আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কোহরানগর
লেখক: সুপর্ণশু || Suparnashu
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩১৫৳৩৬০-১৩%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রকাশক : হ্যালো বুকস্
তীক্ষ্ণ কিছু কবিতার ভিড় এখানে, কখনও অন্তঃস্বর নিয়ে এগিয়ে যাচ্ছে একান্ত ভাবনারা শব্দে শব্দে অনন্তের দিকে... আকাশ ফেঁড়ে যাচ্ছে। কবিতা লেখকের কলমে 'অনন্ত পথ রক্তাভ আকাশের শরীর' এই ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রকাশক : হ্যালো বুকস্
তীক্ষ্ণ কিছু কবিতার ভিড় এখানে, কখনও অন্তঃস্বর নিয়ে এগিয়ে যাচ্ছে একান্ত ভাবনারা শব্দে শব্দে অনন্তের দিকে... আকাশ ফেঁড়ে যাচ্ছে। কবিতা লেখকের কলমে 'অনন্ত পথ রক্তাভ আকাশের শরীর' এই আকাশের শরীর কেমন? কবিতার মধ্যে সাবমেরিনের মতো অনুসন্ধান জরুরি; শুধু মগ্নতা ও সদিচ্ছাকে সঙ্গী করে পাঠক তা খুঁজে পাবেন অনায়াসে আশাকরি গোপন-গভীরে ধরা আছে যে মূল সুর : জ্যোৎস্নার জল ও আগুন, বধ্যভূমিতে বারেবার নেমে আসা পৃথিবীর করুণ মুখচ্ছবি; 'যতদূর দেখা যায় শুধু রণভূমি' ও তার ধূসর প্রান্তর, উপত্যকার পাশে তুমুল ধ্বংস, যেখানে নিরবচ্ছিন্ন হেঁটে যাচ্ছে একা বন্ধুত্বহীন এক ছায়ামানুষ।
'কোহরানগর' একটি কাব্যগ্রন্থ, কিছু রেখা সংবলিত কিন্তু কথা হচ্ছে ব্রহ্মাণ্ড জুড়ে।
লেখক পরিচিতি :
সুপর্ণশু র জন্ম বাঁকুড়া জেলায় হলেও তাঁর বেড়ে ওঠা উত্তর ২৪ পরগণা জেলার বারাকপুরে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে শিক্ষকতায় নিয়োজিত রেখেছেন নিজেকে। কবিতা ও গল্প লেখা ছাড়াও ভালোবাসেন ছবি আঁকতে আর ঘুরে বেড়াতে।
২০২৩ সালে সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'কথাঅরণ্য গভীরে' এবং তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ— 'কোহরানগর ' যা সদ্য প্রকাশিত হয়েছে হ্যালো বুকস্ প্রকাশন থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়।
ইতিমধ্যে তাঁর লেখা প্রকাশিত হয়েছে দৈনিক স্টেটসম্যান, কৃত্তিবাস, হ্যালো টেস্টিং, আরম্ভ, বারাকপুর স্টেশন পত্রিকা, দেবদারু রোড, উৎসব, নিরন্তর, কলেজস্ট্রীট, এবং সইকথা সহ বিভিন্ন পত্রপত্রিকায়।
| নাম | কোহরানগর |
|---|---|
| লেখক | সুপর্ণশু |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সুপর্ণশু
সুপর্ণশু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুপর্ণশু-এর সব বই
