কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং... — কৃষ্ণেন্দু ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং...
পছন্দের তালিকায় রাখুন

কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং...

লেখক: কৃষ্ণেন্দু ভট্টাচার্য || Krishnendu Bhattacharya
প্রকাশনী: khowabnama

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০০৳৩৪০-১২%

সাশ্রয় ৳৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“কী ব্যাপার, খোদাবক্স?” সিরাজ পেয়াদার দিকে তাকান। “গোস্তাখি মাপ জাহাঁপনা, দুজন অদ্ভুত চেহারার লোককে আমাদের চরেরা ধরেছে, তাদের নিয়ে আসার অনুমতি প্রার্থনা করছি।” “অদ্ভুত চেহারার? দেখি নিয়ে এসো।” খোদাবক্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

“কী ব্যাপার, খোদাবক্স?” সিরাজ পেয়াদার দিকে তাকান। “গোস্তাখি মাপ জাহাঁপনা, দুজন অদ্ভুত চেহারার লোককে আমাদের চরেরা ধরেছে, তাদের নিয়ে আসার অনুমতি প্রার্থনা করছি।” “অদ্ভুত চেহারার? দেখি নিয়ে এসো।” খোদাবক্স কুর্নিশ করে পর্দা তুলে ধরে হুকুম করে—“অ্যাই, নিয়ে এসো।” পেয়াদারা দুজনকে ভেতরে নিয়ে আসে। পিকলু আর নব-মাস্টার। সিরাজ দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “তোমরা কে?” পিকলু নব-মাস্টারের দিকে তাকাল। কিছুই তো বোঝা যাচ্ছে না। নব-মাস্টারও তাকালেন পিকলুর দিকে। সিরাজ আবার বললেন, “তোমরা কি গুপ্তচর?” এবার নব-মাস্টারের দিকে তাকাতেই নব-মাস্টার বললেন, “দাঁড়াও ট্রান্সলেটরটা বার করি, এ-প্রবলেম হবেই। আড়াইশো বছর আগেকার ফারসি বোঝা যাবে না আমি জানতাম, গুগলের চেয়ে এটা অনেক অ্যাকিউরেট।” বলে পকেটে হাত দিতেই পেয়াদারা তরোয়াল বাগিয়ে ধরে। নব-মাস্টারের হাত অর্ধেক পকেটে ঢোকা অবস্থাতেই আটকে যায়। পিকলুর বুকের ভেতরে ড্রাম বাজতে শুরু করে। সিরাজ দুজনের মুখ-চোখের অবস্থা দেখেই ডান হাতটা তোলেন, পেয়াদারা তরোয়াল নামিয়ে নেয়। নব-মাস্টার শুকনো মুখে ডানদিকের পকেট থেকে একটা ক্যালকুলেটরের মতো ছোট্ট যন্ত্র বের করেন। তারপরে দুটো ইয়ার বাড বার করে একটা নিজের কানে লাগিয়ে আর একটা পিকলুর দিকে বাড়িয়ে ইঙ্গিতে বললেন কানে লাগিয়ে নিতে। এবার একটা সুইচ টিপতেই যন্ত্রটার মাথায় একটা লাল আলো জ্বলে ওঠে। সিরাজ-সহ সবগুলো লোকের চোখ ছানাবড়া। যন্ত্রটার মাঝখানে একটা স্পিকার। নব-মাস্টার যন্ত্রটাকে সিরাজের দিকে বাড়িয়ে বললেন, “নবাব, আমরা আপনার বন্ধু, আপনাকে সাহায্য করতে এসেছি।” পাঠক এটুকু পড়েই বুঝতে পারছেন এ এক মজার কাহিনী। , নিজেরই বানানো টামই মেশিনে নব মাস্টার তার সঙ্গী ছোট্ট পিকলু পৌঁছে গেছে পলাশীর প্রান্তরে। কিন্তু পলাশীর প্রান্তরই বা কেন ? কারন ছোট্ট পিকলু ইতিহাস ক্লাসে টিচারের মুখ পলাশীর কথা শোনার পর মনে হয়েছে সিরাজের প্রতি প্রবল অন্যায় হয়েছে। সিরাজকে যদি আগেভাগে পুরোটা জানিয়ে দেওয়া যায় তাহলে বিষয়টা পুরো অন্যরকম হয়ে যাবে। এই সিরিজে রয়েছে আরও দুটি গল্প। অন্য আর এক পৃথিবী বলাইবাবুর ঘড়ি বলাইবাবুর সে আশ্চর্য ঘড়ি কে ঘিরে কী যে আশ্চর্য কাণ্ড আর একদিন বলব। তবে এটুকু বলি ১৩ থেকে ৮৩ যে বয়সেরই পাঠক হোক না ইতিহাস আর বিজ্ঞানের মিশেলে গল্পের ছলে বলা কৃষ্ণেন্দু ভট্টাচার্যের মজার কলম যে সবাইকে আনন্দ দেবে সে গ্যারান্টি আমাদের।
নামকল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং...
লেখককৃষ্ণেন্দু ভট্টাচার্য
প্রকাশনীখোয়াবনামা প্রান্তজনের কথা
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

কৃষ্ণেন্দু ভট্টাচার্য

কৃষ্ণেন্দু ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কৃষ্ণেন্দু ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

খোয়াবনামা প্রান্তজনের কথা
খোয়াবনামা প্রান্তজনের কথা

খোয়াবনামা প্রান্তজনের কথা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

খোয়াবনামা প্রান্তজনের কথা-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং...

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading