আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কলকাতার ট্রাম
লেখক: স্বরূপ দত্ত || Swarup Dutta
প্রকাশনী: Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখা আমার জানলা দিয়ে আমার পৃথিবী… কাকতালীয় ভাবে যে মানুষটির লেখা গানটি মনে এসে গেল তিনি অঞ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখা আমার জানলা দিয়ে আমার পৃথিবী… কাকতালীয় ভাবে যে মানুষটির লেখা গানটি মনে এসে গেল তিনি অঞ্জন দত্ত। ব্যস্ত পৃথিবীর ঠিক উল্টোদিকে আর একটা পৃথিবী, গতিহীন শ্লথ শূন্য অনন্ত দৃষ্টি; সামনে চলমান জানলা বিরামহীন অনুভূমিক ভূখণ্ড ধরে এগিয়ে চলেছে মহানগরীর বুক চিরে। ঐতিহ্যের শরীরে লেগেছে বিজ্ঞাপন, কখন যেন শরীরে বেড়ে উঠেছে স্টাফ কোয়ার্টার, শুকোতে দেওয়া রোজকার জামাকাপড় অন্তর্বাস। স্ট্রিট লাইটের আলোয় আধঘুমে হেঁটে চলা স্কুলপড়ুয়া, বিলম্বিত ভোরের বাবুঘাটের গঙ্গায় আছড়ে পড়ছে বিলাসখানি তোড়ী। লাইট – ক্যামেরা – অ্যাকশান বলে উঠলেন – পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, জানলার পঁয়ত্রিশ মিলিমিটার চোখে কাজল পরিহিতা নায়িকা হাসছেন সেই পুরুষ প্রেমিকের দিকে তাকিয়ে। শহরের যানজট বাড়ে, বাড়তে থাকে গতিহীন স্তব্ধতা, সভ্যতার সাথে ক্রমশ পিছিয়ে পড়া তাঁর ভবিতব্য, তবুও তিনি পদাতিক। হোক না বয়স দেড়শ বছর। রোদ ততক্ষণে অনেকটাই সাবালক , চারিদিক লোকে লোকারণ্য, সবার মাঝে দু-বাহু উন্মুক্ত করা সেই রুপোলী পর্দার প্রেমিক পুরুষ শাহরুখ খান, রবি ঠাকুরের গানে ঠোঁট মিলিয়ে এক বিদেশিনীকে খুব কাছে নিয়ে গাইছেন - ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। কোন এক বৃষ্টির সন্ধেবেলা দেশপ্রিয় পার্কের ট্রাম লাইনের গায়ে মধ্য বয়সী যুবক দাঁড়িয়ে আছেন জীবনানন্দ বুকে আগলে। কলকাতার ট্রাম অতীত বর্তমানের সেই জানলা যেখানে বিভিন্ন ঋতুতে সকাল থেকে রাত অবধি চোখ রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী স্বরূপ দত্ত, বুনেছেন আলোর কোলাজ, ছবির কবিতা। এ বই একান্তই তাঁর চোখে পাঠকের দেখা।
| নাম | কলকাতার ট্রাম |
|---|---|
| লেখক | স্বরূপ দত্ত |
| প্রকাশনী | Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
স্বরূপ দত্ত
স্বরূপ দত্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
স্বরূপ দত্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য-এর সব বই