আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ক্রিয়াপদহীন ক্রিয়াকলাপ
লেখক: — কাজী জহিরুল ইসলাম || Kazi Jahirul Islam
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৬০৳১৮০-১১%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কাজী জহিরুল ইসলামের এই কবিতা সংকলনটির সমস্ত কবিতা কোনও রকম ক্রিয়াপদ ছাড়াই লেখা হয়েছে। কবিতা নিয়ে জহিরুলের প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষায় এ এক নতুন সংযোজন।
১৬ আগস্ট, ২০১৫। ঢাকা থেকে ঘুরে এসেছি। বাড়ির পেছ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কাজী জহিরুল ইসলামের এই কবিতা সংকলনটির সমস্ত কবিতা কোনও রকম ক্রিয়াপদ ছাড়াই লেখা হয়েছে। কবিতা নিয়ে জহিরুলের প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষায় এ এক নতুন সংযোজন।
১৬ আগস্ট, ২০১৫। ঢাকা থেকে ঘুরে এসেছি। বাড়ির পেছনে, বুলনোজ স্টোনের দেয়ালে বসে আছি। বাঁ দিকে শত বছরের পুরনো ওক গাছের পাতার অনবদ্য বাজনা, ডান দিকে দুটি কিশোরী বার্চ মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মের মাতাল হাওয়ায় উড়ছে আমার এলোচুল। ভাবছি বাংলা কবিতার আঙ্গিক নিয়ে। কেমন যেন একঘেয়ে লাগছে এই আশি বছরের পুরনো ধারায় লিখতে। হঠাৎ কয়েকটি লাইন আমার ওপর ভর করল, সেল ফোনের মেমো অপশনে গিয়ে তা লিখে ফেললাম। এবং লক্ষ করলাম কী যেন নেই এই পঙক্তিগুচ্ছে, এবং নেই বলেই কেমন যেন নতুন লাগছে। কোনও এক অদ্ভুত উপায়ে এই পঙক্তিগুচ্ছে কোনও ক্রিয়াপদ নেই। ‘ইওরেকা’ বলে চেঁচিয়ে না উঠলেও নতুন কিছু আবিষ্কারের উচ্ছ্বাসকে দমাতে না পেরে আমার স্ত্রী মুক্তির সাথে বিষয়টি সঙ্গে সঙ্গেই শেয়ার করি। রাতেই আরও দু-একজনের সাথে কথা বলি। তখন মনে হয়েছিল, এটিই বাংলা কবিতার পরবর্তী গন্তব্য, ক্রিয়াপদহীন কবিতা। কবি শহীদ কাদরীকে একদিন ভয়ে ভয়ে একটি চিঠি লিখে কয়েকটি কবিতা পাঠিয়ে দিই। পরে আলাপ করি মুখোমুখি। তিনি বলেন, “ক্রিয়াপদ বাংলা ভাষার দুর্বল দিক আবার এটিই ভাষার শক্তি।” এর বেশি এ বিষয়ে তিনি আর কিছু বলেননি। একটি পরামর্শ তিনি দিয়েছেন, লেখাগুলো যেন কবিতা হয়ে ওঠে এ বিষয়ে লক্ষ রাখতে। ‘অযান্ত্রিক’ ওয়েবজিনের সম্পাদক আদনান সৈয়দ ভূমিকা সহ একগুচ্ছ ক্রিয়াপদহীন কবিতা ছেপে দেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত অত্যন্ত জনপ্রিয় বাংলা সাপ্তাহিক ‘বাঙালী’ পুরো একপাতা জুড়ে ক্রিয়াপদহীন কবিতা ছাপে। এর সম্পাদক সাংবাদিক কৌশিক আহমেদ এক সভায় বলেন, “এই কবিতাগুলোর মূল শক্তি হল ক্রিয়াপদ না থাকায় এরা সর্বকালের। এরা অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের।”
— কাজী জহিরুল ইসলাম
| নাম | ক্রিয়াপদহীন ক্রিয়াকলাপ |
|---|---|
| লেখক | — কাজী জহিরুল ইসলাম |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9781944820787 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
— কাজী জহিরুল ইসলাম
— কাজী জহিরুল ইসলাম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
— কাজী জহিরুল ইসলাম-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই