কলিকাতার ইতিবৃত্ত — কৌশিক মজুমদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কলিকাতার ইতিবৃত্ত
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

কলিকাতার ইতিবৃত্ত

লেখক: কৌশিক মজুমদার || Kaushik Majumdar
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাংলাভাষায় কলকাতার প্রথম প্রামাণ্য ইতিহাস। সটিক। সচিত্র। সম্পাদিত। এইসব লেখাকে পুস্তক আকারে প্রকাশের বাসনা প্রাণকৃষ্ণের ছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু ঘটে। ১৩১৬ সনের ২৬ অগ্রহায়ণ, রবিবার, অপরাহ্ন ৫...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৮৭
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বাংলাভাষায় কলকাতার প্রথম প্রামাণ্য ইতিহাস। সটিক। সচিত্র। সম্পাদিত। এইসব লেখাকে পুস্তক আকারে প্রকাশের বাসনা প্রাণকৃষ্ণের ছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু ঘটে। ১৩১৬ সনের ২৬ অগ্রহায়ণ, রবিবার, অপরাহ্ন ৫ টায় শ্রী সারদাচরণ মিত্রর সভাপতিত্বে বঙ্গীয় সাহিত্য পরিষৎ মন্দিরে অনুষ্ঠিত সপ্তম মাসিক অধিবেশনের কার্য বিবরণীতে দেখতে পাই “অতঃপর শ্রী ব্যোমকেশ মুস্তাফি মহাশয় প্রাণকৃষ্ণ দত্ত মহাশয়ের মৃত্যুতে পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। এই প্রসঙ্গে শ্রীযুক্ত সুরেশ্চন্দ্র সমাজপতি মহাশয় বলেন যে, প্রাণকৃষ্ণ দত্তের সমস্ত জীবন নিষ্কাম ধর্মের একটি উজ্জ্বল উদাহরণ”। উল্লেখ্য, একই সভায় রমেশচন্দ্র দত্ত ও সুধাবিন্দু সেনগুপ্তের শোক প্রস্তাব-ও পাঠ করা হয়। প্রাণকৃষ্ণের ইচ্ছে পূরণ হল লেখা প্রকাশের প্রায় আশি বছর পর। আশির দশকের শুরুর দিকে দেবাশিস বসু, অশোক উপাধ্যায় সহ বেশ কিছু কলকাতার ইতিহাস উৎসাহীর নিরলস প্রচেষ্টায় প্রথমবার ২৪ আগস্ট, ১৯৮১ সালে পুস্তক বিপণি প্রকাশনা থেকে নিশীথরঞ্জন রায়ের ভূমিকা সমৃদ্ধ হয়ে “কলিকাতার ইতিবৃত্ত” নামে দুই মলাটে প্রাণকৃষ্ণের সবকটি লেখা প্রকাশ পায়। নিঃসন্দেহে কলকাতাচর্চার এক মাইলফলক স্থাপিত হয়। কিন্তু সমস্যা হল কিছুদিন পরেই বইটি আউট অফ প্রিন্ট হয়ে যায়। দশ বছর বাদে ১৯৯১ সালে দেবাশিস বসু এই বইটিকেই পুনরায় সম্পাদিত করে “কলিকাতার ইতিবৃত্ত ও অন্যান্য রচনা” নামে পুস্তক বিপণি থেকে ফের প্রকাশ করেন। এই লেখা যখন লিখছি, তখন সেই বইটিও আউট অফ প্রিন্ট। এর মধ্যে তিরিশ বছরের বেশি কেটে গেছে। বইটির মূল লেখা পেতে গেলে আর্কাইভ ডট অর্গ কিংবা পুরোনো বইয়ের দোকান ছাড়া গতি নেই। আমার নিজের লেখালেখির জন্য প্রাণকৃষ্ণের বইটি পড়তে গিয়ে চমকে উঠি। এ তো রত্নখনি! একইসঙ্গে বইটির একটি পুনঃসম্পাদিত এবং সটীক আধুনিক সংস্করণের প্রয়োজন ভীষণভাবে অনুভব করেছিলাম। এর আগে বুক ফার্ম থেকেই প্রকাশ পেয়েছিল হেমেন্দ্রকুমার রায়ের লেখা সটীক “কলকাতার রাত্রি রহস্য”। একেবারে সেই ধাঁচেই এই বইটিকে আবার পাঠকসমাজে আনার পরিকল্পনা করা হয়। লেখকের টীকা বাদেও প্রচুর সম্পাদকীয় টীকা, প্রয়োজনীয় ছবি, দুষ্প্রাপ্য মানচিত্র ইত্যাদি দিয়ে সাজিয়ে বইটিকে আজকের পাঠকের উপযোগী করে তোলার চেষ্টা হয়েছে। কিন্তু সবকিছু মেনে নিয়েই বলি, আসল ম্যাজিক প্রাণকৃষ্ণের লেখায়। এই আখ্যান এক অচেনা কলকাতাকে আমাদের সামনে তুলে ধরে যেখানে স্নান আহ্নিক, ব্যায়াম, ভোজন, সামাজিক ক্রিয়াকলাপ,পূজা, উৎসব, চড়ক, দোল, দুর্গাপুজো থেকে সতীদাহ সবকিছুর এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে, মনে হয় যেন নিজের চোখে দেখতে পাচ্ছি।
নামকলিকাতার ইতিবৃত্ত
লেখককৌশিক মজুমদার
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা২৮৭
অবস্থাNew
ISBN-133312900000002
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

কৌশিক মজুমদার

কৌশিক মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কৌশিক মজুমদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কলিকাতার ইতিবৃত্ত

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading