আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
কোপাই নদীর কাদা পায়ে
লেখক: মলয় মুখোপাধ্যায় || Malay Mukhopadhyay
প্রকাশনী: Birutjatio
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩১৫৳৩৬০-১৩%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পায়ে হেঁটে উৎস থেকে মোহনা ১৯৯১
সম্পাদনা মলয় মুখোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
“প্রশ্ন উঠেছে ছোটো নদী কোপাই কেন আজ ক্ষণে ক্ষণে হ’য়ে ওঠে কোপবতী, আর তার অববাহিকা অঞ্চলের প্রান্তে প্রান্তে ক্ষয়ে যাওয়া...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পায়ে হেঁটে উৎস থেকে মোহনা ১৯৯১
সম্পাদনা মলয় মুখোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
“প্রশ্ন উঠেছে ছোটো নদী কোপাই কেন আজ ক্ষণে ক্ষণে হ’য়ে ওঠে কোপবতী, আর তার অববাহিকা অঞ্চলের প্রান্তে প্রান্তে ক্ষয়ে যাওয়া রুক্ষ খোয়াই-এর কোপপ্রকাশ কেন বিস্তার লাভ করেছে? আসল কথা হ’ল, মানুষ কর্তৃক ভূমি আর জলের অপব্যবহারই এই দশার জন্য পুরোপুরি দায়ী। কিন্তু এখনো সময় আছে। দেশকে ও দশকে বাঁচাতে হ’লে আজকের দিনের আশু প্রয়োজন হ'ল এই যে কোপাই-এর মতো ছোটো ছোটো অসংখ্য নদীনালাকে সুরক্ষিত করা আর ধরাকে বৃক্ষাবৃত করা। এর জন্য চাই নদীর সঙ্গে প্রকৃত সম্ঝোতা, চাই তার সঙ্গে শুভসম্ভাষণ, নদীর কোলে কোলে চাই দিগন্তব্যাপী কাননস্বজন, চাই সবুজেরস্নিগ্ধ আবরণ, জল ও ভূমিরক্ষণের সুবন্দোবস্ত, যা তটস্থ জনসাধারণ নিজেরাই অতি সহজে করতে পারে। অতএব চাই জনগণমানসে পরিবেশ চেতনার জাগরণ।
গ্রামীণ গণমানসিকতায় প্রাকৃতবিজ্ঞান ভাবনা উদ্দীপিত করার শুভ উদ্দেশ্যে সদ্যসৃষ্ট বিশ্বভারতীকেন্দ্রিক অখিল ভারত ভূবিদ্যা ও পরিবেশ সমিতির এক অতিসক্রিয় গোষ্ঠী নিতান্ত স্বেচ্ছাপ্রণোদিত হ’য়ে ও পুরোপুরি নিজব্যয়ে ১৯৯১ সালের সারাভারত পর্যাবরণচেতনার প্রসার প্রকল্পে সামিল হ’য়ে উৎসমুখ থেকে শুরু ক'রে বক্রেশ্বরের সঙ্গে মিলনস্থল পর্যন্ত একশ দশ কিলোমিটার ব্যাপী পদযাত্রা আটদিনে (১৪-২২ নভেম্বর ১৯৯১) সুসম্পন্নশেষে পাতিয়েছেন তাঁরা সাৰ্থক মিতালি ছোটো নদী কোপাই তথা তটস্থ গণমানসের সঙ্গে, আর এই সঙ্গে তাঁরা অর্জন করলেন আমাদের নবসমিতির অকুণ্ঠ সাধুবাদ।
এই পদযাত্রার তাৎক্ষণিক ফলশ্রুতি হিসাবে প্রকাশিত হ'ল এই ছোটো পুস্তিকা “কোপাই নদীর কাদা পায়ে”। কোপাই অভিযানে পদযাত্রী হিসাবে শুধু যে যুবসম্প্রদায়ই সামিল হয়েছে তা নয়, কচিকাচা থেকে বয়স্ক পর্যন্ত অনেকে সমমকনস্ক হ’য়ে রচনা করেছে বিগতের সঙ্গে অনাগতের সার্থক সমন্বয়। কেননা এই সুন্দর অভি-যাত্রায় সবচেয়ে ছোটো পদাতিকা চতুর্থবর্ষিণী তনয়া তাহিতি মুখোপাধ্যায় তার ছোটো ছোটো পদক্ষেপে আমাদের ছোটো নদী কোপাই-এর কলনাদকে শিঞ্জিত ক‘’রে কুড়িয়ে নিয়েছে সবাকার কত শত করতালি।”
--শিবপ্রসাদ দাশগুপ্ত
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী
| নাম | কোপাই নদীর কাদা পায়ে |
|---|---|
| লেখক | মলয় মুখোপাধ্যায় |
| প্রকাশনী | বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788194619666 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
মলয় মুখোপাধ্যায়
মলয় মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মলয় মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী
বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী-এর সব বই