা পত্রিকা কোনোমতে শত খানেক বিক্রি হলেই ‘নিঃশেষিত' ঘোষণায় ফেসবুকে তিড়িং-বিড়িং করা চলছে। আধুনিক সময়ের উন্নত প্রযুক্তি ও ততধিক অনুন্নত রুচিবোধ আমাদের এই সুযোগ করে দিয়েছে। দেখতে বেশ লাগছে, এসবে কারো সাময়িক লাভও হচ্ছে হয়তো, কিন্তু আখেরে বাংলা প্রকাশনা, বাংলা সাহিত্য, বাংলা কবিতাই খাটো হচ্ছে। বিপণনের কুনাট্য রঙ্গে প্রকৃত বিপণনের সম্ভাবনাটুকুও হারিয়ে যাচ্ছে না কি? প্রকৃত কবিতার কথা নাহয় বাদই দিলাম।
প্রকাশনা বোধশব্দ
| নাম | কবিতার বিপণন |
|---|---|
| লেখক | সুস্নাত চৌধুরী |
| প্রকাশনী | Bodhshabdo || বোধশব্দ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুস্নাত চৌধুরী
সুস্নাত চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুস্নাত চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Bodhshabdo || বোধশব্দ
Bodhshabdo || বোধশব্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bodhshabdo || বোধশব্দ-এর সব বই